Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

চীনের এআই জোট ওয়াইকো’র পর্যবেক্ষক হলো বাংলাদেশ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১৯:৪২
চীনের এআই জোট ওয়াইকো’র পর্যবেক্ষক হলো বাংলাদেশ

সংগৃহীত ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক নতুন গঠিত সংস্থা ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজেশনে (ওয়াইকো) পর্যবেক্ষক হিসেবে যোগ দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে চীনের সাংহাইভিত্তিক এই সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বছরের ১৬ জুলাই এই আন্তঃসরকার সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, এআই উদ্ভাবনে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা এবং তথ্যপ্রযুক্তির বৈষম্য কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে চায় ওয়াইকো। একইসঙ্গে এআই প্রযুক্তির বিকাশে একটি উন্মুক্ত, ন্যায্য ও বৈষম্যহীন পরিবেশ তৈরি করা এর লক্ষ্য। সংস্থাটি এমন নিয়মকানুনকে উৎসাহিত করে, যা মানবজাতির জন্য এআই প্রযুক্তিকে নিরাপদ ও কল্যাণকর রাখবে।

আরও পড়ুন

রেডিমেডে ভিড়, ফাঁকা দর্জিপাড়া

০১ আগস্ট ২০২৬

সংস্থাটির লক্ষ্য এআই খাতে আন্তর্জাতিক সহযোগিতা ও বৈশ্বিক সুশাসন আরও জোরদার করা, যাতে সবার কল্যাণে এ প্রযুক্তির সুস্থ, সুশৃঙ্খল ও ন্যায্য বিকাশ নিশ্চিত করা যায়।

গত ১৬ জুলাই সাংহাইয়ে ২৯টি দেশের প্রতিনিধিদের স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ওয়াইকো প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে চীন, কাজাখস্তান, লাওস, পাকিস্তান, রাশিয়া ও ইন্দোনেশিয়া। প্রতিষ্ঠাতাকালীন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং বিভিন্ন দেশের প্রতিনিধি ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, জাতিসংঘ সনদের লক্ষ্য ও নীতিমালা মেনে চলবে ওয়াইকো। একইসঙ্গে ব্যাপক পরামর্শ, যৌথ অবদান ও অভিন্ন সুবিধার নীতি অনুসরণ করে বৈশ্বিক এআই সহযোগিতা এগিয়ে নিতে জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে।

ওয়াইকোপররাষ্ট্র মন্ত্রণালয়
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise