Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চিঠি

আগামীর চোখ

বিসিএস ট্যুর প্ল্যান

agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৪:৩০
বিসিএস ট্যুর প্ল্যান

গ্রাফিকস: আগামীর সময়

বরাবর

মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ সচিবালয়, ঢাকা

মহোদয়, আমি একজন বিসিএস ক্যাডারপ্রত্যাশী তরুণ। আমার একমাত্র স্বপ্ন ও হবি হলো দেশ-বিদেশ ঘুরে বেড়ানো। কিন্তু পকেটে রেস্তো না থাকায় সিদ্ধান্ত নিয়েছি বিসিএস ক্যাডার, মানে আমলা হব। আপাতত, বিসিএস পরীক্ষায় বসাও আমার ট্যুর প্ল্যানেরই অংশ। বর্তমানে অবশ্য, বন্ধুদের সঙ্গে মোড়ের মাথায় ‘টো টো কোম্পানি’ হয়ে ঘুরে বেড়ানো ছাড়া উড়াল দেওয়ার মতো কোনো সুযোগ হচ্ছে না।

সম্প্রতি দেখলাম— গ্যাসকূপের ড্রিল বিট, নজল, বয়লার ফিড পাম্প কিংবা ৩৩ কেভি সুইচগিয়ারের মতো বিদঘুটে কারিগরি বিষয় ‘তদারকি’ করতে আমাদের শ্রদ্ধেয় আমলা মহোদয়রা নিয়মিত চীন, ইতালি, যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড উড়াল দিচ্ছেন। আমাদের সম্মানিত আমলা মহোদয়রা তো অতীতে প্রাথমিক স্কুলের শিশুদের খিচুড়ি রান্না, পুকুর খনন দেখতে, এমনকি ঘাস চাষ শিখতেও কোটি কোটি টাকা খরচ করে ইউরোপ-আমেরিকা ঘুরে এসেছেন!

তাদের এই জ্ঞানতৃষ্ণা দেখে চোখের পানি আর ধরে রাখতে পারছি না। তবে এত আয়োজন করে বিদেশ গিয়ে যদি নজলের মান যাচাই কিংবা খিচুড়ির চাল ধোয়াতেই অর্ধেক সময় নষ্ট হয়, আর বাকি অর্ধেক সময় শপিং মলের ঠিকানা খুঁজতে গিয়ে হাঁপিয়ে উঠতে হয়, তবে তা অত্যন্ত হৃদয়বিদারক! আমলাদের এই অমানুষিক কষ্ট ও মানসিক চাপ থেকে মুক্তি দিতে আপনার নিকট কয়েকটি বিনীত প্রস্তাব পেশ করছি:

১. পর্যটনকে চাকরির অংশ করা: সরকারি নীতি পরিবর্তন করে আমলাদের চাকরির শর্ত হিসেবেই প্রতি ৩ থেকে ৬ মাস পরপর সরকারি খরচে বাধ্যতামূলক ‘ট্যুর’ অন্তর্ভুক্ত করা হোক। ২. ‘সরকারি ট্যুর গাইড’ পদ সৃষ্টি: মন্ত্রণালয়ে অনতিবিলম্বে সরকারি ‘ট্যুর গাইড’ ও ‘শপিং বিশেষজ্ঞ’ পদ তৈরি করা হোক। এই ট্যুর গাইডরা যেন আমলা স্যারদের নির্দিষ্ট দেশের সেরা শপিং মল আর দর্শনীয় স্থানগুলোতে নির্বিঘ্নে ঘুরিয়ে আনতে পারেন। ৩. স্থায়ী আমলা ভ্রমণ কোটা: শুধু জ্যেষ্ঠ সচিব বা উপসচিব নন, সকল ক্যাডারের জন্যই বছর জুড়ে নির্দিষ্ট মেয়াদে ভ্রমণের একটি অদৃশ্য নয়, বরং দৃশ্যমান কোটা বরাদ্দ রাখা হোক।

মহোদয়, এই ঐতিহাসিক নীতিটি পাস হলে আমার মতো কোটি ভ্রমণপিপাসু বেকার তরুণ দিনরাত ২৪ ঘণ্টা না ঘুমিয়ে এভারেস্ট জয়ের স্বপ্ন নিয়ে বিসিএস পাসের জন্য ঝাঁপিয়ে পড়বে! এ ছাড়া, আমলাদের এই স্বাভাবিক ভ্রমণতৃষ্ণাকে নেতিবাচকভাবে প্রচার করার অপচেষ্টাও কমবে।

বিনীত

একজন আশাবাদী বিসিএস পরীক্ষার্থী

মন্ত্রিপরিষদ সচিববাংলাদেশ সচিবালয়বিসিএস ক্যাডার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে