Agamir Somoy E-Paper
রবিবার, ১৪ জুন, ২০২৬
আগামীর সময়
৬০ মায়ের ‘সন্তান’ সাখাওয়াত
রবিবার, ১৪ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

নজর পিপিপি ও বেসরকারি খাতে

  • তিন অর্থবছরে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য
  • বিনিয়োগ বাড়াতে লক্ষ্য
  • বিনিয়োগ বাড়াতে সংস্কার
নুরুজ্জামান তানিম
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ২৩:৩৭
নজর পিপিপি ও বেসরকারি খাতে

বেসরকারি খাতের প্রবৃদ্ধি বাড়ানো এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)-এর মাধ্যমে অবকাঠামো উন্নয়নের পথে হাঁটছে সরকার। এজন্য আগামী তিন অর্থবছরে ধাপে ধাপে বিনিয়োগ বাড়িয়ে ৩২ লাখ কোটি টাকায় উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আগামী ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ পরিবেশে কাঠামোগত পরিবর্তন আনতে ওয়ান-স্টপ সেবা চালু, পিপিপি কাঠামো শক্তিশালী করা, অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, ডিজিটাল লাইসেন্সিং ব্যবস্থা চালু করা এবং ডিরেগুলেশন বা অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ কমানোর উদ্যোগ নেওয়া হবে। প্রস্তাবিত বাজেটে মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক আল-আমিন আগামীর সময়কে বললেন, নির্বাচনী ইশতেহারে বিনিয়োগ, ব্যবসা সহজীকরণ এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এবারের বাজেটে তার প্রতিফলন দেখা গেছে। এটি প্রচলিত বাজেটের তুলনায় কিছুটা ভিন্নধর্মী। কারণ এখানে শুধু একটি অর্থবছরের পরিকল্পনা নয়, বরং ২০৩১ সাল পর্যন্ত একটি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক রোডম্যাপ তুলে ধরা হয়েছে। বাজেটে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয়টি গুরুত্ব পেয়েছে। ব্যবসা পরিচালনার জটিলতা কমানো, কর ব্যবস্থাকে আরও কার্যকর করা এবং বিনিয়োগকারীদের জন্য নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করার চেষ্টা দেখা যাচ্ছে।

বাজেট নীতি বিবৃতিতে বিশ্লেষণে দেখা যায়, সরকার এবার শুধু এক অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব দেয়নি; বরং বিনিয়োগ, শিল্পায়ন, কর্মসংস্থান ও বেসরকারি খাতের বিকাশকে কেন্দ্র করে আগামী কয়েক বছরের অর্থনৈতিক যাত্রাপথও তুলে ধরেছে। বিশেষ করে ব্যবসা সহজীকরণ, বিনিয়োগে নিয়ন্ত্রক জটিলতা কমানো, অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ এবং বেসরকারি খাতকে প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠার কৌশল উঠে এসেছে বাজেটে।

তিন অর্থবছরে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য

সরকারের হিসাব অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে দেশের জিডিপি দাঁড়াবে ৬৮ লাখ ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে বিনিয়োগের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৩ লাখ ৫৪ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩৪ দশমিক ৪৭ শতাংশ। পরবর্তী ২০২৭-২৮ অর্থবছরে জিডিপি ৭৬ লাখ ৯২ হাজার ৫০০ কোটি টাকায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। ওই সময়ে বিনিয়োগের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৭ লাখ ৪০ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩৫ দশমিক ৬২ শতাংশ। আর ২০২৮-২৯ অর্থবছরে জিডিপির আকার ৮৬ লাখ ৮৬ হাজার ৩০০ কোটি টাকায় উন্নীত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সময় মোট বিনিয়োগের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩২ লাখ কোটি টাকা, যা জিডিপির ৩৬ দশমিক ৮২ শতাংশ। অর্থাৎ মাত্র তিন বছরের ব্যবধানে বর্তমান লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় সাড়ে ৮ লাখ কোটি টাকার অতিরিক্ত বিনিয়োগ অর্থনীতিতে যুক্ত করার পরিকল্পনা করেছে সরকার।

বিনিয়োগ বাড়াতে লক্ষ্য

বাজেটের মধ্যমেয়াদি নীতি কাঠামো অনুযায়ী, ২০২৭-২৮ ও ২০২৮-২৯ অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে বেসরকারি খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে। একই সঙ্গে অবকাঠামো উন্নয়নে সরকারি অর্থায়নের ওপর চাপ কমাতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলকে সম্প্রসারণ ও কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

বিনিয়োগ বাড়াতে সংস্কার

বাজেটের নীতি অবস্থান অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে সরকারের মূল লক্ষ্য হচ্ছে ‘বিনিয়ন্ত্রণকরণ এবং বিনিয়োগ সহায়ক পরিবেশ নিশ্চিতকরণ’। এজন্য চারটি প্রধান খাতে গুরুত্ব দেওয়া হয়েছে। সেগুলো হলো— ওয়ান-স্টপ বিনিয়োগকারী সেবা চালু ও কার্যকর, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কাঠামো আরও শক্তিশালীকরণ, অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) উন্নয়ন, ডিজিটাল লাইসেন্সিং এবং ডিরেগুলেশন বাস্তবায়ন করা।

এবারের বাজেটকে নিছক রাজস্ব আহরণ ও ব্যয় বরাদ্দের দলিল হিসেবে দেখতে নারাজ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে শুক্রবার তিনি বলেছেন, এটি মূলত অর্থনৈতিক দর্শনের পরিবর্তনের একটি প্রচেষ্টা— একটি বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ে তোলার রূপরেখা। যেখানে রাষ্ট্রের নীতির কেন্দ্রে থাকবে সাধারণ মানুষ, উৎপাদনশীল খাত ও দীর্ঘমেয়াদি সংস্কার। এবারের বাজেটের মূল দর্শন হলো অর্থনীতির গণতন্ত্রীকরণ।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী।

বিনিয়োগ
    শেয়ার করুন:
    Advertisement
    গবেষণা ও উন্নয়ন প্রকল্পে ধীরগতি

    গবেষণা ও উন্নয়ন প্রকল্পে ধীরগতি

    ১৪ জুন ২০২৬, ০০:১১

    রাশিয়া দিবস উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব

    রাশিয়া দিবস উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব

    ১৪ জুন ২০২৬, ০০:৩৬

    অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সংস্কৃতির বিকাশও জরুরি : অর্থমন্ত্রী

    অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সংস্কৃতির বিকাশও জরুরি : অর্থমন্ত্রী

    ১৪ জুন ২০২৬, ০০:৫০

    সর্বোচ্চ শাস্তি চায় সরকার, ওসি প্রত্যাহার

    সর্বোচ্চ শাস্তি চায় সরকার, ওসি প্রত্যাহার

    ১৪ জুন ২০২৬, ০১:০৫

    সিলিন্ডারে শুল্ক বৃদ্ধির প্রভাব পড়বে চায়ের কাপেও

    সিলিন্ডারে শুল্ক বৃদ্ধির প্রভাব পড়বে চায়ের কাপেও

    ১৪ জুন ২০২৬, ০১:১৬

    গরিবের জীবিকায় প্যারাগনের চোখ!

    গরিবের জীবিকায় প্যারাগনের চোখ!

    ১৪ জুন ২০২৬, ০১:৩০

    সুইজারল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসের প্রথম পেনাল্টি

    সুইজারল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসের প্রথম পেনাল্টি

    ১৪ জুন ২০২৬, ০২:০৫

    আজই সাক্ষর হবে চুক্তি, খুলে দেওয়া হবে হরমুজ

    আজই সাক্ষর হবে চুক্তি, খুলে দেওয়া হবে হরমুজ

    ১৪ জুন ২০২৬, ০২:০১

    এনদ্রিকের স্ত্রীর খোলা চিঠি— আমাদের স্বপ্ন পূরণ করতে যাচ্ছ তুমি

    এনদ্রিকের স্ত্রীর খোলা চিঠি— আমাদের স্বপ্ন পূরণ করতে যাচ্ছ তুমি

    ১৪ জুন ২০২৬, ০২:১১

    ৬০ মায়ের ‘সন্তান’ সাখাওয়াত

    ৬০ মায়ের ‘সন্তান’ সাখাওয়াত

    ১৪ জুন ২০২৬, ০২:১৫

    বিরোধী দলের উদ্দেশ্য অস্থিতিশীলতা  তৈরি করা

    বিরোধী দলের উদ্দেশ্য অস্থিতিশীলতা তৈরি করা

    ১৪ জুন ২০২৬, ০২:২৮