সিল্ক ফ্যাক্টরি পরিদর্শনে বিডা চেয়ারম্যান
আগামীর সময় প্রতিবেদক

সংগৃহীত ছবি
রাজশাহী সিল্ক ফ্যাক্টরি পরিদর্শন করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
পরিদর্শনকালে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ বিডা চেয়ারম্যানকে কারখানাটির সার্বিক উৎপাদন কার্যক্রম, গবেষণা ও সম্প্রসারণ কর্মসূচি এবং দেশের রেশম খাতের উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
পরে বিডা চেয়ারম্যান কারখানার শোরুমটি ঘুরে দেখেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন— বিডার নির্বাহী সদস্য হুমায়ুন কবির, মহাপরিচালক জীবন কৃষ্ণ রায়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) উপপরিচালক ড. এম এ মান্নান, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক নাসিমা খাতুন ও রেজা হাসান।






