Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মতামত

কোরবানির হাটে বাংলাদেশের জীবনচিত্র

মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ১৯:৪০
কোরবানির হাটে বাংলাদেশের জীবনচিত্র

ছবি: এআই

বর্ষার কাদা মাড়িয়ে গ্রামের রাস্তা ধরে এগিয়ে আসছে একটি গরুভর্তি ট্রাক। ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। ট্রাকের ওপরে বসে থাকা খামারি মানুষটির চোখে ঘুম নেই; আছে দুশ্চিন্তা আর আশার মিশ্র প্রতিক্রিয়া। কয়েকমাস নয়, পুরো একটি বছর; কখনো কখনো কয়েক বছর ধরে লালন-পালন করা পশুটি আজ হাটে উঠবে। সেই পশুর দামে জড়িয়ে আছে মেয়ের পড়াশোনা, সংসারের বাজার, ঋণের কিস্তি আর নতুন করে বেঁচে থাকার স্বপ্ন।

বাংলাদেশে কোরবানির হাট শুধু পশু কেনা-বেচার জায়গা নয়; এটি দেশের অর্থনীতি, সংস্কৃতি, আবেগ, গ্রামীণ জীবন ও সামাজিক সম্পর্কের এক জীবন্ত প্রতিচ্ছবি। বছরের অন্য সময় যে মানুষগুলো নীরবে জীবনযুদ্ধ চালিয়ে যান, কোরবানির মৌসুমে তারাই হয়ে ওঠেন দেশের অর্থনৈতিক প্রবাহের গুরুত্বপূর্ণ অংশ।

হাটে ঢুকলেই বোঝা যায়, এটি শুধু ব্যবসার স্থান নয়; এটি মানবজীবনের এক বিরাট ক্যানভাস। কোথাও খামারি গরুর মাথায় হাত বুলিয়ে দাঁড়িয়ে আছেন, কোথাও দরদাম নিয়ে টক-ঝাল তর্ক চলছে, কোথাও আনন্দে শিশু-কিশোর ছাগলের পেছনে ছুটছে। মাইকে ভেঁসে আসছে ডাক, কাদামাটির ভেতর দিয়ে হাঁটছেন হাজারো মানুষ। এই দৃশ্যের ভেতরেই বাংলাদেশ কোরবানি ঈদে নতুন এক সাজে নিজেকে সাজিয়ে তোলে।

গ্রামীণ অর্থনীতির এক বড় চালিকাশক্তি এই কোরবানির হাট। বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রতি বছর ঈদুল আজহায় কোটি কোটি টাকার পশু বেচা-কেনা হয়। ছোট খামারি থেকে শুরু করে পরিবহন শ্রমিক, বাঁশ ব্যবসায়ী, খড় বিক্রেতা, পশুখাদ্য প্রস্তুতকারক, এমনকি অস্থায়ী চায়ের দোকানদার পর্যন্ত এই অর্থনৈতিক চক্রের গুরুত্বপূর্ণ সদস্য।

একজন কৃষক সারা বছর নিজের সন্তানের মতো একটি গরু লালন-পালন করেন। কখনো নিজ পরিবারের খাবার কমিয়ে পশুর খাবার জোগান দেন। গ্রামের বহু পরিবার এমন রয়েছে- যাদের পুরো বছরের প্রধান আয়ের উৎস এই কোরবানির পশু। তাই কোরবানির হাট তাদের কাছে শুধু ধর্মীয় উৎসবের অংশ নয়; এটি তাদের জীবন-জীবিকারও এক অন্যতম উৎস।

আমাদের দেশের পশুর হাটগুলোতে শুধু অর্থনীতি নয়; আছে আবেগও। গ্রামের অনেক কোমল হৃদয়ের কৃষক পশু বিক্রির সময় চোখ মুছেন। যে গরুটিকে প্রতিদিন সকালে নিজ হাতে খাইয়েছেন, তার সঙ্গে এক ধরনের ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায়। কোরবানির আগে সেই সম্পর্কের বিচ্ছেদও কম বেদনাময় নয়।

সেই সঙ্গে কোরবানির হাট সমাজের বৈষম্যের ছবিও আমাদের চোখ এড়ায় না। একদিকে কেউ কোটি টাকা দামের পশু নিয়ে আলোচনায় আসেন, অন্যদিকে কোনো নিম্ন আয়ের মানুষ পরিবারের সবার সামর্থ্য মিলিয়ে ছোট্ট একটি গরু কিনতেও হিমশিম খান। অনেকে বহু কষ্টে একটি ছাগল কিনেও ঘরে ফেরেন। কিন্তু ইসলামের সৌন্দর্য হলো, কোরবানির মর্যাদা পশুর দামে নয়; নিয়ত ও তাকওয়ায়।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ‘আল্লাহর কাছে পৌঁছে না তাদের গোশত কিংবা রক্ত; বরং পৌঁছে তোমাদের তাকওয়া।’ (সুরা হজ, আয়াত : ৩৭)

