Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় নির্বাচন

নির্বাচনী দায়িত্বে অসুস্থ, হতাহত হলে আর্থিক সহায়তা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৫:৩২
নির্বাচনী দায়িত্বে অসুস্থ, হতাহত হলে আর্থিক সহায়তা

জাতীয় সংসদ অথবা স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা-কর্মচারী অসুস্থ বা আহত হলে তাদের আর্থিক সহায়তা দেবে নির্বাচন কমিশন (ইসি)। দুর্ঘটনা বা সংঘর্ষে নিহত হলে তাদের পরিবারও পাবে এ সহায়তা। ইসি এ-সংক্রান্ত নীতিমালা জারি করেছে। সহায়তার পরিমাণ ধরা হয়েছে ৫০ হাজার থেকে ১০ লাখ টাকা। গত সোমবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

প্রজ্ঞাপনে বলা হয়, দায়িত্ব পালনকালে দুর্ঘটনা বা হামলায় নিহত হলে দেওয়া হবে সর্বোচ্চ ১০ লাখ টাকা। গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষম হলে ৪ লাখ এবং সাময়িক অক্ষম হলে সহায়তা মিলবে ২ লাখ টাকা। সাধারণ আহতদের জন্য সহায়তা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।

অসুস্থতা বা মৃত্যুর ক্ষেত্রে নিহতের পরিবার পাবে সর্বোচ্চ ৬ লাখ টাকা। গুরুতর অসুস্থ বা স্থায়ী অক্ষম হলে ৩ লাখ এবং ব্যয়বহুল চিকিৎসার জন্য সহায়তার বিধান রাখা হয়েছে সর্বোচ্চ ৩ লাখ টাকা। আর্থিক সহায়তা পেতে ঘটনা ঘটার সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে আবেদন করতে হবে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা অফিস প্রধানের মাধ্যমে।

নির্বাচন কমিশনইসিনির্বাচনী দায়িত্ব
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise