Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

ধর্ষণ মামলায় কারাগারে লাখাই বিএনপির সাধারণ সম্পাদক

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০২:৪৯
ধর্ষণ মামলায় কারাগারে লাখাই বিএনপির সাধারণ সম্পাদক

অভিযুক্ত লাখাই বিএনপির সাধারণ সম্পাদক ও আইনজীবী সামছুল ইসলাম। ছবি: আগামীর সময়

আইনি সহায়তা নিতে যাওয়া নারীকে ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়ায় বিএনপি নেতা ও আইনজীবী সামছুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অভিযুক্ত আইনজীবী হবিগঞ্জের লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।

বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এমএম-২৭-এর বিচারক মো. ইসমাইল হোসেন সামছুল ইসলামের স্থায়ী জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, একটি মামলার আসামি ও কাপড় ব্যবসায়ী ওই নারী গত ২৯ জানুয়ারি রাজধানীর বিজয়নগরে আইনজীবী সামছুল ইসলামের চেম্বারে যান। সেখানে দীর্ঘ সময় অপেক্ষায় রাখার পর রাত সাড়ে ৯টার দিকে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে পল্টন থানায় মামলা করেন ওই নারী।

মামলা হওয়ার পর সামছুল ইসলামকে কারাগারে পাঠানো হলেও পরে অভিযোগপত্র দাখিল পর্যন্ত তিনি জামিনে মুক্তি পান। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) রয়েল হোসেন গত ২৯ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে ফরেনসিক পরীক্ষায় বাদীর পোশাকে পাওয়া শুক্রাণুর নমুনার সঙ্গে অভিযুক্ত সামছুল ইসলামের ডিএনএর মিল পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

আদালতে কর্মরত পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) জাকির হোসেন খোয়াইকে বলেন, অস্থায়ী জামিনের মেয়াদ শেষ হওয়ায় সামছুল ইসলাম আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন। আদালত আবেদনটি নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মো. সামছুল ইসলাম লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের ছেলে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।

ধর্ষণলাখাইবিএনপি নেতাআইনজীবী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন