স্বাস্থ্যমন্ত্রীর কাছে হাম রোগীদের চিকিৎসার সুবিধার্থে জরুরি সরঞ্জাম হস্তান্তর

ছবি: আগামীর সময়
হামের চিকিৎসা ও প্রাদুর্ভাব মোকাবিলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে অত্যাধুনিক ভেন্টিলেটরসহ জীবন রক্ষাকারী অন্যান্য জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে।
আজ বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রীর কক্ষে এই হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে কানাডার স্বনামধন্য ইমিগ্রেশন প্রতিষ্ঠান স্কশিয়া কনসালট্যান্টসের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান ডা. মো. জামিলুর রহিম প্রায় চার কোটি টাকা মূল্যমানের এই সকল অত্যাবশ্যকীয় চিকিৎসা সামগ্রী স্বাস্থ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
দেশের এই ক্রান্তিকালে বিভিন্ন বেসরকারি সংস্থার এগিয়ে আসার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মন্ত্রী। একই সঙ্গে তিনি ডা. জামিলকে ব্যক্তিগতভাবে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং এমপরি এ্যাংশো মেডিকেয়ার লিমিটেডের নির্বাহী পরিচালক শাহেদ কামাল।


