Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

৫ প্রশ্নের উত্তর খুঁজতে এমপি নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চাইছে পুলিশ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৩
৫ প্রশ্নের উত্তর খুঁজতে এমপি নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চাইছে পুলিশ

জি এম নজরুল ইসলাম ও তার স্ত্রী মাকসুদা ইসলামকে আজ সোমবার দুপুরে ঢাকার আদালতে নেওয়া হয়। ছবি: আগামীর সময়

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগের মামলায় গ্রেপ্তার করা হয়েছে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার আদালতে নিয়েছে পুুলিশ।

আজ সোমবার তাদের ঢাকার আদালতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকার।

রিমান্ডের আবেদনে মরিয়মের মৃত্যুর ঘটনায় পাঁচটি প্রশ্নের উত্তর পেতে নজরুল ও মাকসুদাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।

মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধারের সময় নজরুল ও মাকসুদা কী করছিলেন, তা জানতে চাইবেন তদন্ত কর্মকর্তা। তাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় তাদের দুজনের কোনো ভূমিকা ছিল কি না, তাও জানতে চাওয়া হবে।

মামলার পলাতক আসামি ওবায়দুর রহমানের ভূমিকা ও তার অবস্থান সম্পর্কে জানার জন্যও নজরুল ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে তদন্ত কর্মকর্তা মনে করছেন।

এছাড়া অজ্ঞাতনামা আসামিদের সম্পর্কে জানা এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তাদের জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে।

ঢাকার মহানগর হাকিম এহসানুল ইসলামের আদালতে এই রিমান্ড আবেদনের শুনানি হবে।

দুপুরে নজরুল ও মাকসুদাকে আদালতে নেওয়ার পর রাখা হয়েছে হাজতখানায়।

গতকাল সন্ধ্যায় ন্যাম ভবনে নজরুলের ফ্ল্যাট থেকে মরিয়মের লাশ উদ্ধারের পর নজরুল ও মাকসুদাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগে নেওয়া হয়েছিল।

তারপর রাতে শেরেবাংলা নগর থানায় মামলা করেন মরিয়মের বাবা মাসুম বিল্লাহ। তাতে মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়, আসামি করা হয় নজরুল, মাকসুদা এবং নজরুলের শ্যালক ওবায়দুর রহমানকে।

প্রবীণ রাজনীতিক নজরুল সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য। তিনি জামায়তে ইসলামী থেকে নির্বাচিত হয়েছিলেন।

গত জুলাইয়ে মরিয়মের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর নজরুল তার দ্বিতীয় বিয়ের খবর দিয়েছিলেন। তখন তার প্রথম স্ত্রীও স্বামীর দ্বিতীয় বিয়ের খবরটি নিশ্চিত করেন।

তবে নৈতিক স্খলনের কারণ দেখিয়ে জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে। এরপরও নজরুলের সংসদ সদস্য পদ টিকে আছে।

ওই ঘটনার পরে মানিক মিয়া এভিনিউতে সংসদ সদস্যদের আবাসিক এলাকার ৫ নম্বর ভবনের একটি ফ্ল্যাটে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকতে শুরু করেন নজরুল। সেই ফ্ল্যাটেই পাওয়া যায় মরিয়মের ঝুলন্ত লাশ।

জি এম নজরুল ইসলামআদালতরিমান্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির