Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংসদ

গোপালগঞ্জে ১৯ নভেম্বর নাশকতার পরিকল্পনার তথ্য আছে : জামায়াত আমির

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৪
শেয়ার করুন:
গোপালগঞ্জে ১৯ নভেম্বর নাশকতার  পরিকল্পনার তথ্য আছে : জামায়াত আমির

সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

গোপালগঞ্জে আগামী ১৯ নভেম্বর বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছে বলে দাবি করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জেলায় ধারাবাহিকভাবে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে। এসব প্রতিরোধে আর বসে বসে দেখার সময় নেই। এর প্রতিকার অবশ্যই করতে হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যক্রমে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধি অনুসারে আনা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি জেলায় কয়েক দিন ধরে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে। মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় মাইকে ঘোষণা দিয়ে ঘেরাও, হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পিছু হটেছে।

তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যম পুলিশের কোনো সূত্রের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, তিনিও এ ধরনের ঘটনার কথা শুনেছেন। কয়েক দিন ধরে সেখানে এমন পরিস্থিতি বিরাজ করছে। এ পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। তবে এর বাইরে আর কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই প্রশ্নও তোলেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, গোপালগঞ্জের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার যোগাযোগ রয়েছে। ফলে দেশের বড় একটি অংশ ঝুঁকির মধ্যে রয়েছে। নিরীহ মানুষের জীবন, সম্পদ ও সম্মান এবং রাষ্ট্রীয় সম্পদ, জনবল ও স্থাপনার নিরাপত্তায় সরকার কী উদ্যোগ নিয়েছে, তা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান তিনি।

আগামী ১৯ নভেম্বরকে সামনে রেখে বড় ধরনের নাশকতার পরিকল্পনার তথ্য তাদের কাছে রয়েছে বলে দাবি করেন জামায়াতের আমির। তিনি বলেন, কার কার বাড়িতে আগুন দেওয়া হবে, কোথায় অগ্নিসংযোগ ও লুটতরাজ চালানো হবে, সে বিষয়ে আগাম ঘোষণা দেওয়া হয়েছে বলে জানতে পেরেছেন তারা। সরকারের কাছে এ তথ্য না থাকলে তা জানার আহ্বান জানান তিনি। একই সঙ্গে এ বিষয়ে জাতিকে আশ্বস্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সংসদে বিবৃতি দেওয়ার দাবি জানান।

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। সেখানে অনেক নাগরিক, দেশপ্রেমিক ও নিরীহ মানুষ বসবাস করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারসহ সবার দায়িত্ব।

তিনি আরও বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা দেশকে ভালোবাসলে সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করতে, মানুষের জীবন কেড়ে নিতে কিংবা পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও লুটপাট চালাতে পারে না। পরিস্থিতি আরও ছড়িয়ে পড়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে আর বসে থাকার সময় নেই। দ্রুত প্রতিকার নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন

নয়নের গ্রেপ্তার দাবি সংসদে, অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস আইনমন্ত্রীর

১৭ নভেম্বর ২০২৬

পোশাকশিল্পের অস্থিরতা নিয়েও উদ্বেগ

সংসদে পোশাকশিল্পের অস্থিরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের আমির। তিনি বলেন, পোশাকশিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। দেশের বৈদেশিক মুদ্রার প্রায় ৮০ শতাংশ এ খাত থেকে আসে। বছরে ৩৮ থেকে ৪০ বিলিয়ন ডলার আয় হয় এ শিল্প থেকে। এর পরই রয়েছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স।

তিনি বলেন, পোশাকশিল্পে বিপর্যয় দেখা দিলে উদ্যোক্তা ও মালিকেরা ক্ষতিগ্রস্ত হবেন। তারা ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারবেন না। এতে ব্যাংকিং খাতেও নেতিবাচক প্রভাব পড়বে। অন্যদিকে উৎপাদন ব্যাহত হলে শ্রমিকদের পাওনা পরিশোধ করা কঠিন হয়ে পড়বে। কারখানা বন্ধ বা লে-অফ হলে নতুন করে বিশৃঙ্খলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের আশঙ্কা তৈরি হবে।

শ্রমিকদের কর্মসংস্থান হারানোর আশঙ্কা তুলে ধরে তিনি বলেন, বিপুলসংখ্যক শ্রমিক কাজ হারালে তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা কঠিন হবে। এতে সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে। তাই এ খাতের সংকট সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, সরকার এককভাবে এ খাতের সমস্যা সমাধানে ব্যর্থ হলে দেশের অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারি দল, বিরোধী দল, মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও কারিগরি বিশেষজ্ঞদের নিয়ে একটি জাতীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেন তিনি।

জামায়াতের আমির আরও বলেন, জাতীয় স্বার্থে সবাই একসঙ্গে কাজ করলে মালিক ও শ্রমিকদের মধ্যে আস্থা ফিরে আসবে। বাইরে থেকে যারা উসকানি ও প্ররোচনা দিচ্ছে, তাদের কাছেও ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমে ইতিবাচক বার্তা পৌঁছাবে।

পোশাকশ্রমিকদের জন্য সরকারি আর্থিক প্রণোদনার প্রস্তাব দিয়ে তিনি বলেন, পোশাকশিল্প দেশের প্রধান রপ্তানি খাত হওয়ায় শ্রমিকদের সহায়তায় সরকারের সরাসরি আর্থিক ভূমিকা রাখা প্রয়োজন। পার্শ্ববর্তী দেশেও এ ধরনের উদ্যোগ রয়েছে। শিল্পমালিকদের পাশাপাশি সুরক্ষা দিতে হবে শ্রমিকদেরও।

সংসদজামায়াতের আমিরবিশৃঙ্খল কর্মকাণ্ডগোপালগঞ্জে অরাজকতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক