Agamir Somoy E-Paper
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বই পড়াতে পাখি বাঁচাতে নিবেদিত নাহিদ
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

২৬১ কোটি টাকা খরচই করা গেল না বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে

হামিদ-উজ-জামান
হামিদ-উজ-জামান
agamir somoy
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১৮:৩১
২৬১ কোটি টাকা খরচই করা গেল না বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে

গ্রাফিকস: আগামীর সময়

নানা জটিলতায় টাকা খরচ করা যাচ্ছে না ঢাকার বিভিন্ন এলাকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন কার্যক্রমে। ফলে ‘ডিপিডিসি’র আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন’ প্রকল্প থেকে বাদ যাচ্ছে ২৬১ কোটি ৮১ লাখ টাকার বরাদ্দ। এরই মধ্যে প্রকল্পটির দ্বিতীয় সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে বিষয়টি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী বৈঠকে অবগতির জন্য উপস্থাপন করা হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান।

পরিকল্পনা কমিশন থেকে একনেকে উপস্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। খবর সংশ্লিষ্ট সূত্রের

এ বিষয়ে পরিকল্পনাসচিব এস এম শাকিল আখতার আগামীর সময়কে বলেছেন, ছোটখাটো সংশোধনী প্রস্তাব অনুমোদনের এখতিয়ার পরিকল্পনামন্ত্রীর। তবে নিয়ম অনুযায়ী আমরা একনেককে অবহিত করব। এটা সবসময়ই করা হয়ে থাকে।

এক প্রশ্নের জবাবে তিনি বললেন, প্রকল্পের জটিলতা থাকায় অর্থ ব্যয় করা যাচ্ছে না।

সূত্র জানায়, ডিপিডিসির প্রকল্প এলাকা হলো রাজধানীর উত্তরে শ্যামলী, শেরেবাংলা নগর, তেজগাঁও শিল্প এলাকা, রামপুরা ব্রিজ থেকে বালু নদী পর্যন্ত। এ ছাড়া দক্ষিণ ও পূর্বে বুড়িগঙ্গা নদী এবং পশ্চিমে গাবতলী বাস টার্মিনাল থেকে তুরাগ নদী ও বুড়িগঙ্গা নদী পর্যন্ত এবং নারায়ণগঞ্জ শহর।

প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৯৫৭ কোটি ৩৪ লাখ টাকা। এরপর প্রথম সংশোধনীর মাধ্যমে ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৯৫৪ কোটি ৮০ লাখ টাকা। এর মাঝে একটি বিশেষ সংশোধনীর মাধ্যমে ব্যয় বাড়িয়ে করা হয় ২ হাজার ২৩২ কোটি ৪৬ লাখ টাকা।

এখন দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে ২৬১ কোটি ৮০ লাখ টাকা কমিয়ে মোট ব্যয় ধরা হচ্ছে ১ হাজার ৯৭০ কোটি ৬২ লাখ টাকা।


আরও পড়ুন

একনেক সভায় ৮ প্রকল্পের অনুমোদন

২২ জুলাই ২০২৬


এদিকে প্রকল্পটির অনুমোদিত মেয়াদ ছিল ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের জুন পর্যন্ত, অর্থাৎ সাড়ে তিন বছর। এরপর দফায় দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত করা হয়। এরই মধ্যে প্রকল্পটি শেষ করা হয়েছে বলে জানা গেছে। কিন্তু প্রকল্পের দ্বিতীয় সংশোধনী প্রস্তাব অনুমোদন পেয়েছে মেয়াদ শেষ হওয়ার পর, গত ১ জুলাই।

প্রকল্পটির উদ্দেশ্য সম্পর্কে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ডিপিডিসির আওতাধীন পুরো এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন ও পুনর্বাসনের মাধ্যমে বিভিন্ন জোনের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করাই ছিল প্রকল্পটির উদ্দেশ্য। এ ছাড়া ডিপিডিসির আওতাধীন দুই জেলা (ঢাকা ও নারায়ণগঞ্জ), ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি এবং মানসম্মত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে বাণিজ্যিক সেবা প্রদানও ছিল প্রকল্পের লক্ষ্য। পাশাপাশি বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার গুণগত মান নিশ্চিত করা, ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণ এবং সার্বিক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নের জন্য প্রকল্পটি হাতে নেওয়া হয়। এটি বাস্তবায়ন করছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।


