বিমান বাহিনীর সাবেক প্রধান খাদেমুল বাশারের মৃত্যুবার্ষিকী পালন

বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার—ফাইল ছবি
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে আজ মঙ্গলবার বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার, বীর উত্তম এবং স্কোয়াড্রন লিডার মফিজুল হকের ৫০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিটের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল আয়োজন করা হয়। দোয়া মাহফিলে রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসব অনুষ্ঠানে বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিটের কর্মকর্তাবৃন্দ, বিমানসেনাগণ ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার মহান মুক্তিযুদ্ধে ৬নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বের সঙ্গে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা এবং স্বাধীনতা পরবর্তী বিমান বাহিনী গঠনে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ বিমান বাহিনী এই বীর মুক্তিযোদ্ধাকে কৃতজ্ঞচিত্তে ও শ্রদ্ধাভরে স্মরণ করে।
এই সাহসী বৈমানিক ১৯৭৬ সালের ১ সেপ্টেম্বর এক বিমান দুর্ঘটনায় মারা যান। ওই দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার মফিজুল হকও মারা গিয়েছিলেন ।







