Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

আজ বৈঠকে বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশন

কূটনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:২৮
শেয়ার করুন:
আজ বৈঠকে বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশন

গ্রাফিকস: আগামীর সময়

বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন বৈঠকে বসছে আজ। বৈঠকটি অনুষ্ঠিত হবে ঢাকায়।

এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মা নদীর পানি বণ্টন সংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় করবেন।

তবে আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাওয়া ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ বাড়ানো কিংবা নতুন চুক্তির বিষয়টি এবারের বৈঠকের আলোচনার এজেন্ডায় রাখা হয়নি বলে জানিয়েছে যৌথ নদী কমিশন।

এর আগে গত ২২ মে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় গঙ্গার পানি বণ্টনের তথ্য আদান-প্রদানের সবশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদী বিদ্যমান চুক্তির অধীনে এটিই হতে যাচ্ছে দুই দেশের মধ্যকার সর্বশেষ আনুষ্ঠানিক বৈঠক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উজানে গঙ্গা নদীর ওপর ভারত ২৯টি বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করায় শুকনো মৌসুমে বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে প্রমত্তা পদ্মা প্রায় জলহীন হয়ে পড়ে।

এতে দেশের কৃষি, মৎস্য ও পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।

১৯৭৭ সালে প্রথমবার বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে শুকনো মৌসুমে বাংলাদেশের জন্য ৩৪ হাজার ৫০০ কিউসেক পানি পাওয়ার বিধান রাখা হয়।

পরবর্তীতে ১৯৯৬ সালে দ্বিতীয় দফায় ৩০ বছর মেয়াদী নতুন চুক্তি হয়। এই চুক্তির শর্ত অনুযায়ী, প্রতি বছর ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত শুকনো মৌসুমে উভয় দেশ ১০ দিন পরপর ৩৫ হাজার কিউসেক পানি পাওয়ার কথা রয়েছে।

আগামী ১২ ডিসেম্বর ৩০ বছর মেয়াদী গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান রাজনৈতিক দূরত্ব নতুন চুক্তি বা মেয়াদ নবায়নের প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। 

এ ছাড়া বাংলাদেশের পক্ষ থেকে জোরালো দাবি উঠেছে, ভবিষ্যতে বিদ্যমান চুক্তি নবায়ন করা হলেও সেখানে ন্যায্য হিস্যা অনুযায়ী সুনির্দিষ্ট পরিমাণ পানি পাওয়ার নিশ্চয়তা বা ‘গ্যারান্টি ক্লজ’ যুক্ত করতে হবে। বিদ্যমান চুক্তি নবায়ন করা হলেও পানি পাওয়ার নিশ্চয়তা শর্ত যুক্ত করতে চায় বাংলাদেশ।

যৌথ নদী কমিশনবৈঠক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