আগামী বিশ্বকাপে মুনাফা অর্জন করতে চায় সরকার
- তথ্য অধিদপ্তরে তথ্যমন্ত্রী
আগামীর সময় প্রতিবেদক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন
আগামী বিশ্বকাপ ঘিরে সরকার বড় মুনাফা অর্জনের লক্ষ্য ঠিক করেছে— জানালেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলছিলেন, শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিশ্বকাপ ঘিরে বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে মুনাফা অর্জন করতে চায় সরকার।
গতকাল রবিবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার ও ধন্যবাদ জ্ঞাপন’ অনুষ্ঠানে এসব কথা বলছিলেন তিনি।
ভবিষ্যৎ সম্প্রচার পরিকল্পনা তুলে ধরে জহির উদ্দিন স্বপন বললেন, ‘এবার আমরা শূন্য ব্যয়ে খেলা সম্প্রচার করার চ্যালেঞ্জে জয়ী হয়েছি। আগামী বিশ্বকাপে আমাদের লক্ষ্য শুধু বিনা খরচে খেলা দেখানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বিজ্ঞাপনের বিশাল বাজার থেকে বড় ধরনের অর্থ উপার্জন করে একে একটি লাভজনক ইভেন্টে পরিণত করাই সরকারের লক্ষ্য।’




