তৈরি পোশাকশিল্পের সমস্যা সমাধানে
সরকার, বিরোধী দল ও সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো
হয়েছে। বুধবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বাংলাদেশ
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময় সভায় এ
বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সভায় তৈরি পোশাকশিল্পের উৎপাদন ও
রপ্তানি, গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকট, ব্যাংকঋণের উচ্চ সুদহার, আন্তর্জাতিক
বাণিজ্য পরিস্থিতি এবং এলডিসি গ্র্যাজুয়েশন-পরবর্তী চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
শিল্পের বর্তমান পরিস...