Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
আগামীর সময়
নুরুল ইসলাম লাগিয়েছেন লক্ষাধিক গাছ
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

উপদেষ্টা জাহেদ

আ. লীগ পুরোপুরি নিষিদ্ধ হবে কিনা, সিদ্ধান্ত নেবে আদালত

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১৭:০৪
আ. লীগ পুরোপুরি নিষিদ্ধ হবে কিনা, সিদ্ধান্ত নেবে আদালত

সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ দল হিসেবে পুরোপুরি নিষিদ্ধ হবে কি না সেটি আদালতে নির্ধারিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, আওয়ামী লীগ, দলটা নিষিদ্ধ হবে কি হবে না-সেটা নির্ধারিত হবে আদালতে। আইসিটিতে (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল)। তারা মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না, সেই বিচারের পর নির্ধারিত হবে।

‘যেটা হয়েছে, ওই পর্যন্ত যেহেতু তারা বিচারাধীন থাকবে, সেই পর্যন্ত তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে সন্ত্রাস দমন আইন ২০০৯-এর অধীনে। তাই তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ। এই দলটা এখন যেকোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায়, তাহলে তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে। তাই সরকার সেখানে ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক।’—যোগ করেন তিনি।

বর্তমানে আওয়ামী লীগ মাঠে অনেক কিছু করে ফেলতে পারবে বলেও মনে করেন না প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

আরও পড়ুন

ডা. জাহেদের ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব

১৫ জুন ২০২৬

ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি না আওয়ামী লীগের সেই রকম নৈতিক সাহস আছে। আপনার তো এটলিস্ট একটা নৈতিক সাহস লাগে। কারণ একটা কথা বলে না, চোরের মায়ের বড় গলা। মানে আওয়ামী লীগের বড় গলা হতে আমাদের সবার মেমোরি শেষ হয়ে যেতে হবে। আমাদের সবার ডিমেনশিয়া হবে। তারপর কোনো দিন আওয়ামী লীগ এসে বড় গলা করে কথা বলতে পারবে। এর আগে আমার মনে হয় না।’

কিছু লুটপাটকারী, মাফিয়া, চোর-বাটপারের আসলে খুব বেশি নৈতিক সাহস থাকে না বলেও এ সময় মন্তব্য করেন ডা. জাহেদ উর রহমান।

একটি দলকে নিষিদ্ধ করা কি গণতন্ত্রের জন্য ভালো ফল আনে-এ প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘এটা আমার ব্যক্তিগত মতামত। আমি অনেক সময় ব্যক্তিগত কথা বলেছি তো, তাই আজকে রাষ্ট্রের জায়গা থেকে হলেও আমি একটু ব্যক্তিগতভাবে বলি। খেয়াল করবেন, দুই-তিন দিন আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একটা মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া দল। এই কথাটা আমি বহু বছর থেকে বলছি।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেছেন, ‘একটা গণতান্ত্রিক পরিস্থিতিতে, গণতান্ত্রিক পেরামিটারের মধ্যে একটা দলকে গণতান্ত্রিক হতে হয়। এই কারণেই দেখবেন অনেক দল নিষিদ্ধ হয়। জার্মানিতে একটা দল, আমি অনেক সময়ই তুলনা দেই। ২০ শতাংশ ভোট তারা পেয়েছেন, সিট পেয়েছেন, কিন্তু সেই দলটা থাকবে কি থাকবে না এটা নিয়ে কিন্তু আলাপ-আলোচনা হচ্ছে।’

তিনি জানান, ‘অনেকে বলেন আওয়ামী লীগের বিপুল জনসমর্থন রয়েছে। ধরুন, দেশের ৫০ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। একইভাবে, কোনো উগ্রপন্থী বা চরমপন্থী ধর্মীয় গোষ্ঠীকেও যদি ৪০ বা ৫০ শতাংশ মানুষ সমর্থন করে, তবুও কি তাকে নির্বিঘ্নে কার্যক্রম চালাতে দেওয়া হবে? উত্তর হচ্ছে-না। কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় কিছু মৌলিক নীতি ও শর্ত রয়েছে। সেই নির্ধারিত চেকলিস্ট মেনেই সবাইকে চলতে হয়।’

