Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

প্রেস ক্লাবে তথ্যমন্ত্রী

নববর্ষ উৎসবের মধ্যেই নিহিত বাঙালি সংস্কৃতি

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১৮:৫১
শেয়ার করুন:
নববর্ষ উৎসবের মধ্যেই নিহিত বাঙালি সংস্কৃতি

সংগৃহীত ছবি

‘সংস্কৃতির বহুত্ববাদ না বুঝে নববর্ষের গায়ে কেউ কেউ নানা মতের মুখোশ পরাতে চায়; কিন্তু এ উৎসবের মধ্যেই নিহিত আছে বাঙালি সংস্কৃতি’—মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেছেন তথ্যমন্ত্রী।

বাংলা নববর্ষের ইতিহাসের কথা স্মরণ করে তথ‍্যমন্ত্রী বলেছেন, মোগলরা যখন এই সনের প্রবর্তন করেন, তখন তারা হিজরি সাল থেকে সংখ্যা গ্রহণ করেছেন এবং এর সারবস্তু হিসেবে কৃষকের ফসল ও হালখাতার সংস্কৃতিকে গ্রহণ করেছেন। ফলে এর মধ্যেই নিহিত রয়েছে আমাদের বাংলাদেশি সংস্কৃতি।

‘বাংলা নববর্ষ উদযাপনের মধ্যেই সব ধর্ম-বর্ণ-নির্বিশেষে এক ঐক্যের মিলন ঘটে। এই উৎসব আমাদের সম্মিলিত ঐক্যের এক অনন্য রূপ’—বলেছিলেন জহির উদ্দিন স্বপন।

তথ্যমন্ত্রী বলেছেন, ‘দেশকে যেমন নিজের পায়ে দাঁড় করাতে হবে, তেমনি নিজেদের চিন্তা ও সংস্কৃতিকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। জাতীয় প্রেস ক্লাব এই ধরনের সাংস্কৃতিক চর্চার যে ধারাবাহিকতা রাখছে, তা সত্যিই প্রশংসনীয়।’

বর্ণিল ও আনন্দঘন আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করে জাতীয় প্রেস ক্লাব। বরেণ্য শিল্পীদের একের পর এক বাউল ও ভাওয়াইয়া গানে সবাইকে মুগ্ধ করে বর্ষবরণ উৎসব। প্রেস ক্লাব সদস্যদের ছেলেমেয়েদের পরিবেশনায় ‘এসো হে বৈশাখ এসো’ গান দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিন সকাল ৮টায় প্রেস ক্লাব সদস্য ও তাদের পরিবারের জন্য আয়োজন করা হয় খই, মুড়ি-মুড়কি, পায়েস, বাতাসা, খিচুড়ি ও পান্তা ইলিশের।প্রেস ক্লাব সদস্যদের জন্য আয়োজন করা হয় পান্তা ইলিশসহ দেশীয় বিশেষ খাবার

মধ্যাহ্নভোজের দেশীয় বিশেষ খাবারে সদস্যরা সপরিবারে অংশ নেয়। বাউল সংগীত পরিবেশন করেন পুতুল বাউল, উপমা বাউল, উল্কা হোসেন, ইমু বাউল, শামিম বাউল। এ ছাড়াও গান পরিবেশন করেন শিল্পকলা একাডেমির শিল্পী সোহানুর রহমান, আবিদা রহমান সেতু ও মোহনা দাস। পরিবেশিত হয় ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার পুতুল নাচ।

বর্ষবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। স্বাগত বক্তব্য দেন বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপকমিটির আহ্বায়ক কাদের গণি চৌধুরী।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করছিলেন ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক কাজী রওনাক হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, মাসুমুর রহমান খলিলী, একেএম মহসীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম প্রমুখ।

তথ্যমন্ত্রীপ্রেস ক্লাবপহেলা বৈশাখ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের