টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, ঘটনা তদন্তে হাইকোর্টে রিট
অনলাইন ডেস্ক

গ্রাফিকস: আগামীর সময়
দেশের বাজারে বিক্রি হওয়া বেশির ভাগ টুথপেস্টে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।
আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবদুল্লাহ আল মামুন হাইকোর্টে এই রিটটি করেন। বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হতে পারে বলে জানান রিটকারি আইনজীবী।





