Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ব্রাকের গবেষণা

৮৩% রোহিঙ্গা তরুণ চান মিয়ানমারে ফিরতে

জহির রায়হান
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ২৩:২৩
শেয়ার করুন:
৮৩% রোহিঙ্গা তরুণ চান মিয়ানমারে ফিরতে

‘রোহিঙ্গা সংকটের এক দশক: করণীয় নিয়ে নতুন ভাবনা’ শীর্ষক নীতি সংলাপ

রোহিঙ্গা তরুণরা চায় নাগরিকত্ব, সমান অধিকার, নিরাপত্তা ও কাজের সুযোগ। এর মধ্যে নাগরিকত্ব ও সমান অধিকার নিশ্চিত হলে মিয়ানমারে ফিরতে চান ৮২ দশমিক ৬ শতাংশ তরুণ। কিন্তু শুধু প্রত্যাবাসনের নির্দিষ্ট শর্ত পূরণ হলে ফিরতে চায় তার কিছুটা কম। যার শতকরা হার ৭৬ দশমিক ৬ শতাংশ। আর নিরাপত্তা ও কাজের সুযোগ ছাড়া শুধু নাগরিকত্ব দিলে ফিরতে চায় মাত্র ১৯ দশমিক ৪ শতাংশ।

বেসরকারি সংস্থা ব্রাকের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। রোহিঙ্গা সংকট নিয়ে বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘রোহিঙ্গা সংকটের এক দশক: করণীয় নিয়ে নতুন ভাবনা’ শীর্ষক এক নীতি সংলাপ অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করা হয়।

ব্রাক অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ প্রধানত দুটি গবেষণা করেছে। একটি রোহিঙ্গাদের নিয়ে, অন্যটি রোহিঙ্গা সংকটের কারণে স্থানীয় জনগোষ্ঠীর ওপর প্রভাব নিয়ে। ২০২৫ সালের মার্চ-এপ্রিলে ১৫ থেকে ৩৫ বছর বয়সী ১ হাজার ১৫২ জন তরুণ-তরুণীর সাক্ষাৎকার নেওয়া হয়। এর মধ্যে ৫৭৬ জন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা ও ৫৭৬ জন ছিলেন রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন স্থানীয় জনগোষ্ঠীর সদস্য।

দীর্ঘস্থায়ী সংকট আশ্রয়শিবিরে

রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে ‘প্রত্যাশা ও বাস্তবতার দোলাচলে: রোহিঙ্গা তরুণদের চোখে জীবিকা, আশ্রয়শিবিরে জীবন ও প্রত্যাবাসনের আশা’ গবেষণাতে দেখা গেছে, রোহিঙ্গা তরুণদের ৪৯ দশমিক ৭ শতাংশ পড়াশোনা বা কোনো কাজের সঙ্গে যুক্ত নন। তরুণীদের ক্ষেত্রে এই হার ৮৪ দশমিক ৫ শতাংশ, তরুণদের ক্ষেত্রে ১৪ শতাংশ। বর্তমানে ১৭ দশমিক ৯ শতাংশ তরুণ পড়াশোনা করছেন। ৩৮ দশমিক ৪ শতাংশ জীবিকামূলক কাজে যুক্ত।

এই তরুণদের বড় একটি অংশ এনজিওর স্বেচ্ছাসেবক, দিনমজুর বা ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত। তারা মাসে গড়ে মাত্র ১৫ দিন কাজের সুযোগ পান। প্রকল্প শেষ হলে কাজও বন্ধ হয়ে যায়। ফলে তাদের আয়ের উৎস অনিশ্চিত। অধিকাংশের মৌলিক চাহিদা পূরণেও ঘাটতি রয়েছে।

আরও পড়ুন

রোহিঙ্গা গণহত্যা: সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলেন কারা

১৯ নভেম্বর ২০২৬

আয়ের সঙ্গেও প্রত্যাবাসনে আগ্রহের সম্পর্ক পাওয়া গেছে ব্রাকের গবেষণায়। কিছুটা আয় আছে এমন তরুণদের ৭৯ দশমিক ৩ শতাংশ দেশে ফিরতে চান। অন্যদিকে আয়হীনদের ক্ষেত্রে এই হার ৫৩ দশমিক ৪ শতাংশ।

গবেষণা বলছে, আশ্রয়শিবিরে সহায়তা ও কাজের সুযোগ কমিয়ে দিলে ৫২ দশমিক ৬ শতাংশ তরুণ সেখানেই থেকে যেতে চান। অন্যদিকে আশ্রয়শিবিরে নিরাপত্তা অবনতি এবং মিয়ানমারে অস্থিতিশীলতা থাকলে ২৭ দশমিক ৮ শতাংশ অন্য কোথাও চলে যাওয়ার কথা ভাবছেন।


স্থানীয়দের জীবিকায় চাপ


‘সংকটের ছায়ায় জীবনযাপন: উখিয়া ও টেকনাফের স্থানীয় তরুণদের চোখে জীবিকা, জেন্ডার সমতা ও সহাবস্থান’ শীর্ষক গবেষণাটি করা হয় স্থানীয় জনগোষ্ঠীকে নিয়ে। গবেষণা বলছে, স্থানীয় তরুণদের ৬৬ দশমিক ৭ শতাংশ জানিয়েছেন, রোহিঙ্গা সংকটে তাদের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে ৮৫ দশমিক ৮ শতাংশের মতে কাজ খুঁজে পাওয়া কঠিন হয়েছে, ৬৫ দশমিক ৯ শতাংশের মজুরি কমেছে। ৩৬ দশমিক ৪ শতাংশ কাজ হারিয়েছেন

কক্সবাজারের টেকনাফে জীবিকায় ক্ষতির কথা জানিয়েছেন ৭১ দশমিক ৬ শতাংশ তরুণ, উখিয়ায় ৬০ দশমিক ১ শতাংশ। শিক্ষায় এগিয়ে থাকলেও স্থানীয় তরুণীরা কর্মসংস্থানে পিছিয়ে আছেন। আয়মূলক কাজে যুক্ত তরুণী মাত্র ২০ দশমিক ৮ শতাংশ, তরুণদের এই হার ৭০ দশমিক ২ শতাংশ

স্থানীয় তরুণদের ৭২ দশমিক ২ শতাংশ মনে করেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে মাত্র ২৩ দশমিক ৪ শতাংশ জোরপূর্বক প্রত্যাবাসন সমর্থন করেন। ৯৫ দশমিক ৫ শতাংশ সরকারের কাছে আরও কর্মসংস্থান সুযোগ চান

গবেষণা দুটি বলছে, দীর্ঘস্থায়ী সংকট মোকাবিলায় শুধু মানবিক সহায়তা অব্যাহত রাখা যথেষ্ট নয়। রোহিঙ্গা তরুণদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও জীবিকার সুযোগ বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান এবং নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে কার্যকর উদ্যোগ নিতে হবে।


নীতিনির্ধারকরা যা বললেন

ব্রাকের প্রতিবেদন বলছে, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা থেকে বাঁচতে ৭ লক্ষেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। নয় বছর পর, বাংলাদেশে বর্তমানে প্রায় ১২ লক্ষ রোহিঙ্গা বসবাস করছে। কিন্তু এখন পর্যন্ত কোনো সুসংগঠিত প্রত্যাবাসন সম্ভব হয়নি। মিয়ানমারের উত্তর রাখাইনের বেশিরভাগ এলাকাই বর্তমানে দেশটির সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ২০২৬ সালের মানবিক আবেদনের প্রায় ৩১ শতাংশ অর্থ সহায়তা অনুদানহীন থেকে গেছে। ফলে ক্যাম্পগুলোতে পর্যাপ্ত শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ ছাড়াই একটি পুরো তরুণ প্রজন্ম বড় হয়ে উঠছে।

আরও পড়ুন

রোহিঙ্গা গণহত্যা মামলার রায়ে ১৩ সিদ্ধান্ত বিচারকদের

১৯ নভেম্বর ২০২৬

সেমিনারে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বললেন, রোহিঙ্গা সংকটের সমাধান হতে হবে মিয়ানমারেই। তিনি বলেন, রোহিঙ্গাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে হবে এবং তাদের নিরাপদে ও সম্মানের সঙ্গে দেশে ফিরে যাওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।

তিনি মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা গণহত্যার মামলায় ঐতিহাসিক রায় প্রসঙ্গ তুলে বললেন, এই রায়ের মাধ্যমে তাদের একটা আইনি ভিত্তি আরও দাঁড়াবে।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ জানান, শিগগিরই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানোর সম্ভাবনা কম। তাই তাদের জীবিকা ও দক্ষতা উন্নয়নকে বাংলাদেশের মানুষের সঙ্গে একীভূত হওয়ার প্রক্রিয়া নয়, বরং সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি হিসেবে দেখতে হবে।

ইউএনএইচসিআর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেন বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানের সঙ্গে দেশে ফেরার বিষয়টি এখনো অনিশ্চিত। তিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, নীতিগত পরিবর্তন, আন্তর্জাতিক সহযোগিতা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

বাংলাদেশে জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোরে-স্মেরেজিয়াক বলেন, সংকট মোকাবিলায় শুধু জরুরি মানবিক সহায়তা যথেষ্ট নয়। শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদী চাহিদা বিবেচনায় নিয়ে কক্সবাজারে শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা ও দুর্যোগ সহনশীলতায় বিনিয়োগ বাড়াতে হবে।


ব্রাকের গবেষণারোহিঙ্গা তরুণরোহিঙ্গা নাগরিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে