Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বিবিএসের বড় প্রকল্প

টেকনিক্যাল কাজে ননটেকনিক্যাল পিডি

হামিদ-উজ-জামান
হামিদ-উজ-জামান
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১৫:৩৬
টেকনিক্যাল কাজে ননটেকনিক্যাল পিডি

গ্রাফিকস: আগামীর সময়

টেকনিক্যাল কাজে নিয়োগ দেওয়া হচ্ছে ননটেকনিক্যাল প্রকল্প পরিচালক (পিডি)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বড় বড় প্রকল্পগুলোতে পিডির পদ দখল করছেন জনপ্রশাসনের কর্মকর্তারা। ফলে অভিজ্ঞতা না থাকায় প্রকল্প বাস্তবায়নে ধীরগতিসহ বিরাজ করছে নানা জটিলতা। এতে প্রকল্পের ব্যয় ও মেয়াদ বৃদ্ধি পাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে বিবিএসে কাজ করতে গিয়ে নিজেদের সমৃদ্ধ করেছেন তাদের মেধা যথাযথ কাজে লাগানো যাচ্ছে না।
সংশ্লিষ্টরা বলছেন, জরিপ ও শুমারি সংক্রান্ত কাজ কারিগরি ধরনের। এখানে নেতৃত্ব যদি শক্ত না হয় তাহলে কাজের মান ও সময়মতো কাজ শেষ করা কঠিন হয়ে পড়াটাই স্বাভাবিক।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিবিএসের সাবেক মহাপরিচালক মো. মতিউর রহমান আগামীর সময়কে বলেছেন, পরিসংখ্যান কোনো সাধারণ কাজ নয়। এখানে অন্য মন্ত্রণালয়ের মতো কাজ করার সুযোগ নেই। একজনকে ধরে এনে দায়িত্ব দিলাম আর তার কাছে ভালো কাজ আশা করলাম এটি কখনও সম্ভব নয়।
তার ভাষ্য, এখানে প্রকল্প পরিচালক, ডিজি বা সচিব নিয়োগে অবশ্যই পরিসংখ্যানের ব্যাকগ্রাউন্ড দেখে দেওয়া উচিত। একজন যিনি পরিসংখ্যান বোঝেন না তাকে পিডি বানালে কাজ হবে কীভাবে? প্রকল্পের হ-য-ব-র-ল হওয়াটাই স্বাভাবিক।
মতিউর রহমান তার চাকরি জীবনের অভিজ্ঞতা বর্ণনা করে বলেছেন, একটি মাত্র ভবনের মধ্যে একটি মাত্র বিভাগের অধীন একটিমাত্র সংস্থা বিবিএস। এর জন্য একজন সচিব এবং একজন ডিজি— যাদের দুজনের কাজই একই। অর্থাৎ এক বনে দুই বাঘের মতো অবস্থা। ফলে প্রতিষ্ঠানটি প্রকৃত রোল প্লে করতে পারছে না। সরকারের এ বিষয়ে গুরুত্ব দিয়ে ভাবা উচিত।
সূত্র জানায়, একটু বড় প্রকল্প হলেই অর্থ মন্ত্রণালয়ের জনবল নির্ধারণ কমিটি থেকে অলিখিতভাবে বলা হয় তৃতীয় গ্রেডের কর্মকর্তাকে প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দিতে হবে। ফলে বিবিএসে কর্মরত পরিচালকদের পদ চতুর্থ গ্রেডের হওয়ায় দীর্ঘ অভিজ্ঞতা থাকার পরও পিডি হিসেবে কাজ করতে পারেন না।
খোঁজ নিয়ে জানা যায়, চলমান অর্থনৈতিক শুমারি প্রকল্পে দায়িত্ব দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. দীপঙ্কর রায়কে। যদিও তিনি দীর্ঘদিন পরিসংখ্যান ব্যুরোতে কাজ করছেন। এরপরও তার নিয়োগটি হয়েছে জনপ্রশাসনের কর্মকর্তা হিসেবেই।
এছাড়া বিশ্বব্যাংকের ঋণে বাস্তবায়ন হচ্ছে স্টাটিসটিকস ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট মর্ডানাইজেশন প্রকল্প। এটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে ১ হাজার ৯৬ কোটি ৪৮ লাখ টাকা। এটির প্রকল্প পরিচালক দেওয়া হয়েছে জনপ্রশাসন থেকে। যুগ্ম সচিব ফজলে আজীমকে। প্রকল্পটি বাস্তবায়নের গতি নেই বললেই চলে।
গত অর্থবছরে প্রকল্পটির আওতায় ৩০ কোটি টাকা বরাদ্দ ছিল। কিন্তু খরচ হয়েছে মাত্র ৫/৭ কোটি টাকা। বাকি টাকা ফেরত গেছে বলে বিবিএসের একটি সূত্র জানিয়েছে।
প্রকল্পটি ২০২৫ সালের জুন থেকে ২০৩০ সালের জুনের মধ্যে বাস্তবায়নের কথা। প্রকল্পের উদ্দেশ্য হলো তথ্যের স্বচ্ছতা, নির্ভরযোগ্যতা এবং প্রাপ্যতা বৃদ্ধি করে সরকারি কার্যক্রমকে আরও জবাবদিহিতামূলক করা।
এছাড়া বর্তমানে অনুমোদন পর্যায়ে থাকা ৪৫০ কোটি টাকার এসভিআরএস প্রকল্পটিতেও তৃতীয় গ্রেডের কর্মকর্তাকে পিডি হিসেবে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। ফলে ১৯৮০ সাল থেকে চলে আসা এত গুরুত্বপূর্ণ একটি প্রকল্পে এবারই পিডি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছে জনপ্রশাসন থেকে। ফলে বাদ পড়ছেন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তারা।
জেলা পর্যায়ের একাধিক কর্মকর্তা আগামীর সময়কে জানিয়েছেন, বড় প্রকল্পগুলোতে বিবিএস থেকে পিডি দেওয়া হলে বাস্তবায়ন অনেক ভালো হয়। কেননা, বিবিএসের নিজস্ব কর্মকর্তাদের সঙ্গে মাঠ পর্যায়ের যে যোগাযেগ থাকে সেটি প্রশাসন থেকে আসা একজন পিডির সঙ্গে থাকে না। এ কারণে কাজের ক্ষেত্রে টানাপোড়েনসহ নানা জটিলতা দেখা দেয়।
এদিকে প্রশাসন থেকে প্রকল্প পরিচালক থাকা একটি প্রকল্প এখনো বিবিএসের গলার কাঁটা হিসেবে রয়েছে। এটির নাম ন্যাশনাল হাউসহোল্ড ডাটাবেজ (এনএইচডি)। এটির উদ্দেশ্য ছিল সারাদেশের পরিবারগুলোর আর্থ-সামাজিক অবস্থা খুঁজে বের করে একটি তথ্য ভান্ডার তৈরি করা। অর্থাৎ প্রকৃত গরিব মানুষদের একটি তালিকা তৈরি করা।
প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছিল ৭৭২ কোটি টাকা। এর মধ্যে বিশ্বব্যাংকের ঋণ ছিল ৬৮৬ কোটি ৮০ লাখ এবং সরকারের নিজস্ব তহবিলের ছিল ৪০ কোটি ৫২ লাখ টাকা।
এ প্রকল্পে প্রকল্প পরিচালক, সহকারী প্রকল্প পরিচালকসহ বিভিন্ন পর্যায়ে প্রশাসনের জনবল নিয়োগ দেওয়া হয়েছিল। প্রকল্পটিতে নানা অনিয়ম, দুর্নীতি এবং অব্যস্থাপনার ঘটনা ঘটে।
এটি বাস্তবায়নে ভারতীয় জেরক্স কোম্পানির সঙ্গে চুক্তি করা হয়। কোম্পানিটি ৫৪৫ জন ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ দেয়। কিন্তু তাদের কোনো বেতন ভাতা দেয়নি। এছাড়া প্রতিষ্ঠানটি যেসব তথ্য সংগ্রহ করে তা ছিল ভুলে ভরা।
এ অবস্থায় ১৪ জেলার তথ্য আংশিক সংশোধন এবং ৫০টি জেলার তথ্য অসমাপ্ত রেখে ১১২ কোটি ৪৪ লাখ ২৫ হাজার টাকা তুলে নেয়। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি আর কোজ করেনি। ফলে প্রকল্প বাস্তবায়নে যত টাকা খরচ হয়েছে সবই গেছে পানিতে।
এদিকে ডাটা এট্রি অপারেটররা বেতন ভাতা না পাওয়া এবং প্রকল্প থেকে রাজস্ব খাতে চাকরি স্থানান্তরের দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন চালিয়ে আসছেন। এমনকি আদালতের দ্বারস্ত হয়েছেন তারা। এ প্রকল্পটি এখন বিবিএসের সবচেয়ে ব্যর্থ প্রকল্প হিসেবে দেখা হচ্ছে।

বিবিএসবড় প্রকল্পপ্রকল্প পরিচালক নিয়োগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৫

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক

    পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৫

    advertiseadvertise