আরও পড়ুন

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চলছে: বিদ্যুৎ বিভাগ

০৩ আগস্ট ২০২৬


ডিপিডিসি সূত্র জানায়, প্রকল্পের আওতায় সরবরাহ করা মালামালের পরিমাণ কমেছে। ফলে বৈদ্যুতিক সরঞ্জাম এবং সিডি-ভ্যাটে ব্যয় কমেছে। এ ছাড়া বৈদ্যুতিক লাইন স্থাপনকাজে স্থানীয় বাধা, রিনোভেশন কাজ বাস্তবায়নে শাটডাউন প্রাপ্তিতে জটিলতা, ভূগর্ভস্থ লাইন স্থাপনে ডিএসসিসি, ডিএনসিসি, সড়ক ও জনপথ, এলজিইডিসহ সংশ্লিষ্টদের কাছ থেকে সড়ক খননের অনুমোদন না পাওয়া কিংবা দেরিতে পাওয়া, সরু গলিতে ট্রান্সফরমার স্টিল পোল স্থাপন বাস্তবসম্মত না হওয়া, কোভিড-১৯ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধজনিত বৈশ্বিক অস্থিরতায় মালামাল সরবরাহে দেরিসহ নানা কারণে প্রকল্পটির বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়েছে। ফলে বাস্তবতা বিবেচনায় কিছু প্রধান মালামালের স্কোপ ব্যবহার করা সম্ভব হচ্ছে না। এ কারণে মালামালের পরিমাণ কমেছে।

এর আগে অনুষ্ঠিত প্রকল্প স্টিয়ারিং কমিটির (পিএসসি) সভার সুপারিশ অনুযায়ী ২ হাজারটি এসপিসি পোল, ২৯৭টি ট্রান্সফরমার স্টিল পোল, ৫১৯ কিলোমিটার গুগ ইনসুলেটেড কন্ডাক্টর, ৭৯৩ কিলোমিটার মারলিন কন্ডাক্টর, ১ হাজার ৪৪৬ কিলোমিটার ওয়াসপ কন্ডাক্টর, ৮১ কিলোমিটার ৩০০ বর্গমিমি কপার  কেবল এবং ৪৯ কিলোমিটার ১২০ বর্গমিমি এরিয়াল বান্ডেল কেবল কমানো হয়েছে। এসব মালামালের পরিমাণ কমানো (ডি-স্কোপিং) হওয়ায় বৈদ্যুতিক সরঞ্জাম ও সিডি-ভ্যাট খাতে ব্যয়ও কমেছে।

টাকা খরচ করতে না পারার আরও কারণ—

লাইন ও তার (বৈদ্যুতিক নির্মাণ বা স্থাপনকাজ) খাতে ব্যয় কমা

প্রকল্পের মালামাল ডি-স্কোপিং করা হয়েছে। তাই সেসব মালামালের বিপরীতে লাইন ও তার খাতে ব্যয় কমেছে।

রোড কাটিংয়ের জন্য সংশ্লিষ্ট পূর্তকাজ সমন্বয় খাতে ব্যয় কমা

সিটি করপোরেশন, সড়ক ও জনপথসহ সংশ্লিষ্টদের কাছ থেকে সড়ক খননের অনুমোদন না পাওয়া এবং মালামালের ডি-স্কোপিংয়ের ফলে ভূগর্ভস্থ কেবলের পরিমাণ কমে যাওয়ায় রোড কাটিংয়ের জন্য সংশ্লিষ্ট পূর্তকাজ সমন্বয় খাতে ব্যয় কমেছে।

বিভিন্ন খাতে ব্যয় কমা

গাড়ি কেনার বিষয়ে বিভিন্ন সময়ে সরকারি নিষেধাজ্ঞা থাকায় এখন পর্যন্ত প্রকল্পের আওতায় ৬টি মোটরসাইকেল কেনা হয়নি। ফলে মোটরযান ক্রয় খাতে ব্যয় কমেছে। এ ছাড়া আগে সমাপ্ত একটি প্রকল্পের দপ্তর চলমান প্রকল্পের অফিস হিসেবে ব্যবহৃত হওয়ায় আসবাবপত্র, অফিস সরঞ্জাম, কম্পিউটার ও যন্ত্রাংশ খাতে ব্যয় করা হয়নি। অর্থাৎ অফিস ভবন ভাড়া খাতে ১ কোটি টাকা, ডাক খাতে ৪২ লাখ টাকা, টেলিফোন খাতে ৫ লাখ ৪০ হাজার টাকা, ইন্টারনেট/ফ্যাক্স/টেলেক্স খাতে সাড়ে ৬ লাখ টাকা, নিবন্ধন ফি খাতে ৬ লাখ টাকা, পানি খাতে ৬৮ হাজার টাকা, পেট্রোল, ওয়েল অ্যান্ড লুব্রিক্যান্ট খাতে ৬৫ লাখ টাকা, ব্যাংক চার্জ খাতে ৪ লাখ টাকাসহ বিভিন্ন খাতে ব্যয় কমেছে।

