Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

সুকান্তের জন্মশতবর্ষে বিবর্তনের নানা আয়োজন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০১:৫৬
সুকান্তের জন্মশতবর্ষে বিবর্তনের নানা আয়োজন

কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র। ছবি: আগামীর সময়

কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে করা হয় এ আয়োজন।

অনুষ্ঠানে সুকান্ত ভট্টাচার্যের জীবন, সাহিত্যকর্ম, মানবমুক্তির স্বপ্ন এবং তার কবিতায় শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদী চেতনা নিয়ে আলোচনা হয়। ‘সুকান্ত: মানবমুক্তির এক স্বপ্নবান কবি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লালটু।

আলোচনায় অংশ নেন লেখক ও সাহিত্যিক অধ্যাপক এম এ আজিজ মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান বিভাগের অধ্যাপক আখতারুজ্জামান এবং কবি হাসান ফকরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি এ এস এম কামাল উদ্দিন।

মফিজুর রহমান লালটু বলেন, ‘সুকান্ত ভট্টাচার্য বাংলা কবিতায় সাম্য, মানবমুক্তি, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম এবং সাধারণ মানুষের জীবনবাস্তবতাকে যে শক্তিশালী কণ্ঠে তুলে ধরেছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তার সাহিত্য নতুন প্রজন্মকে মানবিক, শ্রেণিহীন ও শোষণমুক্ত সমাজ নির্মাণের স্বপ্ন দেখায়।’

আরও পড়ুন

শতবর্ষে সুকান্ত, গান-কবিতা ও স্মারকগ্রন্থ প্রকাশ

১৬ আগস্ট ২০২৬

আলোচনা শেষে গান, কবিতা, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। সুকান্ত ভট্টাচার্যের ‘হে মহামানব, একবার এসো ফিরে’, ‘দুর্মর’, ‘উদ্যোগ’ ও ‘অবাক পৃথিবী’সহ বিভিন্ন কবিতার সংগীতরূপ পরিবেশন করা হয়। এ ছাড়া ‘দেশলাই কাঠি’ ও ‘দিন বদলের পালা’ কবিতার আবৃত্তি এবং ‘এই বন্ধ্যা মাটির বুক চিরে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করা হয়।

কবিতা, গান, আবৃত্তি ও নৃত্যের সমন্বয়ে সাংস্কৃতিক পর্বে সুকান্তের প্রতিবাদী চেতনা, মানবমুক্তির আকাঙ্ক্ষা এবং শোষণমুক্ত সমাজের স্বপ্ন তুলে ধরা হয়।

আয়োজকেরা জানান, জন্মশতবর্ষে কবি সুকান্ত ভট্টাচার্যের সাহিত্য ও জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। তার সাম্য ও মানবমুক্তির চেতনাকে ধারণ করে সাংস্কৃতিক আন্দোলন আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।

সংস্কৃতিসুকান্ত ভট্টাচার্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!