Agamir Somoy E-Paper
শনিবার, ৬ জুন, ২০২৬
আগামীর সময়
রাস্তার পাশে খোরশেদের সোয়া লাখ তালগাছ
শনিবার, ৬ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

সম্পাদকীয়

ই-টেন্ডার যেন ‘ম্যানুয়াল’ ফাঁদে না পড়ে

agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৭:৩৫
ই-টেন্ডার যেন ‘ম্যানুয়াল’ ফাঁদে না পড়ে

গ্রাফিকস: আগামীর সময়

একদা ‌‘টেন্ডারবাজির’ মতো যে শব্দবন্ধগুলো প্রাত্যহিক খবরের কাগজের শিরোনাম দখল করে রাখত, আজ তারা যেন বিদায় নিয়েছে। ‘টেন্ডার বাক্স ছিনতাই’, ‘ঠিকাদার খুন’ কিংবা ‘ক্ষমতাসীন দলের কোন্দল’—সরকারি কেনাকাটার এই চিরাচরিত ছবিটিকে বদলে দিয়েছে একটি আধুনিক ব্যবস্থা। আগামীর সময়ে প্রকাশিত ‘ই-টেন্ডারে নীরব বিপ্লব’ শীর্ষক প্রতিবেদনটি সেই রূপান্তরের কথাই মনে করিয়ে দেয়। যেখানে বলা হয়েছে, বাংলাদেশে সরকারি ক্রয়ের ক্ষেত্রে এক নীরব, অথচ যুগান্তকারী বিপ্লব ঘটে গিয়েছে। ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) চালুর ফলে দরপত্র জমা দেওয়া নিয়ে রক্তারক্তি এখন অতীত। বিশ্বব্যাংকের সহযোগিতায় এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) তদারকিতে এই আধুনিকীকরণ বিশ্বের দরবারেও আজ প্রশংসিত। তানজানিয়া থেকে অস্ট্রিয়া— নানা দেশ আজ বাংলাদেশের এই ডিজিটাল মডেল থেকে পাঠ নিতে আসছে, যা নিঃসন্দেহে এক মহৎ গৌরবগাথা।

কিন্তু মুদ্রার এই উজ্জ্বল পিঠটি দেখার পাশাপাশি অপর পিঠের অন্ধকারটুকুও অগ্রাহ্য করা চলে না। ঢাকঢোল পিটিয়ে প্রযুক্তি আনার ইতিহাস এ দেশে নতুন নয়। সমস্যা বাধে তখনই, যখন সেই প্রযুক্তির চাকচিক্য আমলাতান্ত্রিক জটিলতার জাঁতাকলে পড়ে পিষ্ট হতে শুরু করে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বারবার দেখেছি, মহাসমারোহে চালু হওয়া বহু ইন্টারনেটভিত্তিক নাগরিক পরিষেবা কিছুদিনের মধ্যেই মুখ থুবড়ে পড়ে। কখনো দেখা যায় সার্ভার ‘ডাউন’ হয়ে বসে আছে, কখনো বা সাইটটি এতটাই জটিল যে সাধারণ ব্যবহারকারীর পক্ষে তা এক গোলকধাঁধা। ই-টেন্ডারের ক্ষেত্রেও যদি একই ব্যাধি সংক্রমিত হয়, তবে এই ‘নীরব বিপ্লব’ যেকোনো মুহূর্তে ‘নীরব কান্নায়’ রূপ নিতে পারে।

ডিজিটাল ব্যবস্থার মূল লক্ষ্যই ছিল মানুষের ভোগান্তি কমানো এবং স্বচ্ছতা আনা। কিন্তু প্রায়ই দেখা যায়, কিছুদিন যেতে না যেতেই এই অনলাইন ব্যবস্থার সমান্তরালে এমন কিছু অদ্ভুত ম্যানুয়াল বা সনাতনী শর্তের পাঁচিল তুলে দেওয়া হয়, যা ব্যবহারকারীকে আরও গভীর হয়রানির মধ্যে ফেলে দেয়। অনলাইনে দরপত্র জমা দেওয়ার পরেও যদি কাগজের ফাইল নিয়ে সরকারি অফিসের দ্বারে দ্বারে ঘুরতে হয় কিংবা দুর্নীতির চোরাপথ খোলা রাখতে প্রচ্ছন্ন ‘ম্যানুয়াল’ ফাঁকফোকর তৈরি করা হয়, তবে তা হবে চরম দুর্ভাগ্যজনক। প্রযুক্তিকে স্বচ্ছতার হাতিয়ার না করে যদি আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের নতুন ফাঁদ বানানো হয়, তবে ডিজিটাল রূপান্তরের মূল উদ্দেশ্যই ব্যর্থ হতে বাধ্য।

