Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

৭০ বছরের পুরনো আলাউদ্দিন খাঁ সংগীত কলেজ কোথায় হারাল?

  • সংগীতাঙ্গনের জমি দখলে মামলা, পুনর্বিচারের নির্দেশ
  • দুই দফায় আগুন, মুছে যাচ্ছে সুরসম্রাটের স্মৃতিচিহ্ন
পাভেল রহমান
পাভেল রহমান
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১৩:৪০
৭০ বছরের পুরনো আলাউদ্দিন খাঁ সংগীত কলেজ কোথায় হারাল?

সুরসম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গন। ছবি: আগামীর সময়

পঞ্চাশের দশকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুরাতন জেলরোডে একটি বাড়ি কিনেছিলেন প্রখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁ। তার ইচ্ছা ছিল এই বাড়িতে একটি সংগীত কলেজ প্রতিষ্ঠা করবেন। ১৯৫৬ সালে সেখানে প্রতিষ্ঠা পায় ‘আলাউদ্দিন খাঁ মিউজিক্যাল কলেজ’, যা পরে নাম পরিবর্তন করে ‘দি আলাউদ্দিন সংগীতাঙ্গন’ রূপ ধারণ করে। তবে সুরসম্রাটের সেই স্বপ্নের কলেজটি একপর্যায়ে হারিয়ে যায়। কেউ কেউ মনে করেন এটিই ছিল দেশের প্রথম সংগীত কলেজ।

ছয় দশকের পর সংগীতাঙ্গনটির জমির মালিকানা দাবি করে মামলা হওয়ায় বর্তমানে অস্তিত্ব সংকটে পড়েছে প্রতিষ্ঠানটি। তবে গত মঙ্গলবার ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আলমগীর মুহাম্মদ ফারুকীর আদেশে মামলাটি নতুন রূপ পেয়েছে, যা এই সংগীত প্রতিষ্ঠানটির অস্তিত্ব রক্ষায় ইতিবাচক বলে মনে করছেন ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি অঙ্গনের অনেকে।

ওস্তাদ আলাউদ্দিন খাঁর জীবন ও কর্ম নিয়ে ‘হেম-বেহাগের মহারাজা’ নামে উপন্যাস লিখেছেন প্রখ্যাত আলোকচিত্রী ও গবেষক নাসির আলী মামুন। তিনি বলেছেন, ‘এখনো দেশে-বিদেশে আলাউদ্দিন খাঁর অনেক মূল্যবান স্মারক, তার ব্যবহৃত বাদ্যযন্ত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। সেগুলো সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়ায় একটা বড় পরিসরে জাদুঘর করা ভীষণ জরুরি।’

আলাউদ্দিন খাঁর নামে ব্রাহ্মণবাড়িয়ায় সংগীত কলেজটিও ফেরানোর দাবি জানান নাসির আলী মামুন।
আলাউদ্দিন খাঁর ভাই আয়েত আলী খাঁ নিয়মিত মিউজিক্যাল কলেজে সংগীত শিক্ষা দিতেন। আয়েত আলী খাঁর মৃত্যুর পর কলেজটির গতি কমে যায়। স্বাধীনতার পর আলাউদ্দিন খাঁর ছেলে আলী আকবর খাঁর অনুরোধে শিল্পাচার্য জয়নুল আবেদিন তৎকালীন জেলা প্রশাসক তোফায়েল আহমেদকে প্রতিষ্ঠানটি সংস্কারের ব্যবস্থা করতে বলেন। এরপর সীমানা প্রাচীর নির্মাণসহ প্রয়োজনীয় সংস্কার শেষে ‘আলাউদ্দিন সংগীতাঙ্গন’ নামে এর নবযাত্রা শুরু হয়। পরে ১৯৭৭ সালে আলী আকবর খাঁ নিজে ব্রাহ্মণবাড়িয়া এসে মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত সংগীতাঙ্গনের অনুষ্ঠানে বাদ্যযন্ত্র পরিবেশন করেছিলেন।

২০১৬ এবং ২০২১ সালে দুই দফা নাশকতামূলক অগ্নিকাণ্ডে সংগীতাঙ্গনে সংরক্ষিত আলাউদ্দিন খাঁর ঐতিহাসিক সরোদ, বেহালা, সন্তুর, এস্রাজ, সৌদি আরবের বাদশাহর দেওয়া জায়নামাজ ও মাইহার রাজার দেওয়া গালিচাসহ বহু অমূল্য স্মৃতিচিহ্ন ও ব্যক্তিগত চিঠিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

সংগীতাঙ্গনের বর্তমান সাধারণ সম্পাদক মনজুরুল আলম বলেছেন, ‘সরকারিভাবে সংগীতাঙ্গনের জায়গায় একটি ছয়তলা কমপ্লেক্স করার পরিকল্পনা অনেক দূর এগিয়েছে।’

জমির দখল চায় কারা?

আলাউদ্দিন সংগীতাঙ্গন শুরু থেকেই সরকারের সম্পৃক্ততায় পরিচালিত হয়ে আসছে। ১৯৫৬ সালে যখন এটি চালু করা হয়, তৎকালীন মহকুমা প্রশাসক ছিলেন এর সভাপতি। খাঁ পরিবারের সদস্যদের অনেকেও বিভিন্ন সময় পরিচালনা কমিটিতে যুক্ত ছিলেন। বর্তমানে পদাধিকারবলে ‘সুরসম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গন’ পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক।

শহরের হালদারপাড়ার খুরশেদ ‍মিয়া খাঁ ও ওস্তাদ আলাউদ্দিন খাঁর বড় মেয়ে সরোজা বেগমের ছেলে মিজানুর রহমান, মুজিবুর রহমান, হাবিবুর রহমান ও সেলিম মিয়া একটি দানপত্র দলিলমূলে ২০২০ সালের ১০ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার ভূমি জরিপ ট্রাইব্যুনাল আদালতে বিএস খতিয়ান সংশোধনের একটি মামলা করেন।

ওস্তাদ আলাউদ্দিন খাঁর বংশধরদের একাংশ

মামলার আরজিতে বাদীপক্ষ দাবি করে, আলাউদ্দিন সংগীতাঙ্গনের বিভিন্ন দাগের সাড়ে ৪৯ শতক জমির মধ্যে ৮ শতক জায়গা তাদের দখলে আছে। তারা সংগীতাঙ্গনের ভেতরে ঘর তৈরি ও পুকুরে মাছ চাষ করে ৮ শতাংশ জায়গা ভোগদখল করছে।

তবে সরেজমিন দেখা গেছে, সুরসম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গনে আটটি কক্ষ ও একটি মিলনায়তন আছে। এর মধ্যে একটি কক্ষে একটি জাদুঘর রয়েছে। সংগীতাঙ্গনের ভেতরে কোনো পরিবারের বসবাসের অস্তিত্ব চোখে পড়েনি। প্রতিষ্ঠানটিতে নিয়মিত সংগীত, নাচসহ বিভিন্ন বাদ্যযন্ত্র শেখানোর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

জমি দখলে মামলা, পুনর্বিচারের নির্দেশ

আলাউদ্দিন সংগীতাঙ্গনের জমি দখলসংক্রান্ত বিরোধে করা আপিলটি মঙ্গলবার মঞ্জুর করেছেন ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলাটি পুনর্বিচারের জন্য সংশ্লিষ্ট নিম্ন আদালতে (ভূমি জরিপ ট্রাইব্যুনাল) পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. মাছুম বলেন, উভয় পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন।

আপিলকারীর পক্ষে জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) সিরাজুল ইসলাম আবিদ বলেছেন, ‘আদালতের সুবিবেচনাপ্রসূত এই রায়ে আমরা আনন্দিত। পুনর্বিচারের আদেশের ফলে নিম্ন আদালতের একতরফা রায় রদ হয়েছে। আমরা নিম্ন আদালতে আইনি লড়াইয়ের মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হব যে, নালিশা ভূমিতে প্রতিপক্ষের দাবি সম্পূর্ণ কাল্পনিক।’

পরিবার কী বলছে?

ওস্তাদ আলাউদ্দিন খাঁর তিন মেয়ে ও এক ছেলের মধ্যে সরোজা বেগমই জীবিত থাকাকালীন ব্রাহ্মণবাড়িয়ায় থাকতেন। অন্য দুই মেয়ে এবং ছেলের বংশধররা ভারতের মাইহার, কলকাতা এবং যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। চার প্রজন্মে তাদের অন্তত ৮০ জনের মতো বংশধর দেশ-বিদেশে ছড়িয়ে রয়েছেন।

আলাউদ্দিন খাঁর বড় মেয়ে সরোজা বেগমআলাউদ্দিন খাঁর ভাতিজা সুরকার ও সংগীতজ্ঞ শেখ সাদী খানের দাবি, আলাউদ্দিন সংগীতাঙ্গনের জমি তাঁদের পারিবারিক সম্পত্তি। এজন্য জমির মালিকানা দাবি করে বিভিন্ন সময় তিনি সংবাদমাধ্যমে বক্তব্যও দিয়েছেন। রায়ের প্রতিক্রিয়া জানতে শেখ সাদী খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছেন, এখনো রায়ের বিস্তারিত তিনি শোনেননি। পুরো বিষয়টি জেনে পরে প্রতিক্রিয়া জানাবেন।

এদিকে এই জমির মালিকানা দাবি করেননি আলাউদ্দিন খাঁর প্রপৌত্র সিরাজ আলী খান, যিনি বর্তমানে ভারতে বসবাস করছেন। এই প্রতিবেদককে দেওয়া এক সাক্ষাৎকারে এর আগে তিনি বলেছিলেন, যারা ব্রাহ্মণবাড়িয়ায় আলাউদ্দিন সংগীতাঙ্গনের জমির মালিকানা দাবি করে মামলা করেছেন, তাদের সঙ্গে ওস্তাদ আলাউদ্দিন খাঁর ভারতে বসবাসরত বংশধরদের কোনো আলোচনা বা যোগাযোগ হয়নি। সিরাজ আলী খান ব্যক্তিগতভাবে মনে করেন, জমিটি আলাউদ্দিন সংগীতাঙ্গনের কাছেই থাকা উচিত এবং সেখানে বড় পরিসরে সংগীত কলেজ করা উচিত।

আলাউদ্দিন খাঁ কী চেয়েছিলেন?

আলাউদ্দিন খাঁ জীবদ্দশায় নিজের জমি ‘দেবোত্তর’ করতে চেয়েছিলেন। সেই ইচ্ছার কথা তার একটি চিঠিতে পাওয়া যায়। ১৯৫৪ সালে আলাউদ্দিন খাঁ ব্রাহ্মণবাড়িয়ায় এসেছিলেন। সে সময় তিনি শিবপুরের বাড়িতে বাবা-মায়ের কবর পাকা করার পাশাপাশি একটি মসজিদ নির্মাণের কাজ করেছিলেন। মাইহারে আলাউদ্দিন খাঁর সহকারী এবং শিষ্য ছিলেন যতীন ভট্টাচার্য; যিনি সরোদ বাদক ও সংগীতজ্ঞ হিসেবে পরিচিত।

১৯৫৪ সালের ২১ ডিসেম্বর শিবপুর থেকে আলাউদ্দিন খাঁ যতীন ভট্টাচার্যকে লেখেন, ‘মসজিদের কার্য্য সারিতে আর ১ মাস লাগিবে, এই সঙ্গে পিতামাতার কবরস্থান পাকা করা আরম্ভ হয়ে গেছে। এরপর সম্পত্তি যা আছে তাহা দেবোত্তর করিতে হবে। তারপর ব্রাহ্মণবাড়িয়ার বাটিতে আলাউদ্দিন সংগীত কলেজ স্থাপন করার বাসনা করি। তারপর শিবপুর গ্রামে মেয়েদের স্কুল খুলিবার বাসনা আছে।’

আলাউদ্দিন খাঁব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি অঙ্গন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি