মার্কিন অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করার ঘোষণা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন মাত্র দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ বা সম্পন্ন করার নতুন এই নিয়ম চালুর কথা জানিয়েছে তারা। আগামীকাল (১ জুন) থেকে কার্যকর হবে নতুন নিয়ম।
আজ রবিবার ভেরিয়ফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানায় মার্কিন দূতাবাস।
বিস্তারিত জানতে ‘ভিসা ক্যাটাগরির ডিরেক্টরিতে’ গিয়ে ‘অভিবাসী ভিসা ক্যাটাগরি’ দেখার নির্দেশনা দিয়েছে মার্কিন দূতাবাস।






