Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে উৎসাহ-উদ্দীপনা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৬:১৭
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে উৎসাহ-উদ্দীপনা

গ্রাফিকস: আগামীর সময়

এক দিনের সফরে আজ শনিবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সকালে যাবেন রাতে ঢাকায় ফিরবেন। দিনব্যাপী এ সফরে ‘পাতলীখাল’ পুনঃখনন কাজ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, বৃক্ষরোপণ, রাজনৈতিক জনসভা ও সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম কক্সবাজার সফর। দীর্ঘদিন পর তার এই সফর ঘিরে চকরিয়া-পেকুয়া ও কক্সবাজার জুড়ে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ‘পাতলীখাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেবেন। এরপর দুপুর ১২টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে ‘আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সেখান থেকে তিনি চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনে কক্সবাজারের প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত এবং শহীদ পরিবার সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পেকুয়ার বাড়িতে বিশ্রাম ও মধ্যাহ্নভোজ শেষে িবকাল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত বিএনপির রাজনৈতিক জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে মেরিন ড্রাইভ ও সমুদ্রসৈকত পরিদর্শন করে লংবিচ হোটেল অডিটরিয়ামে সুধী সমাবেশে অংশ নেবেন। পরে রাতে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন সরকারপ্রধান।

 

প্রধানমন্ত্রীতারেক রহমানকক্সবাজারসফর
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise