Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রতিক্রিয়া

উপকারভোগীর জন্য ডেটাবেজ জরুরি

ড. ফাহমিদা খাতুন
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৮:০২
উপকারভোগীর জন্য ডেটাবেজ জরুরি

ড. ফাহমিদা খাতুন

একটি নতুন রাজনৈতিক সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট নিয়ে জনআকাঙ্ক্ষা থাকাটাই স্বাভাবিক। পাঁচ বছরের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি পূরণে সরকার স্বভাবতই একটি বড় এবং সম্প্রসারণমূলক বাজেট দেওয়ার চেষ্টা করছে। স্বল্পোন্নত ও বিপুল জনসংখ্যার এই দেশে চাহিদার শেষ নেই, তাই বাজেটের আকার নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। কিন্তু প্রশ্নটি যখন গুণগত বাস্তবায়নের এবং  সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার, তখন গভীর উদ্বেগের জায়গা তৈরি হয়। আমরা তিন বছরেরও বেশি সময় ধরে অনমনীয় উচ্চ মূল্যস্ফীতির মধ্য দিয়ে যাচ্ছি। এমন পরিস্থিতিতে যখন সরকার বাজারে বড় অঙ্কের অর্থব্যয়ের পরিকল্পনা করে, তখন মুদ্রাবাজারে টাকার প্রবাহ বৃদ্ধি পায়। কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতি থাকা সত্ত্বেও, সরকারের এই সম্প্রসারণমূলক আর্থিক নীতি মূল্যস্ফীতির চাপকে আরও উসকে দিতে পারে। আর এই মূল্যস্ফীতির মূল শিকার হন আমাদের নিম্নবিত্ত, নির্দিষ্ট আয়ের মানুষ এবং প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ীরা।

এই সংকটের সময়ে সাধারণ মানুষের জন্য সামাজিক সুরক্ষা খাতই একমাত্র বর্ম। বাজেটে বরাদ্দ বৃদ্ধি বা ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগ অবশ্যই ইতিবাচক, কিন্তু আমাদের মূল দুর্বলতা সুশাসনের অভাব। ধারাবাহিক পর্যবেক্ষণে আমরা দেখেছি, রাজনৈতিক ও স্থানীয় প্রভাবের কারণে প্রকৃত প্রাপকদের বাদ দিয়ে অযোগ্যরা এই তালিকার সুবিধাভোগী হয়ে ওঠেন। এই লক্ষ্যচ্যুত বরাদ্দ শেষ পর্যন্ত কোনো উৎপাদনশীল অবদান রাখে না, বরং অপচয় ও দুর্নীতির জন্ম দেয়। তাই একটি সম্পূর্ণ স্বচ্ছ, ডিজিটাল এবং অটোমেটেড ডেটাবেজ তৈরি করে সরাসরি বেনিফিশিয়ারিদের কাছে অর্থ পৌঁছানো এখন সময়ের দাবি।

অন্য বড় উদ্বেগটি হলো আমাদের রাজস্ব আদায়ের ব্যর্থতা এবং ক্রমবর্ধমান ঋণনির্ভরতা। জিডিপির তুলনায় ঋণের অনুপাত এখনো আইএমএফের থ্রেশহোল্ডের নিচেই রয়েছে। কিন্তু সমস্যা হলো আমাদের ফেরত দেওয়ার সক্ষমতা। রপ্তানি আয়, রেমিট্যান্স এবং রিজার্ভের দুর্বলতার কারণে বাংলাদেশ এরই মধ্যেই ডেট সাসটেইনেবিলিটির ক্ষেত্রে ‘লো রিস্ক’ থেকে ‘মডারেট রিস্ক’ জোনে প্রবেশ করেছে। পরিশেষে আমি মনে করি, বাজেট বড় হওয়া বড় কথা নয়; এক টাকা বিনিয়োগ করে আমরা কতটুকু সুফল অর্থনীতিতে ফেরত পাচ্ছি এবং কতটা স্বচ্ছতার সঙ্গে তা প্রান্তিক মানুষের কাছে পৌঁছাচ্ছি— তা নিশ্চিত করাই হবে এ সরকারের আসল পরীক্ষা।

এবারের বাজেটজাতীয় বাজেটরাজনৈতিকডাটাবেজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    advertiseadvertise