ভোট দিতে কেন্দ্রে নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম
ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ভোট দেওয়ার জন্য কেন্দ্রে এসেছেন।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে বাড্ডা এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে আসেন তিনি। এ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করবেন।
ঢাকা-১১ (বাড্ডা–ভাটারা–রামপুরা) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী। এ আসনে বিএনপি থেকে মনোনীত হয়েছেন ড. এম এ কাইয়ুম এবং ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া বিভিন্ন দলের আরও প্রার্থী মাঠে রয়েছে। এ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ।

