Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
আগামীর সময়
মানুষের চিকিৎসার খরচ জুগিয়ে নিঃস্ব ইয়াকুব
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

একাকিত্ব চাই না

agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০২:৫৭
একাকিত্ব চাই না

গ্রাফিকস: আগামীর সময়

প্রবীণদের নিঃসঙ্গতার প্রসঙ্গ এলে প্রথমে পশ্চিমা দেশগুলোর কথাই আলোচনায় আসে। ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী সংস্কৃতির প্রভাবে যৌথ পারিবারিক জীবন থেকে প্রবীণদের বিচ্ছিন্ন হয়ে পড়ার ঘটনা অনেকটা স্বাভাবিক দেশগুলোতে। তবে বাংলাদেশের চিত্র এদিক থেকে ছিল সম্পূর্ণ বিপরীত। একসময় ‘একান্নবর্তী পরিবার’ ছিল দেশের সংস্কৃতির অন্যতম প্রধান ভিত্তি। কালক্রমে ওই পরিবারগুলো ভাঙলেও ব্যতিক্রম ছাড়া প্রবীণদের কখনো নিঃসঙ্গ পরিস্থিতিতে পড়তে হয়নি। সোমবার ‘দৈনিক আগামীর সময়’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে সাম্প্রতিক সময়ে প্রবীণদের নিঃসঙ্গ জীবনের আশঙ্কাজনক চিত্র উঠে এসেছে।

প্রবীণ জনগোষ্ঠীর ওপর পরিচালিত আন্তর্জাতিক জার্নাল ‘প্লাস ওয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের প্রায় ৫১.৫ ভাগ প্রবীণ কোনো না কোনোভাবে একাকিত্ব বা মানসিক নিঃসঙ্গতায় ভোগেন। এর মধ্যে ঢাকায় প্রবীণদের একাকিত্বের হার বেশি। এই শহরে বসবাসরত প্রবীণদের মধ্যে ৫৭.১ ভাগ একাকিত্ব বা নিঃসঙ্গতা অনুভব করেন। শহুরে অ্যাপার্টমেন্ট কালচার, ব্যস্ত জীবনযাত্রা এবং সামাজিক মেলামেশার অভাব এই নিঃসঙ্গতার অন্যতম কারণ বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। তবে ঢাকার বাইরে অঞ্চলভেদে প্রবীণদের নিঃসঙ্গতার হার কিছুটা ভিন্ন বলেই জানা যাচ্ছে।

অর্থনৈতিক সংকট, আবাসন সমস্যা ও আধুনিকায়নের প্রভাবে কয়েক বছর ধরেই ঢাকায় যৌথ পরিবার ভেঙে দ্রুত একক পরিবার গড়ে উঠছে। ঢাকার প্রায় ১৯.৫ শতাংশ প্রবীণ সন্তান ছাড়া শুধু জীবনসঙ্গীকে নিয়ে আলাদা থাকছেন বলে গবেষণায় উঠে এসেছে।

রাজধানীর মিরপুরের একটি ফ্ল্যাটে নিঃসঙ্গভাবে মৃত্যুবরণ করা বৃদ্ধ নূরজাহান বেগমের লাশ উদ্ধারের ঘটনা এখনো তরতাজা। এ ঘটনা সমাজের প্রবীণদের নিঃসঙ্গ জীবনযাপনের বিষয়ে সতর্ক হওয়ার বার্তা দেয়।

এশিয়ার দেশ জাপানে প্রবীণদের নিঃসঙ্গতা গভীর সামাজিক সংকট। অতিরিক্ত কর্মব্যস্ত জীবন, বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধির কারণে জাপানে অনেকেই পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এই একাকিত্ব ও নিঃসঙ্গতা অনেক সময় দেশটিতে এতটাই চরম রূপ নেয় যে অনেক প্রবীণ নিজ বাড়িতে নিঃসঙ্গ অবস্থাতেই মারা যান। মৃত্যুর বেশ কিছুদিন পর লাশ উদ্ধারের উদাহরণও রয়েছে। এ সংকট মোকাবিলায় জাপান সরকার ‘একাকিত্ব ও বিচ্ছিন্নতা প্রতিরোধ আইন’ (Loneliness and Isolation Countermeasures Act) প্রণয়ন করেছে। এর পাশাপাশি দেশটিতে ‘মিনিস্টার অব লোনলিনেস’ বা একাকিত্ববিষয়ক মন্ত্রী নিয়োগসহ বহুমুখী প্রতিরোধমূলক ও সামাজিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সামাজিক পদক্ষেপের মধ্যে সবচেয়ে আলোচিত হলো, স্থানীয় পর্যায়ে ‘রেসিডেন্টস অ্যাসোসিয়েশন’ গঠন করা। বয়স্ক নাগরিকদের নিয়মিত খোঁজখবর রাখা এই অ্যাসোসিয়েশনের কাজ, যা ফলপ্রসূ হিসেবে এরই মধ্যে প্রমাণিত হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি জাপানের মতো নয়। কিন্তু সমাজ প্রতিনিয়তই তার রূপ বদল করছে। ফলে মানুষের মনস্তত্ত্বেরও পরিবর্তন ঘটছে। েয মানুষগুলো বছরের পর বছর পরিবারকে বনস্পতির মতো ছায়া দিয়ে েগছেন, আজ তারা নিঃসঙ্গ। আজ তাদেরই ছায়ার প্রয়োজন। প্রবীণদের নিঃসঙ্গতার কথা উপলব্ধি করে তাদের পাশে দাঁড়ানোর তাগিদে সম্প্রতি ‘দৈনিক আগামীর সময়’ পত্রিকা ‘গোল্ড ক্লাব’ প্রতিষ্ঠা করেছে। আমরা চাই, সমাজের সকল স্তরের মানুষ প্রবীণদের নিঃসঙ্গতা দূর করতে অগ্রণী ভূমিকা পালন করবেন। আমরা জাপানের মতো একাকিত্ববিষয়ক মন্ত্রী চাই না।

আগামীর সময়সম্পাদকীয়বাংলাদেশসংস্কৃতি
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৬ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    বেলজিয়াম
    ১
    মিসর
    ১
    ১৬ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    সৌদি আরব
    ০
    উরুগুয়ে
    ০
    ১৬ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    ইরান
    ০
    নিউজিল্যান্ড
    ০
    সরিষাবাড়ীতে জীববৈচিত্র্য রক্ষায় প্রজাপতি পার্ক, পুরস্কৃত হচ্ছেন উদ্যোক্তা

    সরিষাবাড়ীতে জীববৈচিত্র্য রক্ষায় প্রজাপতি পার্ক, পুরস্কৃত হচ্ছেন উদ্যোক্তা

    ১৬ জুন ২০২৬, ০০:১৮

    কামরাঙ্গীরচরে ছুরি মেরে দোকান কর্মচারীকে হত্যা

    কামরাঙ্গীরচরে ছুরি মেরে দোকান কর্মচারীকে হত্যা

    ১৬ জুন ২০২৬, ০০:৩০

    সীমান্ত সম্মেলন নিয়ে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি : বিজিবি

    সীমান্ত সম্মেলন নিয়ে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি : বিজিবি

    ১৬ জুন ২০২৬, ০০:৪০

    যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত

    যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত

    ১৬ জুন ২০২৬, ০০:৪২

    কেপ ভার্দের কাছে স্পেনের অসহায় আত্মসমর্পণ

    কেপ ভার্দের কাছে স্পেনের অসহায় আত্মসমর্পণ

    ১৬ জুন ২০২৬, ০১:০৭

    বাঁ পায়ের জোরালো শটে গোল দিলেন জাইমা রহমান

    বাঁ পায়ের জোরালো শটে গোল দিলেন জাইমা রহমান

    ১৬ জুন ২০২৬, ০১:০৮

    ‘শুধু সন্দেহে নয়, কারণ দেখিয়ে গ্রেপ্তার’— পুলিশকে সিএমএম

    ‘শুধু সন্দেহে নয়, কারণ দেখিয়ে গ্রেপ্তার’— পুলিশকে সিএমএম

    ১৬ জুন ২০২৬, ০০:৫৭

    স্পেনের কুকুরেয়ার চেয়েও কম দাম পুরো কেপ ভার্দে দলের

    স্পেনের কুকুরেয়ার চেয়েও কম দাম পুরো কেপ ভার্দে দলের

    ১৬ জুন ২০২৬, ০১:৫৫

    বিশ্ববিদ্যালয় নয়, স্থাপন করা হবে প্রাথমিক বিদ্যালয়

    বিশ্ববিদ্যালয় নয়, স্থাপন করা হবে প্রাথমিক বিদ্যালয়

    ১৬ জুন ২০২৬, ০১:৩৪

    কেপ ভার্দের নায়ক ৪০ বছরের ‘দাদু’

    কেপ ভার্দের নায়ক ৪০ বছরের ‘দাদু’

    ১৬ জুন ২০২৬, ০২:৩০

    আত্মঘাতী গোলে মিসরের ড্র’র হতাশা

    আত্মঘাতী গোলে মিসরের ড্র’র হতাশা

    ১৬ জুন ২০২৬, ০৩:০৩

    ইসরায়েলের লড়াই শেষ হয়নি : নেতানিয়াহু

    ইসরায়েলের লড়াই শেষ হয়নি : নেতানিয়াহু

    ১৬ জুন ২০২৬, ০২:৪৭

    গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নিহত দুই সন্তানের মা

    গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নিহত দুই সন্তানের মা

    ১৬ জুন ২০২৬, ০০:১৩

    কবরস্থানের রাস্তার বিরোধে বাহুবলে দফায় দফায় সংঘর্ষ, আহত ৩৮

    কবরস্থানের রাস্তার বিরোধে বাহুবলে দফায় দফায় সংঘর্ষ, আহত ৩৮

    ১৬ জুন ২০২৬, ০৩:১০

    গোপালগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

    গোপালগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

    ১৬ জুন ২০২৬, ০৩:১৬

    advertiseadvertise