Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

টেকসই জ্বালানি পেতে সবুজ রাজস্ব নীতি চায় সিপিডি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৪:৩৫
টেকসই জ্বালানি পেতে সবুজ রাজস্ব নীতি চায় সিপিডি

সংগৃহীত ছবি

জীবাশ্ম জ্বালানি খাতের ভর্তুকি ও কর-সুবিধা থেকে ধীরে ধীরে সরে আসার আহ্বান জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির প্রসারে কর ও শুল্ক নীতিতে পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করছে প্রতিষ্ঠানটি। আগামী বাজেটে রাজস্ব নীতিকে আরও পরিবেশবান্ধব করার আহ্বান জানিয়ে সংস্থাটি বলেছে, তেমনটি হলে আরও টেকসই হবে জ্বালানি খাত।

গতকাল রবিবার রাজধানীর ধানমন্ডিতে ‘জ্বালানিসংকট মোকাবিলায় জীবাশ্ম জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানির মধ্যে রাজস্ব বৈষম্য’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এমন আহ্বান জানায় গবেষণা প্রতিষ্ঠানটি।

সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেমের অভিযোগ, বর্তমান রাজস্ব কাঠামো জীবাশ্ম জ্বালানিকে প্রতিযোগিতামূলক সুবিধা দিচ্ছে। অন্যদিকে কৃত্রিমভাবে অপ্রতিযোগিতামূলক করে রাখা হয়েছে নবায়নযোগ্য জ্বালানি খাতকে।

ড. খন্দকার গোলাম মোয়াজ্জেমের আক্ষেপ, সরকার একদিকে নবায়নযোগ্য জ্বালানি বাড়ানোর কথা বলছে, অন্যদিকে বিপুল কর ছাড় দিয়ে বাঁচিয়ে রাখছে জীবাশ্ম জ্বালানিকে।  

দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা ও পরিবেশের স্বার্থে এই নীতিগত বৈপরীত্য দূর করে আসন্ন বাজেটে সুস্পষ্টভাবে ‘সবুজ রাজস্ব নীতি’ ঘোষণার আহ্বান জানান তিনি।

সিপিডির গবেষণা মতে, দীর্ঘদিন ধরে বার্ষিক উন্নয়ন বাজেটের ৯৫ শতাংশেরও বেশি বরাদ্দ পেয়েছে জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলো। বিপরীতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পগুলো বরাদ্দ পেয়েছে ৫ শতাংশেরও কম। খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, এ ধরনের বৈষম্য পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ নিরুৎসাহিত করেছে, মন্থর করেছে টেকসই জ্বালানি ভবিষ্যতের অগ্রযাত্রা।

সিপিডি বলছে, পরিবেশ দূষণকারী তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে কোনো ভ্যাট নেই, এর মোট করভার মাত্র ৯ দশমিক ৫ শতাংশ। কয়লার ক্ষেত্রে এই হার ২৭ শতাংশের ঘরে। অথচ পরিবেশবান্ধব সোলার প্যানেল আমদানিতে প্রায় ২৮ থেকে ৩১ শতাংশ ৯৩ শতাংশ পর্যন্ত। বিষয়টি কৃত্রিমভাবে জীবাশ্ম জ্বালানিকে সস্তা করে নবায়নযোগ্য জ্বালানিকে নিরুৎসাহিত করার নামান্তর। তাই নবায়নযোগ্য জ্বালানিকে সাশ্রয়ী ও জনপ্রিয় করতে আগামী বাজেটের জন্য বেশ কিছু সুনির্দিষ্ট কর অব্যাহতির প্রস্তাব দিয়েছে সিপিডি। এর মধ্যে রয়েছে— সোলার প্যানেল এবং বায়ুবিদ্যুৎ সরঞ্জামের ওপর বিদ্যমান ৭ দশমিক ৫ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার, লিথিয়াম-আয়ন ব্যাটারির কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনা এবং এর ওপর থাকা ২০ শতাংশ সম্পূরক শুল্ক বাতিল করা।

অন্যদিকে, সুপারিশও করা হয়েছে নবায়নযোগ্য জ্বালানি অবকাঠামো সম্প্রসারণের জন্য গ্রিডভিত্তিক সৌরবিদ্যুতের উপকরণের আমদানি শুল্ক ২৫ থেকে ৫ শতাংশে নামিয়ে আনার। পাশাপাশি এলএনজি আমদানির ওপর বর্তমান শূন্য ভ্যাট সুবিধা প্রত্যাহার করে ১৫ শতাংশ পুনর্বহালের দাবি জানিয়েছে সিপিডি।

এ ছাড়া বৈদ্যুতিক যানের (ইভি) প্রসার বাড়াতে এর ওপর থেকে সম্পূরক ও রেগুলেটরি শুল্ক প্রত্যাহার করে কাস্টমস ডিউটি ২৫ থেকে ১০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে সিপিডি। বিদ্যুৎ সঞ্চালন লাইন আধুনিকায়নের যন্ত্রপাতি, যেমন ট্রান্সফরমার ও স্মার্ট মিটারের কাস্টমস ডিউটিও ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার কথা বলেছে সংস্থাটি।

সিপিডির এক গবেষণায় বলা হয়েছে, সৌর ও বায়ুশক্তি খাতের তুলনায় এলএনজি খাতকে বিশেষ সুবিধা দেওয়ার কারণে সরকার প্রতি বছর রাজস্ব হারাচ্ছে ১ হাজার ৫৯ কোটি থেকে ১ হাজার ২৯৩ কোটি টাকা পর্যন্ত। অন্যদিকে সম্পূর্ণ ভ্যাট অব্যাহতির সুবিধার কারণে এলএনজি আমদানিকারকরা অতিরিক্ত প্রায় ১ হাজার ৬৭২ কোটি টাকার আর্থিক সুবিধা পাচ্ছেন। এ বিষয়টি নবায়নযোগ্য জ্বালানি খাত কখনো পায় না।

সিপিডির প্রতিবেদনে উল্লেখ করা হয়, জীবাশ্ম জ্বালানি থেকে উৎপাদিত বিদ্যুতের গড় ভর্তুকি প্রতি ইউনিটে ৭ দশমিক ৫ টাকা, যেখানে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো ভর্তুকি পেয়ে থাকে ২০ দশমিক ১৮ টাকা পর্যন্ত।

একই সঙ্গে বিনা দরপত্রে পাওয়া জীবাশ্ম জ্বালানিভিত্তিক রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোর চুক্তি আর কোনোভাবেই নবায়ন না করার পরামর্শ দিয়েছে সিপিডি। প্রতিষ্ঠানটি বলেছে, মেয়াদোত্তীর্ণ কেন্দ্রগুলো অবিলম্বে ‘নো ইলেকট্রিসিটি, নো পে’ শর্তের আওতায় আনতে হবে, যাতে ক্যাপাসিটি চার্জের বোঝা কমে। এতে কমবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) লোকসান।

সংবাদ সম্মেলনে সিপিডির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট হেলেন মাশিয়াত প্রিয়তী, রিসার্চ অ্যাসোসিয়েট আতিকুর রহমান সাজিদসহ পাওয়ার অ্যান্ড এনার্জি স্টাডি টিমের অন্য গবেষকরা উপস্থিত ছিলেন।

 

সিপিডিটেকসই জ্বালানিসবুজরাজস্ব নীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এপারে মৃত্যুর মিছিল, ওপারে নীরবতা

    এপারে মৃত্যুর মিছিল, ওপারে নীরবতা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    পৃথিবী বদলে গেছে

    পৃথিবী বদলে গেছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    advertiseadvertise