Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

অনিন্দিতার শিল্পপ্রদর্শনী

পাথরে লেখা নারীর জীবনকথা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:৩০
পাথরে লেখা নারীর জীবনকথা

ছবি: আগামীর সময়

নারীর জীবন, অনুভব, স্মৃতি ও রূপান্তরের বহুমাত্রিক আখ্যানকে পাথরের ক্যানভাসে রূপ দিয়েছেন শিল্পী অনিন্দিতা অনি। ‘শি ইন স্টোন (প্রস্তরে নারী)’ শিরোনামে আয়োজিত তার প্রথম একক শিল্পপ্রদর্শনী চলছে রাজধানীর হাজারীবাগের দাগী আর্ট গ্যারাজে। গত ১৯ জুন শুরু হওয়া এ প্রদর্শনীর পর্দা নামবে মঙ্গলবার।

প্রদর্শনীতে স্থান পেয়েছে ৩০টি শিল্পকর্ম। প্রাকৃতিক পাথরের ওপর অ্যাক্রিলিক রঙে নির্মিত এসব কাজের ভেতর দিয়ে উঠে এসেছে নারীর শৈশব, কৈশোর, স্বপ্ন, প্রেম, মাতৃত্ব, সংগ্রাম, নীরবতা ও আত্মান্বেষণের নানা অধ্যায়। প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক সোনিয়া বিনতা হাসান।

অনিন্দিতা অনির শিল্পচর্চার অন্যতম বৈশিষ্ট্য তার মাধ্যম নির্বাচন। বাংলাদেশের বিভিন্ন নদীপথ থেকে সংগ্রহ করা প্রাকৃতিক পাথরকে তিনি কেবল আঁকার পৃষ্ঠ হিসেবে ব্যবহার করেননি; বরং প্রতিটি পাথরের স্বাভাবিক রেখা, গঠন, খাঁজ ও বর্ণকে শিল্পভাবনার অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছেন। ফলে প্রতিটি শিল্পকর্ম হয়ে উঠেছে স্বতন্ত্র—যেন প্রকৃতি ও শিল্পীর যৌথ সৃজন।

প্রদর্শনীর শিল্পকর্মগুলোর নামেও প্রতিফলিত হয়েছে নারীর বহুবর্ণ জীবনযাত্রা— ইমার্জেন্স, এ টাইম অব ড্রিমস, এ সিড অব হোপ, রিয়েলম অব ইম্যাজিনেশন, দ্য আনফোল্ডিং উইংস, ইনার ফ্লেম এবং ফেস অব রেজিলিয়েন্স। প্রতিটি কাজই যেন একেকটি মানসিক, সামাজিক ও অস্তিত্বগত অবস্থানের প্রতীক।

প্রদর্শনী সম্পর্কে অনিন্দিতা অনি বলেছেন, ‘প্রস্তরে নারী’ নারীত্ব, স্মৃতি, সময় ও রূপান্তরের এক প্রতীকী অনুসন্ধান। এখানে ‘সে’ কোনো একক নারী নয়; বরং সকল নারীর স্বপ্ন, সংগ্রাম, কোমলতা, শক্তি ও ক্রমবিবর্তিত সত্তার প্রতীক।

বাংলাদেশের পঞ্চগড়ের মহানন্দা নদী থেকে সংগ্রহ করা নদী-ঘষা পাথরের ওপর অ্যাক্রিলিক রঙে নির্মিত এ সিরিজে শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত নারীত্বের দীর্ঘ যাত্রাপথকে শিল্পভাষায় তুলে ধরা হয়েছে।

১৯৯৯ সালের ১৬ জুন জন্মগ্রহণকারী অনিন্দিতা অনি ঢাকা আর্টকলেজের চারুকলা অনুষদ থেকে চিত্রকলায় বিএফএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত নাট্যশিল্পী ও আবৃত্তিশিল্পী। চিত্রকলা, কণ্ঠ ও অভিনয়ের সমন্বয়ে তিনি নিজেকে একজন বহুমাত্রিক শিল্পী হিসেবে গড়ে তুলছেন।

শিল্পপ্রদর্শনী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি