Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম ও মিসরের রাষ্ট্রদূতের বৈঠক

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৯:৪৭
শেয়ার করুন:
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম ও মিসরের রাষ্ট্রদূতের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএম মিশনপ্রধান ড. লরা টম বন্ডে ও মিসরের রাষ্ট্রদূত ওমর মোহি। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মিশনপ্রধান ড. লরা টম বন্ডে ও মিসরের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক এসব বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকগুলোয় অভিবাসন, রোহিঙ্গা প্রত্যাবাসন, বাণিজ্য, বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন, শিক্ষা, জ্বালানি ও কৃষিসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

আইওএমের মিশনপ্রধানের সঙ্গে বৈঠকে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি দক্ষ কর্মী বিনিময়, দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুতি মোকাবিলায় সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আইওএমের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদারত্ব ও সহযোগিতার প্রশংসা করেন।

এ সময় ড. লরা টম বন্ডে ২০২৬ সালের মে মাসে নিউ ইয়র্কে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক অভিবাসন পর্যালোচনা ফোরামে (আইএমআরএফ) বাংলাদেশের নতুন অঙ্গীকারের প্রশংসা করেন। নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনবিষয়ক বৈশ্বিক চুক্তি (জিসিএম) বাস্তবায়নে বাংলাদেশের প্রথম জাতীয় কর্মপরিকল্পনা (এনএপি) অনুমোদনের বিষয়টিকেও স্বাগত জানান তিনি।

বৈঠকে নিয়মিত অভিবাসনের সুযোগ সম্প্রসারণ, দক্ষ কর্মী বিনিময়, দক্ষতা উন্নয়ন, ইস্টার্ন করিডর উদ্যোগ, দেশে ফিরে আসা অভিবাসীদের চ্যালেঞ্জ এবং জলবায়ু অভিযোজনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের নতুন করে উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিশেষ করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক অগ্রগতির পরিপ্রেক্ষিতে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

দীর্ঘস্থায়ী এ সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার প্রয়োজনীয়তাও তুলে ধরেন।

ড. লরা টম বন্ডে আইওএমের বৈশ্বিক অগ্রাধিকারগুলো তুলে ধরে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া আগামী ৬ ডিসেম্বর আইওএমের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানান তিনি।

অন্যদিকে, মিসরের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমির সঙ্গে বৈঠকে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মিসরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের সময় থেকে দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ ও মিসরের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের যথেষ্ট সুযোগ রয়েছে। এ লক্ষ্যে একটি যৌথ ব্যবসায়িক ফোরাম গঠন এবং দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময়ের প্রস্তাব দেন তিনি। পাশাপাশি বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে ওষুধ ও পাটজাত পণ্য আমদানির জন্য মিসরের প্রতি আহ্বান জানান।

মিশরপররাষ্ট্র মন্ত্রণালয়পররাষ্ট্র প্রতিমন্ত্রীআইএমএফহুমায়ুন কবির
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য


    দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে নিয়মিত রাজনৈতিক পরামর্শ এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপরও গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৈঠকে কৃষি, সার, শিক্ষা, জ্বালানি, সংস্কৃতি ও পর্যটন খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। এ ছাড়া ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানের বিষয়টিও আলোচনায় উঠে আসে।