২৪ ঘণ্টায় ৫
দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫৬০
অনলাইন ডেস্ক

গ্রাফিকস: আগামীর সময়
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬০। এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।
বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রকাশিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৭২ জন। এ সময় ৬২ জনের নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৩৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।
এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ হাজার ৭৯ জনে।






