Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ইঞ্জিন সংকটে কমেছে মালবাহী ট্রেন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৪
ইঞ্জিন সংকটে কমেছে মালবাহী ট্রেন

রেলপথে পণ্য পরিবহনের খরচ ও সময়ের সুবিধা কাজে লাগিয়ে আয় বাড়ানোর সুযোগ রয়েছে রেলওয়ের। চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় নিয়মিত কনটেইনার পরিবহন হচ্ছে। বিভিন্ন গন্তব্যে যাচ্ছে জ্বালানি ও খাদ্যশস্যবাহী ট্রেনও। কিন্তু ইঞ্জিন সংকটে এসব পণ্যবাহী ট্রেনের সংখ্যা কমে গেছে। নতুন ইঞ্জিন সংগ্রহের উদ্যোগ নেওয়া হলেও সেগুলো বহরে যুক্ত হতে অপেক্ষা করতে হবে ২০২৯ সাল পর্যন্ত। গতকাল সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব তথ্য জানানো হয়। বৈঠকে উপস্থাপিত মন্ত্রণালয়ের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী, ২০২৯ সালে ৬০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহ করা গেলে কনটেইনার, জ্বালানি, খাদ্যশস্যসহ অন্যান্য পণ্যবাহী ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হবে। এতে রেলওয়ের রাজস্ব আয়ও বাড়বে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে জানানো হয়, নতুন করে ৩০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদিত হয়েছে। এর বাইরে আগে অনুমোদিত আরও ৩০টি লোকোমোটিভ সংগ্রহের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। এ ছাড়া বিশ্বব্যাংকের গ্রিন রেলওয়ে প্রকল্পের আওতায় আরও ২০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের কার্যক্রম প্রক্রিয়াধীন।

রেলওয়ের পণ্য পরিবহন কার্যক্রমে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় কনটেইনার আনা-নেওয়া গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিভিন্ন গন্তব্যে জ্বালানি ও খাদ্যশস্য পরিবহন করা হয়। তবে ইঞ্জিন স্বল্পতায় এসব পরিবহন কার্যক্রমের পরিধি বাড়ানো যাচ্ছে না। অথচ পণ্য পরিবহন বাড়াতে পারলে রেলওয়ের আয় বৃদ্ধির পাশাপাশি সড়কপথের ওপর চাপ কমানোরও সুযোগ রয়েছে।

এদিকে মোংলা বন্দর থেকে রেলপথে পণ্য পরিবহনও সীমিত পরিসরে চলছে। বর্তমানে বন্দরটি থেকে টাঙ্গাইলের সয়দাবাদ ও জয়পুরহাটে মোলাসেস বা চিটাগুড় পরিবহন করা হচ্ছে। তবে মোংলা বন্দর থেকে অন্য কোনো পণ্য পরিবহনের চাহিদা বর্তমানে রেলওয়ের কাছে নেই বলে বৈঠকে জানানো হয়।

মোংলা-বেনাপোল রুটে বর্তমানে ৯৫ ও ৯৬ নম্বর ট্রেন পরিচালনা করা হচ্ছে। এদিকে মোংলা থেকে ঢাকায় ট্রেন চালুর বিষয়েও আলোচনা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ রেলওয়ের বহরে পর্যায়ক্রমে ২০০টি ব্রডগেজ কোচ যুক্ত হবে। এরই মধ্যে ১৮টি কোচ এসেছে। এসব কোচ পাওয়া সাপেক্ষে মোংলা-ঢাকা রুটে ট্রেন পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে অনলাইন রেল টিকিট বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। বর্তমানে বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকিট বিক্রি ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সহজ ডটকম। আগামী বছরের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটির সঙ্গে রেলওয়ের চুক্তির মেয়াদ শেষ হবে। তার আগেই অনলাইন টিকিট ব্যবস্থাপনার জন্য নতুন ভেন্ডর নিয়োগে দরপত্র আহ্বায়নের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে কমিটিকে জানিয়েছে মন্ত্রণালয়।

এ ছাড়া রেলওয়ের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নের অগ্রগতি ও অপারেটিং রেশিও পর্যালোচনা করা হয় বৈঠকে।

রেলওয়েকে লোকসান থেকে ধীরে ধীরে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর, লেভেল ক্রসিংয়ে প্রয়োজনীয় জনবল নিয়োগ, আইনজীবী নিয়োগ এবং আদালতে বিচারাধীন মামলা নিষ্পত্তির বিষয়ে মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে কমিটি। এ ছাড়া ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত রেললাইনের সম্ভাব্যতা যাচাই এবং বেনাপোল থেকে খুলনা পর্যন্ত সকালে কমিউটার ট্রেন চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগার এমপির সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদসহ কমিটির সদস্যরা অংশ নেন। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মালবাহী ট্রেনইঞ্জিন সংকটবাংলাদেশ রেলওয়ে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!

    কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!

    ’৯৮-এর অভিজাত, ’২৬-এ স্মৃতির ধুলো

    ’৯৮-এর অভিজাত, ’২৬-এ স্মৃতির ধুলো

    আ.লীগ আখ্যা দিয়ে সিপিবি অফিসে বিএনপির হামলা

    আ.লীগ আখ্যা দিয়ে সিপিবি অফিসে বিএনপির হামলা

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    গঙ্গাচড়ায় পিটুনিতে নিহত দুই, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    গঙ্গাচড়ায় পিটুনিতে নিহত দুই, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    আইজিপি ‘ক্রসফায়ার’ বলেছেন কঠোরতা বোঝাতে, সাংবাদিকদের নিয়ে কথাটি অসাবধানতাবশত

    আইজিপি ‘ক্রসফায়ার’ বলেছেন কঠোরতা বোঝাতে, সাংবাদিকদের নিয়ে কথাটি অসাবধানতাবশত

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    কিশোরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা!

    কিশোরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা!

    পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা

    পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা

    ছবি তোলার অভিযোগে ব্যক্তিকে মারধর, চুল কেটে দিলেন ইডেনের ছাত্রীরা

    ছবি তোলার অভিযোগে ব্যক্তিকে মারধর, চুল কেটে দিলেন ইডেনের ছাত্রীরা

    ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক হয়েছে

    ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক হয়েছে

    হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

    হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা