২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীসহ ৩৩৫ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৩৫ জনকে গ্রেপ্তার হয়েছে। এদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের (আওয়ামী লীগ) ৩৩ নেতাকর্মী। একই সময়ে ৩৬ টি মামলা দায়ের করা হয়েছে।
আজ রবিবার সকালে ডিএমপি এসব তথ্য জানায়।
ডিএমপির বার্তায় বলা হয়, গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ২৭ জন, লালবাগ বিভাগ ২৬ জন, ওয়ারী বিভাগ ৫৩ জন, মতিঝিল বিভাগ ৩৭ জন, তেজগাঁও বিভাগ ৫৫ জন, মিরপুর বিভাগ ৬৯ জন, গুলশান বিভাগ ৩৫ জন ও উত্তরা বিভাগ ৩৩ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ১৫৪ পিস ইয়াবা, ৫ কেজি গাঁজা, এক হাজার ৫৫ টাকা, ৮টি মোবাইল ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানায় ডিএমপি।



