Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্মরণ

ডা. মিলনের জনগণতান্ত্রিক সংগ্রামের অসমাপ্ত পথ

সৈয়দ আমিরুজ্জামান
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ২০:০৬
শেয়ার করুন:
ডা. মিলনের জনগণতান্ত্রিক সংগ্রামের অসমাপ্ত পথ

সংগৃহীত ছবি

২৭ নভেম্বর শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৬তম শাহাদত দিবস। ১৯৯০ সালের এই দিনে বেলা আনুমানিক ১০টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে গণগ্রন্থাগারের কোনায় ডা. মিলন গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। তাঁর শহীদ হওয়ার সংবাদে তৎকালীন স্বৈরাচারবিরোধী ছাত্র গণআন্দোলনে সংগ্রামরত ৫ দল, ৮ দল ও ৭ দল তথা তিন জোট, সর্বদলীয় ছাত্র ঐক্য, স্কপ, বিএমএসহ সব পেশাজীবী সংগঠন অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলে ওঠে।

সৈয়দ আমিরুজ্জামান

জেনারেল এরশাদের দীর্ঘ নয় বছরের দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ সেদিন রাজপথে ফেটে পড়ে। গণআন্দোলন মহান গণঅভ্যুত্থানে রূপ নেয়। এরশাদ সরকার পদত্যাগে বাধ্য হয়। ১৯৯১ সালের সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়। কিন্তু গণমানুষের বহুদিনের কাঙ্ক্ষিত সমতার চেতনায় অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন ব্যবস্থা অর্জিত হয়নি।

ডা. মিলনের শাহাদত দিবস আমাদের শুধু অতীতের একটি বেদনাবিধুর ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় না; বরং জনগণের মুক্তির জন্য যে সংগ্রাম তিনি করেছিলেন, তার অসমাপ্ত লক্ষ্যগুলোর কথাও মনে করিয়ে দেয়। ১৯৯০-এর গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান—দুটি ঐতিহাসিক ঘটনাই আমাদের সামনে একই প্রশ্ন তুলে ধরে: স্বৈরশাসকের পতন ঘটলেই কি জনগণের মুক্তি নিশ্চিত হয়, নাকি গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম আরও গভীর ও ব্যাপক সামাজিক-অর্থনৈতিক পরিবর্তনের দাবি রাখে?

২০২৪-এর অভ্যুত্থান আমাদের সামনে ১৯৯০-এর অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ারও সুযোগ তৈরি করেছে।



প্রতিবছর এই দিনে ডা. মিলন সম্পর্কে কিছু না কিছু লিখতে হয়। তাঁর বিষয়ে লিখতে গেলে প্রাসঙ্গিকভাবেই বিদ্যমান শোষণমূলক আর্থসামাজিক ব্যবস্থার আমূল পরিবর্তনের প্রগতিশীল রাজনৈতিক চেতনা ও জীবনাদর্শের প্রসঙ্গ চলে আসে। কিশোর বয়স থেকেই ডা. মিলন ছিলেন সমাজসচেতন, স্বাধীন ব্যক্তিত্বসম্পন্ন দৃঢ় চরিত্রের একজন সংগ্রামী মানুষ।

১৯৬৯ ও ১৯৭১-এর আন্দোলনমুখর আগুনঝরা দিনগুলোর ছোঁয়া মিলনকে স্বদেশের প্রতি বিশ্বস্ত, সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষায় উদ্বুদ্ধ একজন বিপ্লবী দেশপ্রেমী করে তুলেছিল। কৈশোর থেকে ক্রমেই নিজেকে উন্নীত করেছিলেন দেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ পরিবর্তনপ্রত্যাশী একজন সংগ্রামী যুবক হিসেবে। তাঁর মধ্যে আমূল পরিবর্তন অভিমুখী প্রগতিশীল রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটেছিল।

১৯৮২ সালে জেনারেল এরশাদ ক্ষমতা দখলের পর যতগুলো রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম হয়েছিল, তার প্রতিটিতেই মিলনের অংশগ্রহণ ছিল অবধারিত। ১৯৮২ সালে মজিদ খান শিক্ষা কমিশনের বিরুদ্ধে ছাত্র আন্দোলন, ১৯৮৪ সালে সামরিক শাসনের অবসান ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ছাত্র গণআন্দোলন, ১৯৮৬ ও ১৯৮৭ সালের আন্দোলন—সব ক্ষেত্রেই তিনি ছিলেন সক্রিয়।

১৯৮৬ ও ১৯৮৭ সালের আন্দোলন সম্পর্কে মিলন তাঁর ডায়েরিতে লিখেছিলেন, ‘মুক্তিপাগল মানুষের স্রোত নেমেছে রাজপথে। সেই স্রোত ব্যর্থ হয় ষড়যন্ত্রের নীলনকশায়। ১৯৮৭-তেও ব্যর্থ হয় লাগাতার হরতাল। নূর হোসেনের আত্মদান ব্যর্থ হয়ে যায়। ওই মিছিলে দেখেছি রাজনীতির মুখোশ পরা কিছু মানুষ।’

সেই মিছিল থেকে ডা. মিলন বাসায় ফিরেছিলেন পিঠে পুলিশের লাঠিপেটার চিহ্ন নিয়ে।

গণবিরোধী শিক্ষানীতির বিরুদ্ধে ছাত্রসমাজের সংগ্রাম

১৯৮২ সালে হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের শাসনামলে সামরিক সরকারের শিক্ষা উপদেষ্টা ছিলেন ড. আবদুল মজিদ খান। সে বছরের ২৩ সেপ্টেম্বর তাঁর নেতৃত্বে ‘মজিদ খান শিক্ষা নীতি’র প্রস্তাব দেওয়া হয়। এই নীতিতে প্রথম শ্রেণি থেকে বাংলার সঙ্গে আরবি এবং দ্বিতীয় শ্রেণি থেকে ইংরেজি—অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়েই তিনটি ভাষা বাধ্যতামূলক করার কথা বলা হয়। এ ছাড়া, যারা শিক্ষার ব্যয়ের ৫০ শতাংশ বহন করতে পারবে, পরীক্ষার ফল খারাপ হলেও তাদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার কথা বলা হয়। নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক কোর্স করা হয় ১২ বছর।

১৯৮২ সালের ১৭ সেপ্টেম্বর শিক্ষা দিবসে ছাত্রসমাজ এই শিক্ষানীতিকে গণবিরোধী ও সাম্প্রদায়িক শিক্ষানীতি আখ্যা দিয়ে তিন দফা দাবিতে আন্দোলন চালানোর ঘোষণা দেয়। দাবিগুলোর মধ্যে ছিল মজিদ খানের গণবিরোধী শিক্ষানীতি বাতিল, সব ছাত্র ও রাজবন্দীর নিঃশর্ত মুক্তি এবং সামরিক শাসন প্রত্যাহার করে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা।

এই আন্দোলন কেবল একটি শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদ ছিল না। এটি ছিল শিক্ষা, অধিকার ও রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণের প্রশ্নে সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্রসমাজের সুস্পষ্ট অবস্থান। ডা. মিলনের রাজনৈতিক চেতনার বিকাশেও এসব আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

স্বাস্থ্য আন্দোলন ও জনগণের অধিকার

বিদ্যমান শোষণমূলক আর্থসামাজিক ব্যবস্থার আমূল পরিবর্তনের প্রগতিশীল দৃষ্টিভঙ্গি ও সমতার চেতনা বুকে লালন করে মিলন জাতীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন। তিনি স্বপ্ন দেখেছেন, বাংলাদেশ হবে সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক ও প্রগতিশীল সমাজব্যবস্থায় বিশ্বাসী একটি রাষ্ট্র—যেখানে শ্রেণিবৈষম্য থাকবে না, বুর্জোয়া সমাজব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে।জাতীয় রাজনীতির পাশাপাশি চিকিৎসকদের পেশাগত আন্দোলনেও তিনি সম্পৃক্ত হয়ে পড়েন। এরশাদ সরকার প্রণীত গণবিরোধী স্বাস্থ্যনীতির বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। এ সময় ডায়েরিতে লিখেছিলেন, ‘স্বাস্থ্য ব্যবস্থার মতো একটি মৌলিক ইস্যুকে কিছুতেই গণবিরোধী সরকারের খেয়াল-খুশির ওপর ছেড়ে দেওয়া যায় না।’স্বাস্থ্যকে তিনি কেবল চিকিৎসকদের পেশাগত অধিকার কিংবা হাসপাতালের সেবার বিষয় হিসেবে দেখেননি; দেখেছেন জনগণের মৌলিক অধিকার হিসেবে। এই দৃষ্টিভঙ্গিই তাঁর রাজনৈতিক আদর্শের সঙ্গে পেশাগত সংগ্রামকে যুক্ত করেছিল।১৯৯০ সালের গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী আন্দোলনের পরিণতি। ছাত্রসমাজ, শ্রমিক, পেশাজীবী, রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের সম্মিলিত সংগ্রামে এরশাদের সামরিক শাসনের ভিত নড়ে যায়। নূর হোসেনের আত্মদান, বিভিন্ন আন্দোলনে অসংখ্য মানুষের নির্যাতন-নিপীড়ন এবং শেষ পর্যন্ত ডা. মিলনের শাহাদত গণআন্দোলনকে এক ঐতিহাসিক মোড় এনে দেয়।মিলনের হত্যাকাণ্ড জনগণের ক্ষোভকে আরও বিস্ফোরিত করে। তাঁর রক্ত যেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের সঙ্গে জনগণের মুক্তির আকাঙ্ক্ষাকে এক সুতোয় বেঁধে দেয়। ৬ ডিসেম্বর এরশাদের পদত্যাগের মধ্য দিয়ে সামরিক শাসনের অবসান ঘটে।কিন্তু গণঅভ্যুত্থানের পর নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলেও গণমানুষের প্রত্যাশিত অর্থনৈতিক মুক্তি, সামাজিক ন্যায়বিচার ও বৈষম্যহীন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হলেও তার ভেতরে জনগণের প্রকৃত ক্ষমতায়ন ঘটেনি। রাষ্ট্রের অর্থনীতি ও প্রশাসনের ওপর প্রভাবশালী শ্রেণির কর্তৃত্ব বহাল থেকেছে। দুর্নীতি, বৈষম্য ও ক্ষমতার কেন্দ্রীভবন জনগণের মুক্তির পথকে বারবার বাধাগ্রস্ত করেছে।বারবার গণপ্রত্যাশা নির্বাসিত হয়েছে ক্ষমতা কুক্ষিগত করার প্রবণতায়। সাধারণ মানুষের মৌলিক অধিকারগুলো ভূলুণ্ঠিত হয়েছে পদে পদে। আমাদের টগবগে তরুণ সন্তানেরা জীবন বাজি রেখে স্বৈরশাসকের পতন ঘটিয়েছে গণমানুষের অর্থনৈতিক মুক্তির জন্য, মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য। কিন্তু তাঁদের রক্তস্রোতে অর্জিত জাতীয় অর্জনগুলো আজও পূর্ণতা পায়নি।১৯৯০-এর গণঅভ্যুত্থানের প্রায় ৩৪ বছর পর ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশ আবারও এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সাক্ষী হয়। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হলেও রাষ্ট্রীয় দমন-পীড়ন, গুলি, প্রাণহানি ও ব্যাপক গ্রেপ্তারের ঘটনা আন্দোলনকে আরও বিস্তৃত করে। শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মানুষ, শ্রমজীবী, অভিভাবক, বিভিন্ন পেশার মানুষ যুক্ত হন। আন্দোলন এক পর্যায়ে দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে গণপ্রতিরোধে রূপ নেয়।২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এই অভ্যুত্থান আবারও প্রমাণ করে, জনগণের সম্মিলিত শক্তির সামনে কোনো কর্তৃত্ববাদী ক্ষমতাই চিরস্থায়ী নয়। তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন রাষ্ট্রের ক্ষমতা, জবাবদিহি, নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নকে নতুন করে সামনে নিয়ে আসে।

বারবার গণপ্রত্যাশা নির্বাসিত হয়েছে ক্ষমতা কুক্ষিগত করার প্রবণতায়। সাধারণ মানুষের মৌলিক অধিকারগুলো ভূলুণ্ঠিত হয়েছে পদে পদে

১৯৯০ ও ২০২৪—দুটি গণঅভ্যুত্থানের মধ্যে ঐতিহাসিক ব্যবধান থাকলেও তাদের অন্তর্নিহিত আকাঙ্ক্ষার মধ্যে গভীর মিল রয়েছে। উভয় ক্ষেত্রেই ছাত্রসমাজ আন্দোলনের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উভয় ক্ষেত্রেই রাষ্ট্রীয় দমন-পীড়ন জনগণের ক্ষোভকে আরও বিস্তৃত করেছে। উভয় ক্ষেত্রেই স্বৈরাচারী শাসনের পতনের মধ্য দিয়ে জনগণ নতুন রাজনৈতিক সম্ভাবনার দ্বার খুলেছে।

তবে ২০২৪-এর অভ্যুত্থান আমাদের সামনে ১৯৯০-এর অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ারও সুযোগ তৈরি করেছে। শুধু সরকার পরিবর্তন নয়, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক করা, বিচারব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করা, প্রশাসনকে জনগণের সেবায় নিয়োজিত করা এবং অর্থনৈতিক বৈষম্য কমানো জরুরি। অন্যথায় গণঅভ্যুত্থানের অর্জনও একসময় ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির কাছে পরাজিত হতে পারে।

ডা. মিলনের প্রগতিশীল রাজনৈতিক আদর্শের আলোকে এই প্রশ্নগুলো আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। তিনি যে সমাজের স্বপ্ন দেখেছিলেন, সেখানে গণতন্ত্র কেবল ভোটাধিকার নয়; বরং মানুষের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক মুক্তির নিশ্চয়তা। সেই সমাজে শ্রেণিবৈষম্য থাকবে না, অসাম্প্রদায়িকতা ও সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে, জনগণের মৌলিক অধিকার রাষ্ট্রের দয়ার বিষয় হবে না—হবে রাষ্ট্রের দায়িত্ব।

মনে রাখতে হবে, শহীদদের স্বপ্ন সার্থক করার দায় আমাদের সবার। ১৯৯০-এর গণঅভ্যুত্থান এবং ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের অর্জনকে অর্থবহ করতে হলে সমতার চেতনায় বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম জারি রাখতে হবে। শহীদ ডা. মিলনের রক্তস্রোত আমাদের সেই অসমাপ্ত জনগণতান্ত্রিক সংগ্রামের পথেই আহ্বান জানায়।

লেখক: মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক ও সাংবাদিক

শহীদ ডা. মিলন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে







    স্বৈরশাসনের পতন, কিন্তু মুক্তি অসমাপ্ত










    ২০২৪: নতুন প্রজন্মের পুরোনো প্রশ্ন