বিদ্যুৎবিদ্যুৎ উন্নয়ন প্রকল্পডিপিডিসি
    শেয়ার করুন:
    Advertisement
    গ্রিন-ক্যারিতে ম্যাচ বাঁচাতে লড়ছে অস্ট্রেলিয়া

    গ্রিন-ক্যারিতে ম্যাচ বাঁচাতে লড়ছে অস্ট্রেলিয়া

    ১৫ আগস্ট ২০২৬, ০৬:৩৫

    অপরাধী ধরতে আসছে এআই

    অপরাধী ধরতে আসছে এআই

    ১৫ আগস্ট ২০২৬, ০৫:৪০

    ট্রাকের চাকা বদলানোর সময় প্রাইভেটকারের ধাক্কায় হেলপার নিহত

    ট্রাকের চাকা বদলানোর সময় প্রাইভেটকারের ধাক্কায় হেলপার নিহত

    ১৫ আগস্ট ২০২৬, ০৫:৫৬

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ১৫ আগস্ট ২০২৬, ০৭:৩৮

    জ্বালানি সংকটকে জাতীয় দুর্যোগ ঘোষণা করতে হবে

    জ্বালানি সংকটকে জাতীয় দুর্যোগ ঘোষণা করতে হবে

    ১৫ আগস্ট ২০২৬, ০৫:০৭

    দুই টার্মিনাল চালু, এলএনজি মিলছে ৭৬৯ মিলিয়ন ঘনফুট

    দুই টার্মিনাল চালু, এলএনজি মিলছে ৭৬৯ মিলিয়ন ঘনফুট

    ১৫ আগস্ট ২০২৬, ১৪:২৭

    ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক ৩, মারধরের শিকার আরেকজন

    ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক ৩, মারধরের শিকার আরেকজন

    ১৫ আগস্ট ২০২৬, ১২:২৮

    লোহিত সাগর নিয়ে সৌদির প্রতিরক্ষা জোট কাজ করবে?

    লোহিত সাগর নিয়ে সৌদির প্রতিরক্ষা জোট কাজ করবে?

    ১৫ আগস্ট ২০২৬, ১১:২৭

    বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ১৫ আগস্ট ২০২৬, ১৭:৫২

    হাম ও উপসর্গে মৃত্যু ৯শ ছাড়াল

    হাম ও উপসর্গে মৃত্যু ৯শ ছাড়াল

    ১৫ আগস্ট ২০২৬, ১৫:৩৪

    জুলাই-আগস্ট টুর্নামেন্টে দাওয়াত না পেয়ে অধ্যক্ষের কক্ষ ভাঙচুর

    জুলাই-আগস্ট টুর্নামেন্টে দাওয়াত না পেয়ে অধ্যক্ষের কক্ষ ভাঙচুর

    ১৫ আগস্ট ২০২৬, ২১:৪২

    গ্যাস-বিদ্যুৎ সংকট পুরোপুরি কাটতে সময় লাগবে : বাণিজ্যমন্ত্রী

    গ্যাস-বিদ্যুৎ সংকট পুরোপুরি কাটতে সময় লাগবে : বাণিজ্যমন্ত্রী

    ১৫ আগস্ট ২০২৬, ১৮:১৩

    মাঠের শ্রমিক থেকে উদ্যোক্তা হচ্ছেন জয়পুরহাটের আদিবাসী নারীরা

    মাঠের শ্রমিক থেকে উদ্যোক্তা হচ্ছেন জয়পুরহাটের আদিবাসী নারীরা

    ১৫ আগস্ট ২০২৬, ১৩:৩১

    ঝলসানো জীবনের কবি

    ঝলসানো জীবনের কবি

    ১৫ আগস্ট ২০২৬, ১৭:৩৩

    সালমান বেঁচে থাকলে হয়তো অকেজো হয়ে যেত : নীলা চৌধুরী

    সালমান বেঁচে থাকলে হয়তো অকেজো হয়ে যেত : নীলা চৌধুরী

    ১৫ আগস্ট ২০২৬, ২১:২৯

    advertiseadvertise