তিনি আরও বলেছেন, ‘এটা একটা বিচারিক প্রক্রিয়া, যদি সেটা হয় তার সমর্থন কেমন থাকুক আর যাই হোক, এটা নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়তো আদালতের। আমি হয়তো বলছি, কারণ এটা আদালতের জুডিসডিকশন, আমাদের কিছু করার নেই। তাই এই প্রসেসটা আমরা মেনে নেব।’

উপদেষ্টা জাহেদআদালতনিষিদ্ধ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২৩ জুন ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ৩
    ইরাক
    ০
    ২৩ জুন ২০২৬
    সকাল ৬:০০ টা
    নরওয়ে
    ৩
    সেনেগাল
    ২
    ২৩ জুন ২০২৬
    সকাল ৯:০০ টা
    আলজেরিয়া
    ২
    জর্ডান
    ১
    ২৩ জুন ২০২৬
    রাত ১১:০০ টা
    পর্তুগাল
    ০
    উজবেকিস্তান
    ০
    নুরুল ইসলাম লাগিয়েছেন লক্ষাধিক গাছ

    নুরুল ইসলাম লাগিয়েছেন লক্ষাধিক গাছ

    ২৩ জুন ২০২৬, ০৩:৪৮

    বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

    বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

    ২৩ জুন ২০২৬, ০০:২২

    বৃদ্ধ বাবা-মাকে ঘরে আটকে রাখল মেয়ে, উদ্ধার করল পুলিশ

    বৃদ্ধ বাবা-মাকে ঘরে আটকে রাখল মেয়ে, উদ্ধার করল পুলিশ

    ২৩ জুন ২০২৬, ০০:১৪

    সর্বোচ্চ ৩ পেনাল্টি মিসের রেকর্ডও মেসির

    সর্বোচ্চ ৩ পেনাল্টি মিসের রেকর্ডও মেসির

    ২৩ জুন ২০২৬, ০০:৪৪

    প্রতিমন্ত্রীর নির্দেশে রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ

    প্রতিমন্ত্রীর নির্দেশে রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ

    ২৩ জুন ২০২৬, ০০:৩০

    হালান্ডের জোড়া গোলে নকআউট পর্বে নরওয়ে

    হালান্ডের জোড়া গোলে নকআউট পর্বে নরওয়ে

    ২৩ জুন ২০২৬, ০৮:০০

    বলটা কাটব্যাক করবি গাধা, আমি পৌঁছে যাব

    বলটা কাটব্যাক করবি গাধা, আমি পৌঁছে যাব

    ২৩ জুন ২০২৬, ১০:০২

    এমবাপ্পে ঝলকে ফ্রান্সের টানা দ্বিতীয় জয়

    এমবাপ্পে ঝলকে ফ্রান্সের টানা দ্বিতীয় জয়

    ২৩ জুন ২০২৬, ০২:৪৯

    লাল ফিতায় বন্দি খনিজ অনুসন্ধান

    লাল ফিতায় বন্দি খনিজ অনুসন্ধান

    ২৩ জুন ২০২৬, ০৬:৪৩

    ঋণের সুদে দুশ্চিন্তায় সরকার

    ঋণের সুদে দুশ্চিন্তায় সরকার

    ২৩ জুন ২০২৬, ০৬:৩৯

    রাজশাহীতে ঝুঁকিপূর্ণ ৭২১ ভবন

    রাজশাহীতে ঝুঁকিপূর্ণ ৭২১ ভবন

    ২৩ জুন ২০২৬, ০৬:৪৩

    দেখলাম মেসি আমার দিকেই এগিয়ে আসছে

    দেখলাম মেসি আমার দিকেই এগিয়ে আসছে

    ২৩ জুন ২০২৬, ০৯:২৯

    রাজশাহীতে ছেলের হাতে প্রাণ গেল শিক্ষক বাবার

    রাজশাহীতে ছেলের হাতে প্রাণ গেল শিক্ষক বাবার

    ২৩ জুন ২০২৬, ০৮:০৯

    আজকের নামাজের সময়সূচি (২৩ জুন)

    আজকের নামাজের সময়সূচি (২৩ জুন)

    ২৩ জুন ২০২৬, ০৭:২৩

    ঢাকায় বৃষ্টির আভাস, তাপমাত্রা বাড়তে পারে

    ঢাকায় বৃষ্টির আভাস, তাপমাত্রা বাড়তে পারে

    ২৩ জুন ২০২৬, ০৭:৪৩

    advertiseadvertise