অপরাধ কমেছে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

সংগৃহীত ছবি
এক বছরের ব্যবধানে দেশে প্রায় সব ধরনের অপরাধ কমেছে— দাবি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের। তিনি জানিয়েছেন, তার কাছে এ-সংক্রান্ত পরিসংখ্যান এসেছে। সেখানেই উঠে এসেছে ২০২৫ সালের এই সময়ের তুলনায় দেশের অপরাধ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির কথা। মন্ত্রী বললেন, ‘প্রায় প্রতিটি ক্যাটাগরিতেই অপরাধ কমেছে।’
গতকাল সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলছিলেন এসব কথা। তিনি জানালেন, মাসভিত্তিক অপরাধের পরিসংখ্যান তৈরি করা হয়। সেখানে ডাকাতি, খুন, অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধের তথ্য থাকে। তিনি বললেন, সরকারের দায়িত্ব নেওয়ার তিন মাস পূর্ণ হয়েছে। এ সময়ের তথ্যের সঙ্গে গত বছরের একই সময়ের সঙ্গে তুলনাতেই পরিস্থিতির উন্নতির চিত্র উঠে এসেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, ভালো কাজের স্বীকৃতি ও মন্দকাজের জন্য জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে পুলিশকে আরও সেবামুখী ও জনবান্ধব করে তোলা হচ্ছে। মাঠপর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের তাৎক্ষণিকভাবে উৎসাহিত করতে এবার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকার দুষ্টের দমন ও শিষ্টের পালন নীতিতে
বিশ্বাসী জানিয়ে তিনি বললেন, ‘পুলিশ বাহিনীর নৈতিক মনোবল বাড়াতে এবং ভালো কাজের স্বীকৃতি
দিতে দেশব্যাপী আলোচিত তিনটি ঘটনায় বিশেষ অবদানের জন্য ১৫ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা
হয়েছে। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া তিনজন
নৌপুলিশকে আইজি ব্যাজ দেওয়া হয়েছে।’
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাম্প্রতিক প্রতিবেদনে সরকারের
১০০ দিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘উদ্বেগজনক’ হিসেবে তুলে ধরার বিষয়টি সামনে আনেন এক
সাংবাদিক।
এরই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘টিআইবি কোনো সরকারি সংস্থা নয়। তারা মাঠপর্যায়ে তদন্ত ছাড়াই অনেক ক্ষেত্রে সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে রিপোর্ট তৈরি করে। তবে গণমাধ্যমে প্রকাশিত তথ্য সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং প্রয়োজন হলে তা যাচাই-বাছাই করা হয়।




