Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
ঔষধি গাছপ্রেমী আবদুল কাদের
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

এনজিওর মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিমের প্রচারের মতবিনিময় সভা

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১৯:২৪
শেয়ার করুন:
এনজিওর মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিমের প্রচারের মতবিনিময় সভা

সংগৃহীত ছবি

সর্বজনীন পেনশন স্কিমের আওতা সম্প্রসারণ, অধিকসংখ্যক নাগরিককে এ ব্যবস্থার আওতায় নিয়ে আসা এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) সহযোগিতা ও সমন্বয় জোরদারের লক্ষ্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষের উদ্যোগে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ভবনের সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান। এতে সভাপতিত্ব করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন।

সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন এমআরএর পরিচালক আব্দুল মান্নান। এ ছাড়া জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য শেখ কামরুল হাসান সভায় বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় দেশের প্রাঅর্ধ শতাধিক বৃহৎ এনজিওর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ ছাড়া অর্থ বিভাগ, জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সুরাতুজ্জামান আয়োজনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি সর্বজনীন পেনশন ব্যবস্থাকে নাগরিকের দীর্ঘমেয়াদি আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি এনজিওগুলোর কর্মকর্তা-কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধনের উদ্যোগ গ্রহণের পাশাপাশি তাদের বিস্তৃত কর্মপরিধি, মাঠপর্যায়ের কার্যক্রম এবং উপকারভোগীদের সঙ্গে বিদ্যমান যোগাযোগব্যবস্থাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের মধ্যে সর্বজনীন পেনশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

তিনি এনজিও প্রতিনিধিদের নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে পেনশন স্কিমে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।

তিনি বলেছেন, এনজিওগুলো দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে। ফলে তাদের সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণ সর্বজনীন পেনশন ব্যবস্থার বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া এবং অধিকসংখ্যক মানুষকে এ ব্যবস্থার আওতায় আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভাপতির বক্তব্যে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির ভাইস চেয়ারম্যান সভায় অংশগ্রহণকারী সকল অতিথি ও প্রতিনিধিকে ধন্যবাদ জানান। তিনি সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রসার এবং এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সর্বজনীন পেনশন স্কিমের কার্যক্রম, নিবন্ধন প্রক্রিয়া, বিভিন্ন স্কিমের বৈশিষ্ট্য এবং এনজিওগুলোর মাধ্যমে তৃণমূল পর্যায়ে এ কার্যক্রম সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। সভায় অংশগ্রহণকারী এনজিও প্রতিনিধিরা এ উদ্যোগের বিষয়ে তাঁদের মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেন।

সর্বজনীন পেনশন ব্যবস্থার ব্যাপক প্রসার, প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ বৃদ্ধি এবং দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে এ মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

সর্বজনীন পেনশন স্কিমএনজিও
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    মাতিস রঙের সুন্দর

    মাতিস রঙের সুন্দর

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    রহস্যজনক আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন

    রহস্যজনক আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    শিশুদের সৃজনশীল বিকাশে কাজ করার প্রত্যয়

    শিশুদের সৃজনশীল বিকাশে কাজ করার প্রত্যয়

    ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন, সরকারি ছুটি কত দিন?

    ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন, সরকারি ছুটি কত দিন?

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    সবার আগে দরকার...

    সবার আগে দরকার...

    কিস্তি না দেওয়ায় গৃহবধূকে পুলিশে দিলেন এনজিওকর্মীরা

    কিস্তি না দেওয়ায় গৃহবধূকে পুলিশে দিলেন এনজিওকর্মীরা

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    শ্রমিক অসন্তোষ : ইন্ধনের প্রশ্নে সরকার-বিরোধী দল উভয়ের এক সুর

    শ্রমিক অসন্তোষ : ইন্ধনের প্রশ্নে সরকার-বিরোধী দল উভয়ের এক সুর

    দরপত্র ছাড়াই স্কুলের নির্মাণসামগ্রী বিক্রি করে শিক্ষকদের আনন্দ ভ্রমণের অভিযোগ

    দরপত্র ছাড়াই স্কুলের নির্মাণসামগ্রী বিক্রি করে শিক্ষকদের আনন্দ ভ্রমণের অভিযোগ

    সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

    সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব