নতুন রূপে ওসমানী উদ্যান
আশিকুর রহমান

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধারণ করে ওসমানী উদ্যানের প্রবেশপথে নির্মাণ করা হয়েছে কংক্রিটের ফটক
রাজধানীর অন্যতম উন্মুক্ত স্থান ওসমানী উদ্যান ৯ বছর বন্ধ থাকার পর অবশেষে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। উন্নয়নকাজের জন্য দীর্ঘদিন বন্ধ থাকা উদ্যানটি গত মঙ্গলবার সকাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। উদ্যানটিতে প্রবেশের জন্য জনপ্রতি ১০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
১

ওসমানী উদ্যানে প্রবেশের জন্য টিকিট সংগ্রহ করছেন এক দর্শনার্থী
২

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ওসমানী উদ্যানে নির্মাণ করা হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ
৩

উদ্যান ঘুরে দেখছে এক পরিবার
৪

আনন্দঘন মুহূর্ত ধরে রাখতে ছবি তুলছেন দর্শনার্থীরা
৫

শিশুকে সঙ্গে নিয়ে উদ্যানে বেড়াতে এসেছেন এক দর্শনার্থী
৬

জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া ওসমানী উদ্যানের ভেতরের একাংশ
৭

দর্শনার্থীদের হাঁটার জন্য ওসমানী উদ্যানে নির্মাণ করা হয়েছে ওয়াকওয়ে
৮

অবসরে বই পড়ার সুযোগ রয়েছে ওসমানী উদ্যানের এই লাইব্রেরিতে
৯




