Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৬ জুন, ২০২৬
আগামীর সময়
নারী ফুটবলে আলোর দিশারি মফিজ উদ্দিন
শুক্রবার, ২৬ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

১৩ সমঝোতা

তিস্তায় ঐকমত্য, কাঁঠাল রপ্তানিতে নতুন দিগন্ত

  • চালু হবে মেন্ডারিন ভাষা
  • আজ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ২৩:৪৩
তিস্তায় ঐকমত্য, কাঁঠাল রপ্তানিতে নতুন দিগন্ত

ছবি: আগামীর সময়

চীনের সঙ্গে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ। বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কুয়াংয়ের উপস্থিতিতে গতকাল বৃহস্পতিবার স্বাক্ষরিত হয় এসব সমঝোতা। দুদেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের পাশাপাশি এসব সমঝোতায় গুরুত্ব পেয়েছে বিনিয়োগ, রপ্তানি, শিক্ষা, স্বাস্থ্য ও মিডিয়াসংক্রান্ত নানা বিষয়।

এর আগে চীনের পানিসম্পদমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুদেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হয়। পাঁচ দিনের চীন সফরের শেষ দিনে আজ শুক্রবার সকালে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান।

গতকাল বিকালে গ্রেট হল অব পিপলে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রধানমন্ত্রী লি কুয়াং। শুভেচ্ছাবিনিময় শেষে তারেক রহমানকে লালগালিচা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান তিনি। সেখানে তাকে গার্ড অব অনার দেয় চীনের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দল। এ সময় দুদেশের জাতীয় সংগীত বাজানো হয়। পরে দুই নেতা সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বেইজিংয়ের তিয়েনআনমেন চত্বরের পশ্চিম প্রান্তে অবস্থিত ‘গ্রেট হল অব দ্য পিপল’সহ আশপাশের এলাকায় দুদেশের জাতীয় পতাকা টাঙানো হয়।

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে চীন

২৫ জুন ২০২৬

আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কুয়াংয়ের নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক হয়। এ বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ হাসান আল মাহমুদ তিতুমীর এবং শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন প্রমুখ।

বৈঠক শেষে ১৩টি সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য, সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিভাগের সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

বেইজিংয়ের ‘তিয়াওইউথাই’ হোটেলে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন দ্বিপক্ষীয় এ বৈঠক প্রসঙ্গে বললেন, ‘১৩টি এমওইউর মধ্যে রয়েছে ইনভেস্টমেন্ট কো-অপারেশন, গ্রিন ডেভেলপমেন্ট এক্সপোর্ট ক্যাপাসিটি বাড়ানো, রপ্তানি বৃদ্ধি এবং বিভিন্ন ডেভেলপমেন্টাল কো-অপারেশনসংক্রান্ত বিষয়গুলো। কনসেশনাল লোন— অর্থাৎ বাংলাদেশে যে ঋণটা চীন থেকে যাচ্ছে, সেখানে কীভাবে আমরা ইন্টারেস্ট রেট কমাতে পারি এবং গ্রেস পিরিয়ড বাড়াতে পারি, সেটি নিয়ে কথা হয়েছে।’

আরও পড়ুন

তিস্তা মহাপরিকল্পনাসহ একাধিক প্রকল্পে সহযোগিতা বাড়াতে একমত চীন

২৫ জুন ২০২৬

তিনি আরও বললেন, ‘আমাদের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ রিলেটেড যে কাজগুলো আছে, সেগুলো নিয়ে এমইউ হয়েছে। একই সঙ্গে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নিয়ে ডিফারেন্ট কো-অপারেশন প্ল্যান সাইন করা হয়েছে। বাংলাদেশ থেকে আমাদের জাতীয় ফল কাঁঠালের রপ্তানি বিষয়ে একটি এমইউ হয়েছে।’

মাহদী আমিন বললেন, ‘চীনের ভাষা মেন্ডারিন বাংলাদেশে আমরা শুরু করতে যাচ্ছি। এ ছাড়া টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশনে সহযোগিতা বাড়াতে দুটো পৃথক এমওইউ হয়েছে। মিডিয়ার ক্ষেত্রে কীভাবে দুদেশের সহযোগিতা বাড়ানো যায়, থিংক ট্যাংক ফোরাম নিয়ে আমরা কীভাবে সামনের দিকে এগোতে পারি এবং রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল এবং সংবাদপত্র-সংক্রান্ত বিষয়ে চারটি এমইউ হয়েছে।’

রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করবে বলে সংবাদ সম্মেলনে জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

তিনি আরও বললেন, ‘চীনের প্রধানমন্ত্রী বলেছেন, চীন আঞ্চলিক ব্যাপক অর্থনৈতিক অংশীদারত্বের জন্য বাংলাদেশের আবেদনকে স্বাগত জানায়। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে রোহিঙ্গাসংকটের বিষয়টি উত্থাপন করেন। তিনি এ সংকট সমাধানে চীনের ভূমিকার ওপর জোর দেন। চীনের প্রধানমন্ত্রী এ বিষয়ে অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত দিয়ে বলেছেন, তারা সর্বদা ইতিবাচক সহযোগিতার পক্ষে থাকবেন। এ বিষয়ে মিয়ানমার সরকারের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও সহায়তা করবেন এবং এ সংকটে তাদের যথাযথ ভূমিকা পালন করবেন।’