এই আয়াত যেন কোরবানির হাটের কোলাহলের মধ্যেও মানুষকে থামিয়ে দেয়। মনে করিয়ে দেয়, আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান হলো আন্তরিকতা।

কোরবানির হাট বাংলাদেশের সামাজিক সম্পর্কেরও এক অনন্য জায়গা। বহু মানুষ বছরের এই সময়টিতে আত্মীয়স্বজন নিয়ে হাটে যান। শিশুরা প্রথমবার পশু ছুঁয়ে আনন্দ পায়। বন্ধুরা দল বেঁধে দরদাম করে। শহরের কংক্রিটজীবনে হারিয়ে যাওয়া অনেক মানুষ এই হাটে এসে আবার গ্রামীণ বাংলাদেশের স্পর্শ খুঁজে পান।

তবে সময়ের সঙ্গে হাটের চিত্রও বদলাচ্ছে। এখন অনলাইন কোরবানির বাজার জনপ্রিয় হচ্ছে। মোবাইল ফোনে ভিডিও দেখে পশু কেনা হচ্ছে। ডিজিটাল পেমেন্টে লেনদেন হচ্ছে। প্রযুক্তি মানুষের ভোগান্তি কমালেও ঐতিহ্যবাহী হাটের আবেগের অনেকটা অংশই কেড়েও নিয়েছে। তবে পুরোপুরি মুছে দিতে পারেনি। কারণ বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে কোরবানির হাট এক শহর আর গ্রামের যৌথ মিলনমেলায় পরিণত হয়।

কোরবানির হাটে বাংলাদেশের আরেকটি চেহারাও দেখা যায়; সেটি হচ্ছে, শ্রমজীবী মানুষের জীবন। দিনমজুর, ট্রাকচালক, পশু পরিচর্যাকারী, কসাই, পরিচ্ছন্নতাকর্মী, বাঁশ ও রশি বিক্রেতা, সবাই এই মৌসুমে অতিরিক্ত কাজ পান। কোরবানির ঈদ তাই শুধু ধর্মীয় উৎসব নয়; এটি অসংখ্য মানুষের জীবিকার সঙ্গে জড়িয়ে থাকা একটি বাস্তবতা।

তবে এই উৎসবের মধ্যেও কিছু প্রশ্ন থেকে যায়। অনেক সময় কোরবানির হাটে অপ্রয়োজনীয় প্রদর্শন, দাম নিয়ে অহংকার কিংবা সামাজিক প্রতিযোগিতা দেখা যায়। অথচ কোরবানির মূল শিক্ষা ছিল বিনয় ও ত্যাগ। ইবরাহিম (আ.)-এর কোরবানি মানুষকে আল্লাহর প্রতি আত্মসমর্পণ শিখিয়েছে, আত্মপ্রদর্শন নয়।

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না; বরং তোমাদের হৃদয় ও আমলের দিকে তাকান।’ (মুসলিম, হাদিস : ২৫৬৪) এই হাদিস কোরবানির হাটের সব মানুষকে নতুন করে ভাবতে শেখায়। আমরা কি কোরবানির মাধ্যমে তাকওয়া অর্জন করছি, নাকি শুধু সামাজিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছি?

ঈদের আগে কয়েক দিনের জন্য বসা এই অস্থায়ী হাট আসলে বাংলাদেশের এক ক্ষুদ্র প্রতিরূপ। এখানে যেমন আছে অর্থনীতি, তেমনই আছে আবেগ; যেমন আছে ধর্মীয় চেতনা, তেমনই আছে জীবিকার সংগ্রাম; যেমন আছে আনন্দ, তেমনই আছে নীরব দীর্ঘশ্বাসও।

হাট ভেঙে গেলে কাদামাখা মাঠ আবার ফাঁকা হয়ে যায়। ট্রাকগুলো ফিরে যায়। মানুষের ভিড় কমে আসে। কিন্তু কোরবানির হাট বাংলাদেশের মানুষকে প্রতি বছর নতুন করে মনে করিয়ে দেয়, এই দেশ এখনো সম্পর্ক, ত্যাগ, বিশ্বাস ও জীবনের ছোট ছোট স্বপ্নে বেঁচে আছে।

লেখক: আলেম ও সাংবাদিক

[email protected]

কোরবানির পশুকোরবানির ঈদকোরবানির গরুছাগলঈদুল আজহা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন