বিপিসির চেয়ারম্যানের দায়িত্বে ড. রফিকুল
আগামীর সময় প্রতিবেদক

ড. মো. রফিকুল ইসলাম
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. রফিকুল ইসলাম। তিনি এর আগে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গতকাল রবিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, ড. মো. রফিকুল ইসলামকে বিপিসির চেয়ারম্যান হিসেবে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।





