Agamir Somoy E-Paper
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

দায়টা কে নেবে?

মুসলিমা জাহান সেতু
মুসলিমা জাহান সেতু
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৭:০৬
দায়টা কে নেবে?

দেশে হামের টিকা নিয়ে যে সংকট, তার দায় অন্তর্বর্তী সরকারের বলে অভিযোগ অনেকের। ওই সময় টিকা ক্রয়-প্রক্রিয়ায় পরিবর্তন আনায় সময়মতো টিকা মেলেনি বলে জানায় ইউনিসেফ। তবে দাতানির্ভরতা কমানোর লক্ষ্যে আওয়ামী লীগ সরকারের আমলে এ প্রক্রিয়ার পরিকল্পনা করা হয় বলে জানিয়েছেন জনস্বাস্থ্যবিদরা।

বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন বলছেন, অন্তর্বর্তী সরকারের সময় টিকা ক্রয় পদ্ধতিতে পরিবর্তন আনার উদ্যোগ ছিল। কিন্তু এতে প্রয়োজনীয় পূর্বপ্রস্তুতি ছিল না, যার কারণে বাধাগ্রস্ত হয়েছে টিকা কার্যক্রম। তবে এই প্রক্রিয়া শুরু হয়েছে আরও আগে, ২০২২ সালের দিকে। এর পাশাপাশি করোনার সময় টিকা সরবরাহের ঘাটতিও হাম বিস্ফোরণে জ্বালানি জুগিয়েছে। একাধিক জনস্বাস্থ্যবিদের ভাষ্য, হামের আজকের এই পরিস্থিতির মূল কারণ, জনস্বাস্থ্য বিষয়ে সরকারের গুরুত্বহীনতা। হামে এত শিশু না মারা গেলে হয়তো বিষয়টি এখনো উপেক্ষিতই থাকত। সরকারি কর্মকর্তারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ শোনেন না। আমলে নেননি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতাও।

‘হামের প্রথম টিকা সরবরাহ ভেঙে পড়ে করোনাকালে। তখন ২০২০-২১ সালের টিকা ক্যাম্পেইন থেকে বাদ পড়ে বড় সংখ্যক শিশু। এই বাদ পড়া শিশুদের জন্য দ্রুতই আরেকটি ক্যাচ-অাপ ক্যাম্পেইন দরকার ছিল, যা হয়নি। এরপর ২০২২ সাল থেকে তৎকালীন আওয়ামী সরকার টিকা কেনার পদ্ধতিতে পরিবর্তন আনার বিষয়ে চিন্তাভাবনা করে। সে অনুযায়ী তারা টিকা ক্রয়-প্রক্রিয়ায় পরিবর্তন আনতে চায়, যেখানে সরকার নিজেরা সরাসরি টিকা কিনবে। এই পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের সময় উদ্যোগে পরিণত হয়। এই উদ্যোগে হামের টিকা সরবরাহে দেখা দেয় ঘাটতি। এই ঘাটতিতে ২০২৪ সালের নির্ধারিত হামের ক্যাম্পেইন বন্ধ হয়ে যায়। এতে টিকার আওতার বাইরে থেকে যায় অনেক শিশু। ভেঙে পড়ে হামের হার্ড ইমিউনিটি। যার ফলে হামের টিকার ক্ষেত্রে উদাহরণ তৈরি করা বাংলাদেশ এখন প্রতিদিন প্রত্যক্ষ করছে প্রতিরোধযোগ্য শিশুমৃত্যু’, নেপথ্য কারণ জানালেন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ তিন জনস্বাস্থ্যবিদ।

আন্তর্জাতিক সংস্থায় কর্মরত জনস্বাস্থ্যবিদ ইশতিয়াক মান্নানের অভিযোগ, হামে আক্রান্ত শিশুদের মধ্যে টিকা পায়নি অন্তত ৭০ শতাংশ। টিকা সরবরাহের ঘাটতির কারণে যে এরকম পরিস্থিতি হতে পারে, তা বুঝতে পারেননি নীতিনির্ধারকরাও। তাদের সিদ্ধান্তের কারণে দেশ এখন হামের মহামারীর মধ্য দিয়ে যাচ্ছে, মারা যাচ্ছে শিশুরা।

