Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
আগামীর সময়
৫ হাজার কবর খুঁড়েছেন আলী হোসেন
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

৮ এপ্রিল থেকে শিক্ষার্থীসহ সব ভিসায় ফি বাড়াচ্ছে যুক্তরাজ্য

যুক্তরাজ্য প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১৯:৫৩
৮ এপ্রিল থেকে শিক্ষার্থীসহ সব ভিসায় ফি বাড়াচ্ছে যুক্তরাজ্য

যুক্তরাজ্য সরকার ভিসা, স্থায়ী বসবাস ও নাগরিকত্বসংক্রান্ত বিভিন্ন ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটির হোম অফিস জানিয়েছে, আগামী ৮ এপ্রিল থেকে নতুন এ ফি কার্যকর হবে। নতুন হারে অধিকাংশ ক্ষেত্রে ফি প্রায় ৬ থেকে ৭ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে শিশুদের নাগরিকত্ব নিবন্ধনের ক্ষেত্রে কিছুটা স্বস্তি থাকছে। এ খাতে ফি কমানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৬ মাস পর্যন্ত ভিজিট ভিসার ফি ৬ পাউন্ড বাড়িয়ে ১৩৫ পাউন্ড করা হয়েছে। ২ বছর মেয়াদি ভিজিট ভিসার ফি ৩১ পাউন্ড বেড়ে ৫০৬ পাউন্ড, ৫ বছর মেয়াদি ভিসার ফি ৫৫ পাউন্ড বেড়ে ৯০৩ পাউন্ড এবং ১০ বছর মেয়াদি ভিজিট ভিসার ফি ৬৯ পাউন্ড বাড়িয়ে ১ হাজার ১২৮ পাউন্ড নির্ধারণ করা হয়েছে।

একাডেমিক কাজে ৬ থেকে ১২ মাসের ভিজিট ভিসার ফি ১৪ পাউন্ড বাড়িয়ে ২৩৪ পাউন্ড করা হচ্ছে। একই হারে বেড়েছে বেসরকারি চিকিৎসার জন্য ভিসার খরচও। ট্রানজিট ভিসার ক্ষেত্রেও ফি বাড়ছে। বিমানবন্দরের ট্রানজিট ভিসা আড়াই পাউন্ড এবং স্থলসীমান্তের ট্রানজিট ভিসা সাড়ে ৪ পাউন্ড বাড়বে। একই সঙ্গে যুক্তরাজ্যে প্রবেশের জন্য ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএর ফিও ৪ পাউন্ড বাড়ানো হয়েছে।

শিক্ষার্থী ভিসার ক্ষেত্রেও ব্যয় বাড়ছে। উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ভিসায় আবেদনকারী এবং তাঁদের নির্ভরশীলদের ফি ৩৪ পাউন্ড বাড়িয়ে ৫৫৮ পাউন্ড করা হয়েছে। শিশুশিক্ষার্থীদের ক্ষেত্রেও একই হারে ফি বাড়িয়ে ৫৫৮ পাউন্ড নির্ধারণ করা হয়েছে। বর্তমানে শিক্ষার্থী ও শিশুশিক্ষার্থী ভিসার ফি ৫২৪ পাউন্ড। এ ছাড়া ৬ মাসের বেশি কিন্তু ১১ মাসের বেশি নয়, এমন মেয়াদে ইংরেজি ভাষা অধ্যয়নরত স্বল্পমেয়াদি শিক্ষার্থীদের ফি ১৪ পাউন্ড বাড়িয়ে ২২৮ পাউন্ড করা হচ্ছে।

দক্ষ কর্মী ও স্বাস্থ্য খাতের কর্মীদের ক্ষেত্রেও আবেদন ব্যয় বাড়ছে। বিদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে স্পনসরশিপ আবেদনে ৩ বছর পর্যন্ত কাজের জন্য ফি ৫০ পাউন্ড এবং ৩ বছরের বেশি মেয়াদের ক্ষেত্রে ৯৯ পাউন্ড বাড়বে। স্বাস্থ্য খাতের দক্ষ কর্মীদের জন্য এ বৃদ্ধি যথাক্রমে ২০ ও ৩৮ পাউন্ড। সিজনাল ওয়ার্কারদের আবেদন ফিও ২১ পাউন্ড বাড়ানো হয়েছে।

এ ছাড়া যুক্তরাজ্যের ভেতরে দক্ষ কর্মীদের স্পনসরশিপ আবেদনের ক্ষেত্রেও ৩ বছর পর্যন্ত কাজের জন্য ফি ৫৮ পাউন্ড এবং ৩ বছরের বেশি হলে ১১৪ পাউন্ড বাড়ছে। ভিজিটর ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন ফি ৭২ পাউন্ড বৃদ্ধি পাচ্ছে।

স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা ইনডেফিনিট লিভ টু রিমেইনের (আইএলআর) আবেদন ফি বাড়িয়ে ৩ হাজার ২২৬ পাউন্ড নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে নাগরিকত্ব গ্রহণের আবেদন ফি বেড়ে হচ্ছে ১ হাজার ৭০৯ পাউন্ড।

তবে সব ক্ষেত্রে ফি বাড়ানো হয়নি। শিশুদের জন্য নাগরিকত্ব নিবন্ধন ফি কমিয়ে ১ হাজার পাউন্ড নির্ধারণ করা হয়েছে। আগে এ ফি ছিল ১ হাজার ২১৪ পাউন্ড।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই ফি কাঠামো আন্তর্জাতিক শিক্ষার্থী, বিদেশি কর্মী ও অভিবাসনপ্রত্যাশীদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি করতে পারে। বিশেষ করে যাঁরা পড়াশোনা, কাজ বা স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে যুক্তরাজ্যে যেতে চান, তাঁদের মোট ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে।

হোম অফিসের এ ঘোষণার ফলে শিক্ষার্থী, দক্ষ কর্মী, স্বাস্থ্যকর্মী এবং নাগরিকত্বপ্রত্যাশীদের নতুন ব্যয়ের হিসাব মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে।

নাগরিকত্বযুক্তরাজ্য
    শেয়ার করুন:
    Advertisement
    বিয়ে করা যেন লিটনের নেশা, রয়েছে নির্যাতন-যৌতুকের অভিযোগও

    বিয়ে করা যেন লিটনের নেশা, রয়েছে নির্যাতন-যৌতুকের অভিযোগও

    ০৯ জুন ২০২৬, ০০:০৭

    জামালপুর এক্সপ্রেস নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

    জামালপুর এক্সপ্রেস নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

    ০৯ জুন ২০২৬, ০০:৫৪

    মৃত্যুর গুজবে বাসে আগুন, এক ঘণ্টা বন্ধ যান চলাচল

    মৃত্যুর গুজবে বাসে আগুন, এক ঘণ্টা বন্ধ যান চলাচল

    ০৯ জুন ২০২৬, ০০:২০

    রুয়েটের হলে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থী আটক

    রুয়েটের হলে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থী আটক

    ০৯ জুন ২০২৬, ০০:২৭

    রামিসার এলাকা থেকে নিখোঁজ ৫ বছরের শিশু

    রামিসার এলাকা থেকে নিখোঁজ ৫ বছরের শিশু

    ০৯ জুন ২০২৬, ০০:৪৭

    উড়ালসড়কে উড়াল দেওয়া যাচ্ছে না!

    উড়ালসড়কে উড়াল দেওয়া যাচ্ছে না!

    ০৯ জুন ২০২৬, ০৫:০২

    ১০৪ বার পেছানো হয়েছে তারিখ, জমা পড়েনি অভিযোগপত্র

    ১০৪ বার পেছানো হয়েছে তারিখ, জমা পড়েনি অভিযোগপত্র

    ০৯ জুন ২০২৬, ০১:১৮

    ফেনীতে ৭০ কেজি গাঁজা উদ্ধার

    ফেনীতে ৭০ কেজি গাঁজা উদ্ধার

    ০৯ জুন ২০২৬, ০৫:৩৬

    বিসিবি পরিচালক নির্বাচিত হয়েই সরে দাঁড়ালেন সীমান্ত

    বিসিবি পরিচালক নির্বাচিত হয়েই সরে দাঁড়ালেন সীমান্ত

    ০৯ জুন ২০২৬, ০৫:৩৫

    রংপুরে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

    রংপুরে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

    ০৯ জুন ২০২৬, ০৫:২৪

    সিগারেটের কাঁচামালে কমপক্ষে তিনশ শতাংশ শুল্ক, মদে বসবে নতুন মূল্য সংযোজন কর

    সিগারেটের কাঁচামালে কমপক্ষে তিনশ শতাংশ শুল্ক, মদে বসবে নতুন মূল্য সংযোজন কর

    ০৯ জুন ২০২৬, ০৫:০৬

    কোরাল ট্রায়াঙ্গেল দিবস ২০২৬ : প্রবালপ্রাচীরের ভবিষ্যৎ ও আমাদের দায়িত্ব

    কোরাল ট্রায়াঙ্গেল দিবস ২০২৬ : প্রবালপ্রাচীরের ভবিষ্যৎ ও আমাদের দায়িত্ব

    ০৯ জুন ২০২৬, ০১:৩২

    ফ্রিল্যান্সার ও কনটেন্ট নির্মাতাদের আয়ে পূর্ণ কর অব্যাহতির প্রস্তাব

    ফ্রিল্যান্সার ও কনটেন্ট নির্মাতাদের আয়ে পূর্ণ কর অব্যাহতির প্রস্তাব

    ০৯ জুন ২০২৬, ০৫:২০

    যুক্তরাষ্ট্রকে অবিশ্বস্ত বলল ইরান, শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা

    যুক্তরাষ্ট্রকে অবিশ্বস্ত বলল ইরান, শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা

    ০৯ জুন ২০২৬, ০৩:১৩

    কথা কাটাকাটির জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

    কথা কাটাকাটির জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

    ০৯ জুন ২০২৬, ০১:৪৮

    advertiseadvertise