প্রতিবেদনে আইএমইডি সচিবের মন্তব্যে উঠে এসেছে দক্ষ জনশক্তির অভাব এবং চুক্তি ব্যবস্থাপনার দুর্বলতার কথা। বিশেষ করে উপজেলা স্তরে কর্মকর্তাদের এই প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়ার খামতিটি এখনো স্পষ্ট। এই ঘাটতি দ্রুত দূর করতে হবে। শতভাগ সরকারি ক্রয়কে ই-জিপির আওতায় আনার যে লক্ষ্য নেওয়া হয়েছে, তার জন্য শুধু আইন সংশোধন বা নতুন বিধিমালা তৈরিই যথেষ্ট নয়; প্রয়োজন পরিকাঠামোর সার্বিক আধুনিকীকরণ। ই-টেন্ডার প্রক্রিয়ার সার্ভার যাতে ২৪ ঘণ্টা সচল থাকে এবং তা যেন সম্পূর্ণ ‘ইউজার ফ্রেন্ডলি’ বা ব্যবহারকারীবান্ধব হয়, তা নিশ্চিত করা জরুরি।

বিপ্লব আনা কঠিন, কিন্তু সেই বিপ্লবের সুফল ধরে রাখা আরও কঠিন। আস্তাবলে ঘোড়া চুরির পর তালা লাগানোর চেয়ে আস্তাবলটি যাতে সুরক্ষিত থাকে, সেই নজরদারি চালানোই বুদ্ধিমানের কাজ। ই-টেন্ডারের এই সাফল্য যেন সাময়িক চমক হয়ে না থেকে যায়। সরকারি ক্রয়ের এই আধুনিক ব্যবস্থাটি যেন আমলাতন্ত্রের লাল ফিতার ফাঁসে দমবন্ধ হয়ে না মরে। সরকার এই ব্যবস্থার প্রযুক্তিগত ত্রুটিমুক্ত ও নিরবচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করবে— এটুকুই প্রত্যাশিত।

মতামতছিনতাইসম্পাদকীয়টেন্ডারবাজি
    শেয়ার করুন:
    Advertisement
    আসছে ককরোচ, কাঁপছে দিল্লি

    আসছে ককরোচ, কাঁপছে দিল্লি

    ০৬ জুন ২০২৬, ০০:৩৬

    জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে অন্তত ২ শতাংশ বরাদ্দের দাবি

    জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে অন্তত ২ শতাংশ বরাদ্দের দাবি

    ০৬ জুন ২০২৬, ০১:২১

    সাতক্ষীরায় সীমানা পিলারসহ চারজন আটক

    সাতক্ষীরায় সীমানা পিলারসহ চারজন আটক

    ০৬ জুন ২০২৬, ০১:৪৫

    কসবায় বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত

    কসবায় বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত

    ০৬ জুন ২০২৬, ০৩:৫৯

    আল-মুসলিম গ্রুপে ১,৮৬৪ শ্রমিক ছাঁটাই, অসন্তোষের শঙ্কা

    আল-মুসলিম গ্রুপে ১,৮৬৪ শ্রমিক ছাঁটাই, অসন্তোষের শঙ্কা

    ০৬ জুন ২০২৬, ০৩:২৮

    ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

    ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

    ০৬ জুন ২০২৬, ০৫:০৪

    নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি, রংপুরে সংহতি সমাবেশ

    নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি, রংপুরে সংহতি সমাবেশ

    ০৬ জুন ২০২৬, ০৪:৪৫

    তপুর জোড়া গোলে ইউরোপ জয় বাংলাদেশের

    তপুর জোড়া গোলে ইউরোপ জয় বাংলাদেশের

    ০৬ জুন ২০২৬, ০৫:৫১

    ঈশ্বরদীতে লিচু সংরক্ষণাগার নির্মাণের আশ্বাস দিলেন মন্ত্রী

    ঈশ্বরদীতে লিচু সংরক্ষণাগার নির্মাণের আশ্বাস দিলেন মন্ত্রী

    ০৬ জুন ২০২৬, ০৫:২৩

    ছাত্রলীগের সভা-মিছিল: সাবেক মেয়র মনজুর আলমসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

    ছাত্রলীগের সভা-মিছিল: সাবেক মেয়র মনজুর আলমসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

    ০৬ জুন ২০২৬, ০৫:৩৬

    অনুপ্রবেশ ঠেকাতে চুয়াডাঙ্গা সীমান্তে বাড়তি নিরাপত্তা

    অনুপ্রবেশ ঠেকাতে চুয়াডাঙ্গা সীমান্তে বাড়তি নিরাপত্তা

    ০৬ জুন ২০২৬, ০৪:৩৯

    নতুন রানির অপেক্ষায় প্যারিস

    নতুন রানির অপেক্ষায় প্যারিস

    ০৬ জুন ২০২৬, ০৬:২৩

    নেইমার : বেড়াতে যাচ্ছি না, আমার মনোযোগ খেলায়

    নেইমার : বেড়াতে যাচ্ছি না, আমার মনোযোগ খেলায়

    ০৬ জুন ২০২৬, ০৬:৫৪

    রাস্তার পাশে খোরশেদের সোয়া লাখ তালগাছ

    রাস্তার পাশে খোরশেদের সোয়া লাখ তালগাছ

    ০৬ জুন ২০২৬, ০৩:৫৫

    রইদে লুকানো প্রতীক বনাম মমতা ব্যানার্জির বিস্ফোরণ

    রইদে লুকানো প্রতীক বনাম মমতা ব্যানার্জির বিস্ফোরণ

    ০৬ জুন ২০২৬, ০৮:১৩

    advertiseadvertise