সম্প্রতি ইউনিসেফ মতবিনিময় সভায় দাবি করেছে, অন্তর্বর্তী সরকারকে চিঠি ও বৈঠকের মাধ্যমে অন্তত ১৬ বার সম্ভাব্য টিকা সংকটের বিষয়ে সতর্ক করেছে। কিন্তু বিষয়টি আমলে নেননি অন্তর্বর্তী সরকারের কর্মকর্তারা। স্বাস্থ্য মন্ত্রণালয়কে পাঁচ-ছয়টি চিঠি দিয়ে এবং ১০টি মিটিংয়ে সরকারের কর্মকর্তাদের কাছে এই কথা জানানো হয়েছিল। এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও জানানো হয়। অন্তর্বর্তী সরকার টিকা ক্রয় প্রক্রিয়ায় পরিবর্তন আনায় দেশে সময়মতো টিকা আসেনি।

সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে দাতা সংস্থার সহায়তায় ১৯৯৮ সালে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচি (এইচপিএনএসপি) চালু করে। পাঁচ বছর মেয়াদি কর্মসূচিটি সেক্টর প্রোগ্রাম নামে পরিচিত। যার আওতায় সারা দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) পরিচালিত হয়। এতদিন ইউনিসেফের মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি-বেসরকারি অংশীদারত্ব সংস্থা গ্যাভির আর্থিক সহায়তায় বাংলাদেশ সরকার টিকা কেনে। এটি বাস্তবায়ন করা হতো অপারেশন প্ল্যানের (ওপি) মাধ্যমে। জুলাই গণঅভ্যুত্থানের পরে ওপি বাদ দিয়ে নিজেরা টিকা কেনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

অন্তর্বর্তী সরকারের উদ্যোগের ইতিবাচক দিক তুলে ধরলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন। তার ভাষ্য, দাতানির্ভরতা কমানোর জন্য সেক্টর প্রোগ্রাম থেকে ধীরে ধীরে সরে আসার পরিকল্পনা প্রশংসনীয়। কিন্তু সঠিকভাবে তার বাস্তবায়ন করা হয়নি। বরং এমন সিদ্ধান্তে হামের মহামারীর মধ্য দিয়ে যাচ্ছে পুরো দেশ।

এ বিষয়ে কথা বলতে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমানের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও সাড়া দেননি তিনি। 

 

হামের টিকান্তর্বর্তী সরকারঅভিযোগদাতানির্ভরতাআইইডিসিআর
    শেয়ার করুন:
    Advertisement
    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৬

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    ২৫ আগস্ট ২০২৬, ১২:০৯

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    ২৫ আগস্ট ২০২৬, ১১:১৩

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    ২৫ আগস্ট ২০২৬, ১১:৪৩

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    ২৫ আগস্ট ২০২৬, ১১:০৯

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২৫

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:৪৩

    বরিশালে এবার থ্রি-হুইলার চালকদের আন্দোলনে বন্ধ বাস

    বরিশালে এবার থ্রি-হুইলার চালকদের আন্দোলনে বন্ধ বাস

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৪

    ‘হেয়ারকাট’ থাকছে না, টাকা তোলা যাবে প্রয়োজন অনুযায়ী

    ‘হেয়ারকাট’ থাকছে না, টাকা তোলা যাবে প্রয়োজন অনুযায়ী

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২০

    রংপুরে চার খুনের তদন্তে ডিবি

    রংপুরে চার খুনের তদন্তে ডিবি

    ২৫ আগস্ট ২০২৬, ১০:৪০

    বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

    বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

    ২৫ আগস্ট ২০২৬, ২১:০৭

    এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার

    এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার

    ২৫ আগস্ট ২০২৬, ২১:১৮

    তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাব— সাংবাদিকদের যুবদল নেতা

    তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাব— সাংবাদিকদের যুবদল নেতা

    ২৫ আগস্ট ২০২৬, ২২:৪৪

    পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে দুই এমপির বাগবিতণ্ডা

    পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে দুই এমপির বাগবিতণ্ডা

    ২৫ আগস্ট ২০২৬, ২২:৪৮

    নাগরিকত্ব প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সরাসরি উত্তর চায় টিআইবি

    নাগরিকত্ব প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সরাসরি উত্তর চায় টিআইবি

    ২৫ আগস্ট ২০২৬, ২০:৪৭

    advertiseadvertise