প্রধানমন্ত্রীর জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ নিয়ে সংবাদ সম্মেলন কাল
আগামীর সময় প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান, ফাইল ছবি
দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত প্রথম ঈদুল আজহা উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশিত বিভিন্ন জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে ‘প্রধানমন্ত্রীর প্রেস উইং’।
আগামীকাল সোমবার (১ জুন) দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আজ রবিবার প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন এ তথ্য।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত থাকবেন।
গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি।






