কংগ্রেসের বিরোধী দলীয় নেতা জেফরি
ডেমোক্র্যাটরা জিতলে বাংলাদেশি কমিউনিটিও জেতে

যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেনটেটিভস এর বিরোধীদলীয় নেতা কংগ্রেসম্যান হেকিম জেফরি
যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেনটেটিভস এর বিরোধীদলীয় নেতা কংগ্রেসম্যান হেকিম জেফরি বলেছেন, ডেমোক্র্যাট জিতলে ইমিগ্র্যান্ট কমিউনিটি জেতে। বাংলাদেশি কমিউনিটিও জিতে। আমেরিকান জনগন জিতে। আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের ভোট দিন। আমরা ক্যগ্রেসে সংখা্যাগরিষ্ঠতা পেলে আমি ভিন্ন টাইটেলে আপনাদের মাঝে আবার ফিরে আসবো।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির শতকরা ৯০ ভাগ মানুষই ডেমোক্র্যাটিক পার্টির সর্মথক। গত ২৭ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে সম্প্রসারিত বাংলাদেশি মালিকানাধীন টেলিভিশন টাইম টিভির যুগপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। টাইম টিভির সিইও আবু তাহেরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা আরও বলেছেন, আমরা এই কমিউনিটির সাথে কাজ করতে চাই। বাংলাদেশিরা কঠিন পরিশ্রমী, ভালো উদ্যোক্তা, ধর্মভীরু ও দেশপ্রেমিক। আমি আজ, আগামীকাল ও ভবিষ্যতেও এই কমিউনিটির সাথে থাকবো।
অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেছেন, ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটদের জিততে হবে। এই দল জিতলে বাংলাদেশি কমিউনিটি জিতবে। অভিবাসীদের অধিকার রক্ষা হবে। আইস পুলিশের রশি টেনে ধরবো আমরা।
সভাপতির ভাষণে টাইম টিভির সিইও আবু তাহের বলেন, বিরোধী দলীয় নেতা হেকিম জেফরি আমাকে বলেছেন, তিনি বাংলাদেশ সফরে যেতে চান। ৩ নভেম্বরের নির্বাচনের জরিপগুলোতে ডেমোক্র্যাটদের বিজয়ের পূর্বাভাস দিচ্ছে। আর জিতলে হেকিম জেফরিই হবেন কংগ্রেসের স্পীকার। আশা করছি, তিনি স্পিকার হিসেবেই বাংলাদেশ সফর করবেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মনজুর আহমেদ, মাহবুবুর রহমান, মঈন উদ্দীন নাসের, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, এবিএম সালেহ উদ্দীন, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, নিউইয়র্ক স্টেট সিনেটর জন লুইস , কমিউনিটি একটিভিস্ট সালেহ উদ্দীন সাল, টাইম টিভির পরিচালক মেরি জোবায়দা ও সৈয়দ খসরু।
উল্লেখ্য আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪৩৫ আসনের হাউজ অব রিপ্রেজেনটেটিভসে নিজেদের আসনগুলো ধরে রেখে বিপাবলিক্যানদের আরও ৭টি আসনে পরাজিত করতে পারলেই ডেমোক্র্যাটিক পার্টি সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত হবে। আর কংগ্রেসের স্পীকার হবার প্রায় নিশ্চিত সম্ভাবনায় থাকবেন নিউইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেসম্যান হেকিম জেফরি। কংগ্রেসের আপার হাউজ সিনেটেও ডেমোক্র্যাটরা জরিপে এগিয়ে আছে। এই দুটি চ্যাম্বারে বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি জিতলে ওয়াশিংটনে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে।



