দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
অনলাইন ডেস্ক

সিলেট অঞ্চলে আজ ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (৫ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
পূর্বাভাসে উল্লেখ করা হয়, আজ রবিবার সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এর আগে গতকালও সিলেটে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস দিয়েছিল আবহাওয়া অফিস।

