অল সোলস ডে
শামীম-উস-সালেহীন ও রনি দে

প্রয়াত স্বজনদের আত্মার শান্তি ও চিরমুক্তি কামনায় প্রতি বছর ২ নভেম্বর পালিত হয় ‘অল সোলস ডে’। রোমান ক্যাথলিক খ্রিস্টানদের কাছে দিনটি প্রয়াত স্বজনদের স্মরণ ও তাদের প্রতি শ্রদ্ধা জানানোর বিশেষ দিন। এ উপলক্ষে প্রিয়জনের সমাধি ফুল দিয়ে সাজিয়ে তোলেন স্বজনরা। সন্ধ্যা নামলে সমাধির পাশে জ্বালানো হয় মোমবাতি। নীরব পরিবেশে বিশেষ প্রার্থনা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে তারা স্মরণ করেন পৃথিবী থেকে বিদায় নেওয়া প্রিয় মানুষদের। শারীরিকভাবে অনুপস্থিত হলেও স্বজনদের হৃদয়ে তাদের স্মৃতি ও ভালোবাসা যে অমলিন, অল সোলস ডের আয়োজন যেন সেই চিরন্তন বন্ধনেরই প্রতিফলন। রাজধানীর ওয়ারী খ্রিস্টান কবরস্থান থেকে ছবি তুলেছেন শামীম-উস-সালেহীন এবং চট্টগ্রামের পাথরঘাটা জপমালা রানীর গির্জা থেকে রনি দে।
১

২

৩

৪

৫

৬

৭

৮

৯

১০




