স্তন ক্যানসার সচেতনতায় আলোক হাসপাতালের ফ্রি ক্যাম্প

আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প
স্তন ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের লক্ষ্যে বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল। আজ ও কাল দুইদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে নারীদের স্তন ক্যানসারের সম্ভাব্য লক্ষণ, স্তনের অস্বাভাবিক পরিবর্তন শনাক্ত করা এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা দেন জেনারেল অ্যান্ড কলোরেক্টাল সার্জন ডা. নাজমুন নাহার পপি। এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ব্রেস্ট এক্সামিনেশনের পাশাপাশি আল্ট্রাসনোগ্রাফি ও ম্যামোগ্রাফি পরীক্ষায় ২৫ শতাংশ এবং অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়।
আয়োজক প্রতিষ্ঠানের ভাষ্য, ক্যাম্পে অংশ নেওয়া রোগী ও সেবাগ্রহীতারা বিনা মূল্যে চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা এবং আন্তরিক সেবার সুযোগ পেয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।
নারীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এমন জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।