হুমায়ুন কবির বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরে বললেন, ‘অনেক সমঝোতা সই হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে— চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল নির্মাণের বিষয়টি।’

তিস্তা নিয়ে ঐকমত্য: দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘তিয়াওইউথাই’য়ে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এই বৈঠক প্রসঙ্গে মাহদী আমিন জানান, বৈঠকে তিস্তা মহাপরিকল্পনাসহ বাংলাদেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনা, বন্যাঝুঁকি মোকাবিলা, নদী খনন, নদীভাঙন রোধ, সেচ ও নৌ-নেভিগেশন উন্নয়নে দুদেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে ঐকমত্য হয়। চীনা মন্ত্রী এ খাতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং গবেষণা, প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

চীনে হবে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয়: সকালে ‘তিয়াওইউথাই’য়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’ শীর্ষক সম্মেলনে যোগ দেন তারেক রহমান। বাংলাদেশে কীভাবে বিনিয়োগ বৃদ্ধি করা যায়, বিনিয়োগের ক্ষেত্রে সরকারের অবস্থান কী এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ চীনের ব্যবসায়িক নেতাদের সামনে তুলে ধরেন তিনি।

চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বললেন, অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে বাংলাদেশ উৎপাদন এবং শিল্প খাতের নতুন গন্তব্য হিসেবে একটি প্রতিযোগিতামূলক, নির্ভরযোগ্য ও লাভজনক অংশীদার হতে পারে। তিনি জানান, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। পাশাপাশি আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মোংলায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে।

চীনা বিনিয়োগকারীদের আরও কার্যকর সেবা দেওয়ার লক্ষ্যে শিগগিরই চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ চালু করা হবে। এ ছাড়া ১৫ দিনের কম সময়ের মধ্যে বিনিয়োগকারীদের নতুন লাইসেন্স দেওয়া হবে। চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) যৌথ উদ্যোগে এই সম্মেলন হয়, যেখানে চীনের ৮০ জন প্রথম সারির ব্যবসাপ্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও মালিক উপস্থিত ছিলেন।

এই সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ।

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় ‘তিয়াওইউথাই’য়ে এ বৈঠক হয়। এতে তারেক রহমান বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন।

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সকালে ‘তিয়াওইউথাই’য়ে বিএনপির পক্ষে যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এটি দুদলের মধ্যে প্রথমবারের মতো স্বাক্ষরিত কোনো সমঝোতা স্মারক।

চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক

সফরের শেষদিনে আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় ঐতিহাসিক গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক হবে।

প্রধানমন্ত্রীতারেক রহমান
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২৬ জুন ২০২৬
    রাত ২:০০ টা
    কুরাসাও
    ০
    আইভরি কোস্ট
    ০
    ২৬ জুন ২০২৬
    রাত ২:০০ টা
    ইকুয়েডর
    ০
    জার্মানি
    ০
    ২৬ জুন ২০২৬
    সকাল ৫:০০ টা
    জাপান
    ০
    সুইডেন
    ০
    ২৬ জুন ২০২৬
    সকাল ৫:০০ টা
    তিউনিশিয়া
    ০
    নেদারল্যান্ডস
    ০
    ২৬ জুন ২০২৬
    সকাল ৮:০০ টা
    তুরস্ক
    ০
    যুক্তরাষ্ট্র
    ০
    ২৬ জুন ২০২৬
    সকাল ৮:০০ টা
    প্যারাগুয়ে
    ০
    অস্ট্রেলিয়া
    ০
    ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু রবিবার, জেনে নিন নতুন নিয়ম

    ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু রবিবার, জেনে নিন নতুন নিয়ম

    ২৬ জুন ২০২৬, ০০:০২

    প্রধানমন্ত্রীর সফরে কি সংকট কাটবে

    প্রধানমন্ত্রীর সফরে কি সংকট কাটবে

    ২৬ জুন ২০২৬, ০০:১৩

    ‘মানবিকতা কোথায়? মৃত্যুপথযাত্রীর সব নিয়ে গেল’

    ‘মানবিকতা কোথায়? মৃত্যুপথযাত্রীর সব নিয়ে গেল’

    ২৬ জুন ২০২৬, ০০:২৩

    গান ও স্মৃতিচারণে প্রকাশক মহিউদ্দিন আহমেদকে স্মরণ

    গান ও স্মৃতিচারণে প্রকাশক মহিউদ্দিন আহমেদকে স্মরণ

    ২৬ জুন ২০২৬, ০০:২২

    বিশ্বকাপে ভারতের কাছে সহজ হার বাংলাদেশের

    বিশ্বকাপে ভারতের কাছে সহজ হার বাংলাদেশের

    ২৬ জুন ২০২৬, ০০:২৫

    মহররমের মহিমা ও আশুরার তাৎপর্য

    মহররমের মহিমা ও আশুরার তাৎপর্য

    ২৬ জুন ২০২৬, ০০:১২

    টাকা ওড়ে মশা মরে না

    টাকা ওড়ে মশা মরে না

    ২৬ জুন ২০২৬, ০০:১২

    আট বছরের নিঃসঙ্গতা

    আট বছরের নিঃসঙ্গতা

    ২৬ জুন ২০২৬, ০০:১২

    সাহিত্যের অনুবাদে নেই টাকা, শংসাও

    সাহিত্যের অনুবাদে নেই টাকা, শংসাও

    ২৬ জুন ২০২৬, ০০:৫০

    advertiseadvertise