ভোটের ব্যালট বাক্স সাজানোর আগেই যেন আকাশে সাজানো হয়েছিল যুদ্ধের মঞ্চ। মিয়ানমারের সামরিক বাহিনী যখন দেশটিকে নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছিল, তখনই বেসামরিক মানুষের ওপর আকাশপথে হামলা আরও তীব্র করে তারা। গত বছরের শেষ থেকে চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত সেই নির্বাচনের আগে সহিংসতা এমন পর্যায়ে পৌঁছায় যে, দেশটির গৃহযুদ্ধে জড়িত কোনো পক্ষই যেন রক্তপাতের দায় এড়াতে পারেনি। জাতিসংঘের তদন্তকারীরা বলছেন, গত এক বছরে মিয়ানমারের সামরিক বাহিনী ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ আরও বাড়িয়েছে। এসব অপর...