Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

লিমন হত্যায় মিলেছে নতুন তথ্য, বক্তব্য পাল্টাচ্ছেন অভিযুক্ত

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১৪:১০
লিমন হত্যায় মিলেছে নতুন তথ্য, বক্তব্য পাল্টাচ্ছেন অভিযুক্ত

জামিল আহমেদ লিমন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) হত্যার ঘটনায় মিলেছে নতুন তথ্য। তার মরদেহ যেখানে পাওয়া গেছে, সেখান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে (২২ মাইল) একটি মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে পুলিশ হেফাজতে বারবার বক্তব্য পাল্টাচ্ছেন হত্যার ঘটনার প্রধান অভিযুক্ত হিশাম আবুঘারবিয়েহ। মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে ও হিলসবরো কাউন্টি শেরিফের (পুলিশ) বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

আদালতের নথি বলছে, ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ক্যাম্পাসে সর্বশেষ দেখা গিয়েছিল লিমন ও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদা বৃষ্টিকে। তাদের নিখোঁজ ঘোষণা করা হয় পরদিন। পরে গত ২৫ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এখনো নিখোঁজ রয়েছেন বৃষ্টি। নাহিদার ভাই জাহিদ হাসান প্রান্ত জানিয়েছেন, বেঁচে নেই বৃষ্টি। আগামীর সময়কে প্রান্ত জানিয়েছিলেন, বিষয়টি তাদের নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ বৃষ্টির মরদেহ পায়নি এখনো। তবে তারা জানিয়েছে, মরদেহ পাওয়া যাবে কি না, সে বিষয়ে নিশ্চিত নয়। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনের বাসায় পাওয়া রক্তের নমুনা বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছেন, বৃষ্টি মারা গেছেন।

এদিকে রবিবার নতুন করে মরদেহের যে খণ্ডিত অংশ পাওয়া গেছে, তা রাখা হয়েছে পিনেলাস কাউন্টি মেডিকেল এক্সামিনারের দপ্তরে। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে দেহাবশেষের। এটি ছেলে নাকি মেয়ের মরদেহ, তাও নিশ্চিতভাবে জানা যায়নি।


আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে লিমনের মরদেহ উদ্ধারের স্থানে মিলল দেহের টুকরো

২৭ এপ্রিল ২০২৬


হিলসবরো কাউন্টি আদালতের নথি বলছে, ধারালো অস্ত্রের একাধিক আঘাতে নিহত হয়েছেন লিমন। তার পিঠের নিচের অংশে যে আঘাত করা হয়েছে, তা পৌঁছে গেছে লিভার পর্যন্ত। অপরাধের নৃশংস প্রকৃতির কারণে অভিযুক্ত হিশামকে বিচারপূর্ব আটক রাখার আবেদন করেছেন প্রসিকিউটররা। আবেদনে বলা হয়েছে, অভিযুক্তের মুক্তি কমিউনিটির অন্যদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলবে।



এদিকে জিজ্ঞাসাবাদে একেকবার একেক রকম তথ্য দিচ্ছেন অভিযুক্ত হিশাম, এমনটিই জানা সিএনএনের প্রতিবেদনে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিশাম জানান, ঘটনার দিন লিমন ও বৃষ্টিকে দেখেননি তিনি। তবে তদন্তে দেখা গেছে, ওই রাতেই তার গাড়ি ক্লিয়ারওয়াটার বিচ এলাকায় ছিল। লিমনের মোবাইলের শেষ অবস্থানও ছিল এই ক্লিয়ারওয়াটার বিচ।



আরও পড়ুন

বিয়ের কথাবার্তা চলছিল যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমন ও বৃষ্টির

২৫ এপ্রিল ২০২৬



পরে জিজ্ঞাসাবাদে হিশাম আবার দাবি করেন, লিমন ও বৃষ্টি কখনো তার গাড়িতে ওঠেননি এবং তিনি ক্লিয়ারওয়াটার যাননি। পরে তার মোবাইল লোকেশন নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, লিমন তাকে তার বান্ধবীসহ ক্লিয়ারওয়াটারে পৌঁছে দিতে বলেছিলেন।

তদন্তকারীরা লক্ষ করেন, হিশামের বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে রয়েছে ব্যান্ডেজ। হিশাম দাবি করেন, পেঁয়াজ কাটতে গিয়ে আঘাত পেয়েছেন তিনি। ১৬ এপ্রিলের একটি দোকানের রসিদে আবর্জনার ব্যাগ, জীবাণুনাশক ও গন্ধনাশক কেনার তথ্য পাওয়া গেছে। তদন্তে গুরুত্ব পাচ্ছে এই তথ্য।


আরও পড়ুন

মা পান্তা-ইলিশ খেয়েছে কিনা জানতে চেয়েছিলেন লিমন

২৫ এপ্রিল ২০২৬


শনিবার আদালতে প্রাথমিক হাজিরার পর তাকে আটক রাখা হয়েছে কারাগারে। মঙ্গলবার প্রি-ট্রায়াল শুনানিতে প্রসিকিউশন তাকে আটক রাখার পক্ষে যুক্তি উপস্থাপন করবে। তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি পরিকল্পিত হত্যার দুটি অভিযোগসহ মরদেহ সরানো, মৃত্যুর তথ্য গোপন করা, প্রমাণ নষ্ট করা, অবৈধভাবে আটকে রাখা এবং হামলার অভিযোগ আনা হয়েছে।


যুক্তরাষ্ট্রজামিল আহমেদ লিমননিহত শিক্ষার্থী লিমন ও বৃষ্টি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে