Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

চিফ প্রসিকিউটর জানালেন

কাদের মোল্লার রায় নিকৃষ্টতম ঘটনা— এ কথা বলেননি প্রধান বিচারপতি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ২০:২৫
শেয়ার করুন:
কাদের মোল্লার রায় নিকৃষ্টতম ঘটনা— এ কথা বলেননি প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্ট। ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নামে ভুয়া বক্তব্য প্রচার হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি আজ বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘সংক্ষিপ্ত রায়ে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া ছিল  ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’- এমন কথা প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেননি।

মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আপিল শুনানিতে প্রধান বিচারপতি এমন বক্তব্য দেন বলে আজ কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল।

তাকে উদ্ধৃত করে বলা হয়েছিল, মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়াটা ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা। এ রায়টি বিচারক হিসেবে তার জন্যও লজ্জার।

মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আমিনুজ্জামান ফারুকের আপিল শুনানিতে তিনি এমন মন্তব্য করেন বলে দাবি করা হয়।

এমন প্রতিবেদন দেখার পর সংবাদ বিজ্ঞপ্তিতে আমিনুল ইসলাম বলেছেন, তিনি আজ ও গতকাল এ মামলা আপিল শুনানিতে অংশ নিয়েছিলেন। অ্যাটর্নি জেনারেল অনীক আর হকও ছিলেন তার সঙ্গে।

‘গতকাল অথবা আজ “কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা” মর্মে প্রধান বিচারপতি কোনো মন্তব্য করেননি। মাননীয় প্রধান বিচারপতিকে ভুল উদ্ধৃত করে যে সংবাদ গণমাধ্যমে প্রচার হয়েছে, তা অসত্য ও বিভ্রান্তিকর।’

এমন খবর দেখে মর্মাহত হয়েছেন জানিয়ে চিফ প্রসিকিউটর এই অসত্য সংবাদটি যারা প্রকাশ করেছেন, তাদের প্রত্যাহার করে নিতে অনুরোধ করেছেন।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় রায়ে ২০১৩ সালে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল জামায়াতের তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে।

তার প্রতিক্রিয়া থেকে সৃষ্টি হয়েছিল গণজাগরণ মঞ্চের আন্দোলন। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সেই আন্দোলনের প্রেক্ষাপটে আইন সংশোধন করে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের সুযোগ তৈরি করা হয়।

এরপর রাষ্ট্রপক্ষের আপিলের পর ওই বছরই রায় দেন আপিল বিভাগ। তাতে কাদের মোল্লার ফাঁসির রায় আসে। এরপর ওই বছরের ডিসেম্বর তার মৃত্যুদণ্ড কার্যকর হয়।

বর্তমানে প্রধান বিরোধী দল জামায়াতের অভিযোগ, কাদের মোল্লাসহ তাদের শীর্ষনেতারা আওয়ামী লীগ সরকারের আমলে বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন।

কাদের মোল্লাযুদ্ধাপরাধপ্রধান বিচারপতিমানবতাবিরোধী অপরাধচিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের